Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবে বুকটিউব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
ইউটিউবে বুকটিউব
Share on FacebookShare on Twitter

গান, নাচ, অভিনয়, রান্না, জ্যোতির্বিজ্ঞান অথবা রোবটিকসের মতো বহু বিচিত্র বিষয় নিয়ে কমিউনিটি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে। তাই বলে বই নিয়ে চ্যানেল? হ্যাঁ, ইউটিউবে বই নিয়েও অনেক চ্যানেল রয়েছে, যা ‘বুকটিউব’ নামে পরিচিত। গুগলের মালিকানাধীন এ ভি‌ডিও শেয়ারিং সাইটে বর্তমানে বুকটিউব চ্যানেলগুলো জনপ্রিয় হয়ে উঠছে। সাহিত্যপ্রেমী আর বইপড়ুয়া মানুষের জন্য ইউটিউবস বুকটিউব কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় ১০টি চ্যানেলের খবরাখবর নিয়ে এ আয়োজন।

১. হার্পারকলিন্স বুক স্টুডিও
২০১৫ সালের অক্টোবরে শুরু হওয়া বাণিজ্যিক এই বুকটিউব চ্যানেলটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হার্পারকলিন্স পাবলিশার্স। লেখকদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার, নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বই নিয়ে নিয়মিত ট্রেলার ভিডিও প্রকাশ করে থাকে চ্যানেলটি।

২. সিএস লুইস ডুডল

৪৬ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে ২০১২ সালে শুরু হওয়া এ অবাণিজ্যিক বুকটিউব চ্যানেলে। জনপ্রিয় ব্রিটিশ লেখক ও ধর্মতত্ত্ববিদ ক্লাইভ স্টাপল লুইসের বিভিন্ন বইকে পাঠকদের কাছে আরও সহজবোধ্য করে তোলার জন্য ভিডিও প্রকাশ করে থাকে চ্যানেলটি। এ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এ পর্যন্ত ৩৭ লাখবারের বেশি ভিউ হয়েছে।

৩. ব্রাউন গার্ল রিডিং

বিভিন্ন লেখকের হরেক রকম বই নিয়ে নিজের চিন্তাভাবনাগুলো এ চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করেন ডায়ানা ইভানস। এ ছাড়া নিজের পছন্দের লেখকদের বই নিয়ে বুক রিভিউ এবং নিজের বুক রিডিং তালিকাও শেয়ার করেন তিনি। ১০ হাজার সাবস্ক্রাইবার ছাড়াও তাঁর প্রকাশিত ভিডিওগুলো এ পর্যন্ত ৪ লাখবারের বেশি দেখেছে মানুষ।

৪. পোল্যান্ডব্যানানা বুকস

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ক্রিস্টিন রিক্সিও প্রতি সপ্তাহের বুধবার তাঁর পঠিত বই নিয়ে ভিডিও প্রকাশ করে থাকেন পোল্যান্ডব্যানানা বুকস নামের বুকটিউব চ্যানেলে। ৪ লাখ গ্রাহকের এই চ্যানেলে প্রকাশিত বুক রিভিউ, ফ্যান্টা‌সি ও বিজ্ঞান কল্পকাহিনি সম্পর্কিত বিভিন্ন ভিডিওগুলো এ পর্যন্ত প্রায় ৭ কোটিবার ভিউ হয়েছে।

৫. ওয়াইসক্রাকস ঠাগ নোটস

জনপ্রিয় এডুকেশনাল আমেরিকান ওয়েবসিরিজ ঠাগ নোটস–এর অফিশিয়াল এ ইউটিউব চ্যানেলের রয়েছে ২৭ লাখ সাবস্ক্রাইবার। উপস্থাপক গ্রেগ এডওয়ার্ডস বিভিন্ন জনপ্রিয় সাহিত্যকর্মকে অনেকটা কৌতুক অভিনয় করে বিশ্লেষণ করে থাকেন এই চ্যানেলে।

৬. রিড ইট ফরওয়ার্ড

জনপ্রিয় লেখিকা টাফি ব্রডোসার-আকনার আর আম্বার টাম্বলিন তাঁদের পড়ে থাকা বিভিন্ন বই নিয়ে ভিডিও প্রকাশ করে থাকেন এই চ্যানেলে। এ ছাড়া পাঠকেরা ছয় মাস ধরে পড়বে এমন বিষয়ভিত্তিক বইয়ের তালিকা প্রকাশ করে চ্যানেলটি। বিভিন্ন বই নিয়ে পাঠকদের সঙ্গে আলোচনার জন্য বুক ক্লাব ডিসকাশন চ্যাট রয়েছে এ চ্যানেলের। এ চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো এ পর্যন্ত ভিউ হয়েছে প্রায় ১৩ লাখবার।

৭. স্যাভিজ রিডস

যুক্তরাজ্যের পাঠক সাইমন স্যাভিজ তাঁর পঠিত বিভিন্ন বই নিয়ে বুক রিভিউ এবং ভবিষ্যতে তিনি কী কী বই পড়বেন তা নিয়ে ভিডিও প্রকাশ করে থাকেন এ বুকটিউব চ্যানেলটিতে। ২০১১ সালে শুরু হওয়া এ চ্যানেলের রয়েছে ১৭ হাজার সাবস্ক্রাইবার এবং তার প্রকাশিত ভিডিওগুলো এ পর্যন্ত ১৮ লাখবার ভিউ হয়েছে।

৮. ক্রাশ কোর্স লিটারেচার

৯ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইবার আর ৮৪ লাখের বেশি ভিউয়ারের এ চ্যানেলটিতে ব্লগার এবং লেখক ভ্রাতৃদ্বয় হ্যাংক ও জন ইংরেজি সাহিত্যের জনপ্রিয় উপন্যাসগুলো নিয়ে ভিডিও প্রকাশ করে থাকেন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ফ্রাঙ্কেস্টাইন, হ্যামলেটসহ আরও অনেক বই এবং বিষয় নিয়ে ভিডিও প্রকাশিত হয় এই ইউটিউব চ্যানেলে।

৯. স্নাজি রিডস

ডিপার ডুড নামের ১০ বছর বয়সী এক শিশুর ইউটিউব চ্যানেল এটি। মাত্র বছরখানেক আগে শুরু হওয়া এ চ্যানেলে ডিপার তার পছন্দের বিভিন্ন বই নিয়ে সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে থাকে।

১০. এপিক রিডস

এটি হার্পারকলিন্সের মালিকানাধীন আরেকটি বুকটিউব চ্যানেল। ২০০০ সালে শুরু হওয়া এ চ্যানেলের রয়েছে ১ লাখ ৫৭ হাজারের বেশি সাবস্ক্রাইবার। এ চ্যানেলে প্রকাশিত
ভিডিওগুলো সারা বিশ্বে এ পর্যন্ত ৩৫ কোটিবারের বেশি দেখা হয়েছে। মূলত তরুণ এবং টিন এজারদের জন্য ভিডিও প্রকাশিত হয় এখানে। বই নিয়ে বিভিন্ন সমস্যা, তরুণ লেখকদের
সাক্ষাৎকার এবং বই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত মজার ভিডিও প্রকাশ করে থাকে চ্যানেলটি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল

অ্যাপল ৫ কি পৃথিবীর সেরা স্মার্ট ওয়াচ?
নির্বাচিত

অ্যাপল ৫ কি পৃথিবীর সেরা স্মার্ট ওয়াচ?

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হেলিও ৫০
প্রযুক্তি সংবাদ

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হেলিও ৫০

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

একাডেমিয়ার সকল উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবে রূপদান করবে ইউনিবেটর: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix