Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের কার্যক্রম নিয়ে কর্মীদের আস্থার সংকট তীব্র হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির গৃহীত কয়েকটি উদ্যোগের বিরুদ্ধে কর্মীদের বিক্ষোভে তা স্পষ্ট হয়ে উঠেছে। এবার অনলাইনে প্রকাশিত এক অডিও রেকর্ডিংয়ে ইস্যুটি নিয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। ওই অডিওতে সুন্দর পিচাইকে বলতে শোনা যায়, গুগলকে কর্মীদের আস্থা সম্পর্কিত সমস্যা সমাধানে লড়াই করতে হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্ট।

সাম্প্রতিক সময় গুগল নানা ইস্যুতে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। কর্মীবাহিনীতে বৈচিত্র্যহীনতা এবং মানবাধিকার ও নীতি-নৈতিকতা বর্জন করে চীনে বিশেষ সার্চ ইঞ্জিন চালুর ‘ড্রাগনফ্লাই’ প্রকল্প হাতে নেয়ায় সবচেয়ে বেশি সমালোচিত হয় প্রতিষ্ঠানটি। দুদিন আগেও একটি ডিজিটাল সার্ভিলিয়েন্স টুল নিয়ে কর্মীদের তোপের মুখে পড়ে গুগল। প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ ঠেকানো এবং শ্রম ও শ্রমিকসংশ্লিষ্ট সমাবেশে অবৈধভাবে হস্তক্ষেপের লক্ষ্যে নতুন সার্ভিলিয়েন্স টুল উন্নয়ন করা হয়েছে, যা প্রতিষ্ঠানের ব্যবসায় নীতিমালার পরিপন্থী।

অনলাইনে প্রকাশিত অডিওতে সুন্দর পিচাইকে বলতে শোনা যায়, গুগল বেশকিছু কর্মীর আস্থা ভেঙেছে। কর্মীর আস্থা সংকট ছাড়াও আরো কিছু ইস্যু নিয়ে আমাদের লড়াই করতে হচ্ছে। কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও সংকট মোকাবেলা করতে হচ্ছে।

গত আগস্টে কর্মক্ষেত্রে কর্মীদের আচরণ কেমন হবে, সে বিষয়ে কঠোর নীতিমালা প্রকাশ করে গুগল। যেখানে কর্মক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা না করতে সতর্ক করা হয়েছিল। এছাড়া গুগলের কর্মকাণ্ড ঘিরে কর্মীদের নিজেদের মধ্যে বিতর্কে না জড়ানোর কঠোর নির্দেশনা দেয়া হয়।

গুগলের নতুন নির্দেশিকায় প্রায় এক লাখ কর্মীর উদ্দেশে বলা হয়, অফিসে বসে আর খোলামেলা রাজনৈতিক আলোচনা নয়। কাজের বাইরের বিষয়ে তর্কবিতর্ক বন্ধ করতে হবে। এমনকি কোনো কর্মীর নাম নিয়ে তাকে ব্যঙ্গ-বিদ্রূপ বা উত্ত্যক্ত করার অভ্যাস থাকলে তাতে দাঁড়ি টানতে হবে। তবে কাজ-সংক্রান্ত বিষয়ে আলোচনা চলতে পারে। কর্মীদের কটু মন্তব্য বা বেসামাল আচরণ দেখলে, তা নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

গুগল আকস্মিক কর্মক্ষেত্রে কর্মীর আচরণ নিয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছিল কেন? সংশ্লিষ্টদের ভাষ্যে, ওই পদক্ষেপ প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নেয়া হয়েছিল। কারণ নানা কারণে তীব্র সমালোচনায় পড়েছে গুগল। এসবের মধ্যে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পাশাপাশি প্লাটফর্মে ভুল তথ্য পরিবেশন করার অভিযোগ রয়েছে।

বিভিন্ন অসংগতি নিয়ে হোয়াইট হাউজের তোপের মুখে পড়ে গুগল। প্রতিরক্ষা-বিষয়ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুগল কর্মীরা খোলামেলা সমালোচনা করেন, এমন অভিযোগও উঠেছিল। যে কারণে অভ্যন্তরীণ সংস্কৃতি ঢেলে সাজাতে কর্মী বাহিনীর জন্য নতুন নির্দেশিকা জারি করে গুগল।

গুগলের গত আগস্টের বিবৃতিতে বলা হয়, অনেক কর্মী জানতে চান, প্রতিষ্ঠানের কী করা উচিত বা উচিত না। দেখুন আমাদের প্রাথমিক দায়িত্ব হলো, যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করা। কাজের সময় তার বাইরের কোনো বিষয় নিয়ে তর্কবিতর্ক করে অযথা সময় নষ্ট করা নয়। কর্মক্ষেত্রে এমন কোনো বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন, যা প্রতিষ্ঠানের নীতিবিরোধী কিংবা ক্ষতিকর। গুগলের কর্মী হওয়ার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে বর্তায় আমাদের ওপর। কারণ বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ প্রতিদিন নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্যের জন্য আমাদের ওপর নির্ভরশীল। কাজেই সবার জন্য গুগলপণ্য ও সেবার মান বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কমিউনিটি গাইডলাইনে পরিবর্তন আনার আগে গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতিকে প্রতিষ্ঠানটির ধ্বংসের কারণ বলে উল্লেখ করেছিলেন সাবেক সিইও এরিক শিমিড। তার ভাষ্যে, অতীতের চেয়ে এখন বেশি সমালোচিত হচ্ছে গুগল। এর প্রধান কারণ নীতিভ্রষ্ট প্রতিভাকে প্রতিষ্ঠানটির স্বীকৃতি দান। তবে বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনায় এ ধরনের প্রতিভাকে এড়িয়ে চলারও উপায় নেই। নিজস্ব ব্র্যান্ডের পণ্যের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে অনেক নীতিভ্রষ্ট কর্মীকে ধরে রাখতে হয়। এতে আর্থিকভাবে প্রতিষ্ঠান লাভবান হলেও সুনাম নষ্ট হয়, যা একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস
নির্বাচিত

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক
নির্বাচিত

যে কারণে ওপেনআইয়ের চাকরি হারালেন চ্যাটজিপিটির উদ্ভাবক

ই-মেইল অ্যাড্রেস শেয়ার করুন ভেবেচিন্তে
প্রযুক্তি সংবাদ

ই-মেইল অ্যাড্রেস শেয়ার করুন ভেবেচিন্তে

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে
প্রযুক্তি সংবাদ

বাজেটে লাস্ট মাইল ব্রডব্যান্ড নিয়ে নির্দেশনা না থাকায় ডিজিটাল বৈষম্য বাড়বে

স্পর্শ ছাড়াই হবে কাজ
প্রযুক্তি সংবাদ

স্পর্শ ছাড়াই হবে কাজ

Load More

ট্রেন্ডিং টপিক

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix