Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও

Share on FacebookShare on Twitter

স্বাস্থ্যসচেতন মানুষের ফিটনেস ট্র্যাকিংয়ে দিনদিন পরিধানযোগ্য স্মার্ট অ্যাকসেসরিজ জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বনন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্বাস্থ্যসচেতনদের কথা মাথায় রেখে নির্ভুলভাবে ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকসেসরিজ নিয়ে এসেছে দেশের বাজারে। সব বয়সীদের জন্য ফ্যাশনেবল এসব অ্যাকসেসরিজের মাধ্যমে শারীরিক অনুশীলন, হার্টরেটসহ অনেক কিছুই মনিটরিং করা যায়। চলুন হুয়াওয়ের এমন কিছু স্মার্ট অ্যাকসেসরিজের সাথে পরিচিত হওয়া যাক।

হেলথ মনিটরিং: নিয়মিত শারীরিক অনুশীলন, হাঁটা, ক্যালরি ক্ষয়সহ ফিটনেস সম্পর্কিত বিভিন্ন খবরাখবর দেবে হুয়াওয়ের স্মার্ট অ্যাকসেসরিজগুলো।

ফ্যাশনেবল হওয়ায় তরুণদের কাছে দারুণ জনপ্রিয় এসব পরিধানযোগ্য পণ্যগুলো:

হুয়াওয়ে ওয়াচ জিটি: শারীরিক অনুশীলন ও হার্টরেট মনিটরিংসহ একবার চার্জ দিয়ে ওয়াচ জিটি দুই সপ্তাহ পর্যন্ত স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। এতে থাকবে মেসেজ, কল, ওয়েদার ও অ্যালার্ম রিমাইন্ডার। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে ট্রুসিন ৩.০ হার্টরেট মনিটরিং প্রযুক্তি। এর উদ্ভাবনী সেন্সরের কারণে সঠিক ও যথার্থ হার্টরেট পরিমাপ করা যাবে। এতে রয়েছে আউটডোর ও ইনডোর স্পোর্টস মুড। ফলে হাঁটাসহ অনুশীলন সংক্রান্ত অনেক কিছুর পরিমাপ ভালোভাবে করা যাবে। বিশেষ প্রযুক্তি ব্যবহারের ফলে নিঁখুতভাবে জানা যাবে ঘুমানোর বিভিন্ন মাত্রার বিবরণ। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়।

হুয়াওয়ে টকব্যান্ড বি থ্রি লাইট: যারা নিয়মিত শারীরিক কসরত ও অনুশীলন করেন, তাদের জন্য হুয়াওয়ে টকব্যান্ড বি থ্রি লাইট খুবই প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হতে পারে। ফ্যাশনেবল এ টকব্যান্ড দিয়ে শারীরিক অনুশীলনের পাশাপাশি কথা বলা, গানশোনাসহ যে কোন মেসেজ নটিফিকেশন জানা যাবে। এছাড়া ব্যবহারকারীর সকল অ্যাকটিভিটির ট্র্যাকিং রেকর্ডও জানিয়ে দেবে এ ব্যান্ড। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৬,৪৯৯ টাকায়।

হুয়াওয়ে ব্যান্ড বি থ্রি ই: ফিট থাকার জন্য দৌড়ানো খুবই ভালো ব্যায়াম। এক্ষেত্রে হুয়াওয়ে ব্যান্ড বি থ্রি ই খুবই উপযুক্ত একটি অ্যাকসেসরিজ। এর মাধ্যমে দৌড়ানোর, হাঁটা ও ঘুমানোর সঠিক তথ্য পাওয়া যাবে। দৌড়ানোর ক্ষেত্রে এ ব্যান্ডটি দিয়ে সাত ধরণের মনিটরিং এবং বিশ্লেষণ করা যায়। এটি জুতার সাথে সংযুক্ত করেও বিভিন্ন ট্র্যাকিং রেকর্ড করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ১,৮৫০ টাকায়।

ব্যায়ামের অনুষঙ্গ তারহীন হেডফোন: খেলাধুলা ও ব্যায়ামের সময় তারহীন হেডফোন খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনে প্রশান্তির জন্য অনেকে মিউজিক শুনতে ভালোবাসেন। কেউবা একইসাথে হেডফোনের মাধ্যমে জরুরি কল রিসিভ করতে চান। তাদের জন্য হুয়াওয়ের তারবিহীন হেডফোনগুলো বিশেষ সুবিধাসহ তৈরি করা হয়েছে।

হুয়াওয়ে ফ্রি বাডস (সিএমএইচ১): নিঁখুত এবং উন্নতমানের শব্দ শোনার জন্য অন্যতম এক গ্যাজেটস হুয়াওয়ে ফ্রি বাডস। যুতসই অ্যাকসেসরিজটি খুবই সফট ও শ্রবণের জন্য খুবই শ্রুতিমধুর।বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৬,৯৯৯ টাকায়।

হুয়াওয়ে ফ্রিলেস (সিএম৭০ সি): হুয়াওয়ের এ অ্যাকসেসরিজটি অনুশীলনের সময় ফোনের সাথে যুক্ত করে স্বাচ্ছন্দ্যে মিউজিক উপভোগ করা যাবে। এতে হাই-পেয়ার টেকনোলজি ব্যবহার করায় কোন নির্দিষ্ট ডিভাইসে একবার সংযুক্ত করে পেয়ার করা যাবে এবং টাইপ সি সমর্থিত ফোন থেকে চার্জ করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৪,৯৯০ টাকায়।

হুয়াওয়ে স্পোর্টস হেডফোন (এএম৬১): যারা নিয়মিত খেলাধুলা ও অনুশীলন করেন, তাদের জন্য বিশেষভাবে এ অ্যাকসেসরিজটি তৈরি করেছে হুয়াওয়ে। খেলাধুলার জন্য বিশেষ উপযোগী করে তৈরি এ অ্যাকসেসরিজটি পানি, তেল ও ঘামরোধক। ব্লুটুথ দিয়ে ফোনের সাথে এটি সংযুক্ত করা যাবে। ফোনকল ও গান শোনার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ২,২৯৯ টাকায়।

এসব গ্যাজেট ছাড়াও হুয়াওয়ের পোর্টেবল ব্লু-টুথ স্পিকার, ওয়্যারলেস চার্জার, মিনি স্পিকার, পাওয়ার ব্যাংক, ভিআর ক্যামেরা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা প্রভৃতি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
নির্বাচিত

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন

সবচেয়ে বেশি বিক্রীত ভিডিও গেম মাইনক্রাফট, পেছনে জিটিএ ও টেট্রিস
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে বেশি বিক্রীত ভিডিও গেম মাইনক্রাফট, পেছনে জিটিএ ও টেট্রিস

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
টেলিকম

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি

ইউটিউব থেকে আয় করা ৫ টি নিয়ম
কিভাবে করবেন

ইউটিউব থেকে আয় করা ৫ টি নিয়ম

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম
নির্বাচিত

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix