Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইএসপিএবি নির্বাচনে ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
আইএসপিএবি নির্বাচনে ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল
Share on FacebookShare on Twitter

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র কার্যনির্বাহী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অংশ নিচ্ছে ‌’টিম ক্যাটালিস্ট’ প্যানেল। ৮ প্রার্থী নিয়ে গঠিত হয়েছে এই প্যানেলটি।

প্যানেল প্রার্থীরা হলেন- আইসিসি কমিউনিকেশনরে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী, গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার, বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন, ডলি আইটি কর্নারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান মনির, জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস, এম, জুলফিকার হায়দার, ব্রীস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম।

টিম ক্যাটালিস্টের ইশতেহারে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, উৎকর্ষ সাধন এবং গ্রাহক সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে।

এ প্যানেলের প্রধান সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, দীর্ঘদিন আইএসপিএবিতে একই নেতৃত্ব থেকেছে। ফলে সংগঠনের কার্যক্রমে স্বাভাবিকভাবেই স্থবিরতা এসেছে। আইএসপি প্রতিষ্ঠানগুলো সেবা ও সময়ের বিবেচনায় যতটা গুরুত্ব ও মর্যাদা পাওয়ার কথা ছিল, তা পায়নি। এ কারণে আইএসপি প্রতিষ্ঠানগুলোকে প্রাপ্য মর্যাদায় উন্নীত করা, অধিকার অর্জন এবং গ্রাহকদের কাছে মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের নির্বাচনে টিম ক্যাটালিস্ট প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে ইন্টারেনেটকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট, আইপি টিভি, ক্লাউড কম্পিউটিংসহ নানা কাজে আইএসপি প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়ছে। নির্বাচনে বিজয়ী হতে পারলে এসব বিষয়ে আইএসপি প্রতিষ্ঠানের স্বার্থ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে টিম ক্যাটালিস্ট।

তিনি বলেন, আমরা ভোটারদের কাছে যাচ্ছি তাদের কাছে আমাদের প্রতিশ্রুতি উপস্থাপন করছি এবং ভালো সাড়া পাচ্ছি। আশা করছি নির্বাচনে আমরা বিজয়ী হতে পারব।

ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী বলেন, আমরা আমাদের ঘোষিত ইশতেহারে সুনির্দিষ্টভাবে কমিটি গঠনের ৯০ দিনে বাস্তবায়নযোগ্য ১০টি লক্ষ্য ও পরবর্তী ৬ মাসের ১০টি লক্ষ্য ছাড়াও শেষ ১৫ মাসের জন্য ১৭টি লক্ষ্য প্রকাশ করেছি। একইসঙ্গে লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি খাতের অন্যান্য সংগঠনের মধ্যে পিছিয়ে থাকা আইএসপি খাতকে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এজন্য সংগঠনকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি না রেখে দেশ ও সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন টিম ক্যাটালিস্টের সদস্যরা।

তিনি বলেন, আমরা আইএসপি সংগঠনগুলোকে একটি পরিবার হিসেবে মনে করি। এই পরিবারের কোনো সদস্যই যেন পিছিয়ে না থাকেন; একইসঙ্গে আমাদের ইন্টারনেট সেবাগ্রহীতারাও যেন বঞ্চিত না হন সে বিষয়টি মাথায় নিয়েই গঠিত হয়েছে টিম ক্যাটালিস্ট। আমরা কল্যাণের লক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ। আমরা আইএসপির জন্য কাজ করি, আমরা দেশের জন্য নিবেদিত।

তিনি বলেন, আমরা দায়বদ্ধতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী। একারণেই টিম ঘোষণার সঙ্গে সঙ্গে সুবিন্যস্ত ইশতেহারও প্রকাশ করেছি। ভোটাররা কেন টিম ক্যটালিস্টকে ভোট দেবেন সে বিষয়টি উল্লেখ করেছি। মুখ চিনে নয়, আমরা কাজের মাধ্যমেই মূল্যায়িত হওয়ার আস্থা রাখি।নিয়মতান্ত্রিক নির্বাচন না হওয়ায় আইএসপিএবি এখন স্তিমিত হয়ে আছে। অনেকটা চোরাবালিতে আটকে থাকার মতো। আমরা সেখান থেকে গতিশীল অবস্থানে নিয়ে যেতে চাই। টিম ক্যাটালিস্টে ইশতেহারসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে (https://catalyst.team/) ঠিকানায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১২ ব্যবহারে আহত হচ্ছেন ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২ ব্যবহারে আহত হচ্ছেন ব্যবহারকারীরা

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি
ই-কমার্স

ফিওনা’র অনলাইন পার্টনার ইভ্যালি

মোবাইল ফোনের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত, দাম বাড়ছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত, দাম বাড়ছে

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!
প্রযুক্তি সংবাদ

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

চীনের স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য; বছরজুড়ে হুয়াওয়ের জয়জয়কার

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

ইউক্রেন-রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করল টুইটার

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিশোধের ঘোষণা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix