Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসি কিনে ১২ বছরেরবিদ্যুৎ বিল ফ্রি পেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
ওয়ালটন এসি কিনে ১২ বছরেরবিদ্যুৎ বিল ফ্রি পেলেন ব্যবসায়ী
Share on FacebookShare on Twitter

এসি কিনে বিদ্যুৎ বিল ফ্রি! তাও ১২ বছরের! এমন অভাবনীয় সুযোগ দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় এ সুবিধা দেয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার ব্যবসায়ী মো. শাহজাহান।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এ উপলক্ষ্যে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে তারা। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাক্সিক্ষত সেবা নিতে পারছেন। ডিজিটাল রেজিস্ট্রেশনে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে এসিতে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি, নিশ্চিত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশনসহ বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে।

গত রোববার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মো. শাহজাহানের হাতে ১২ বছরের বিদ্যুৎ বিল তুলে দেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মোঃ ওয়াহিদ, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য হাজী মোঃ চানু মিয়া এবং ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

ক্রেতা মো. শাহজাহান জানান, বীর উজালী বাজারে তার ডিমের আড়ত আছে। সম্প্রতি সেখানে একটি অফিস করেছেন। তার জন্য টোক বাজার ওয়ালটন প্লাজা থেকে ৩টি দেড় টনের এসি কেনেন। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

তিনি বলেন, ওয়ালটনের পণ্য ভালো সার্ভিস দেয়। এসি প্রয়োজন হলে দ্বিতীয় চিন্তা না করে ওয়ালটন শোরুমে চলে যাই। তাছাড়া, তাদের শোরুম আমার অফিসের কাছে হওয়ায় ডিজিটাল ক্যাম্পেইন এবং বিভিন্ন সুবিধা সম্পর্কে জানা ছিলো। কিন্তু ওয়ালটন এসি কিনে ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাবো, এতটা আশা করি নাই। বিদ্যুৎ বিল বাবদ যে টাকা পেয়েছি, তা মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়ে এবং আত্মীয়-স্বজনদের মাঝে ভাগ করে দেবো।

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, অনেকের ধারণা এসি একটি বিলাসি পণ্য। কিন্তু প্রযুক্তির উন্নয়ণে বর্তমানে এসি একটি প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। ওয়ালটন এসিতে বিদ্যুৎ খরচ খুবই কম। রয়েছে দ্রুত বিক্রয়োত্তর সেবাসহ নানান সুবিধা। আন্তর্জাতিকমানের ওয়ালটন এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

ইউপি চেয়ারম্যান শরীফ মোঃ ওয়াহিদ বলেন, ওয়ালটন আমাদের দেশের গর্ব। তারা কম দামে ক্রেতাদের ভালো মানের পণ্য দেয়। অল্প আয়ের মানুষ যেন কিনতে পারে, সেজন্য ওয়ালটন কিস্তি সুবিধা রেখেছে। ওয়ালটন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এই আশা রাখি।

জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। এর ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি। যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী। বাংলাদেশে ওয়ালটনই প্রথম মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট এসি বাজারে ছেড়েছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল এবং নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি যে কোনো ব্র্যান্ডের পুরনো এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ রয়েছে। এছাড়া যে কোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা বিকাশ ও রকেটে পেমেন্ট করলেই মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট। মাত্র ৪,৯০০ টাকা ডাউন পেমেন্টে ৩৬ মাসের সহজ কিস্তির সুবিধা, জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট), ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টুইন-ফোল্ড ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে। যার ফলে ক্রেতাদের কাছে ওয়ালটন এসি এখন হটকেক।

ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে রয়েছে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার। বিক্রয়োত্তর সেবা দিতে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে
নির্বাচিত

আইফোন ১৮-তে যেসব চমক থাকতে পারে

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে
অটোমোবাইল

টানা ৩ মাসে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে

শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেরা যদি কিছু করি সেটাই সফলতা: গোলাম মুর্শেদ
প্রযুক্তি সংবাদ

শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেরা যদি কিছু করি সেটাই সফলতা: গোলাম মুর্শেদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

বেসিস সদস্যদের জন্য ব্যবসা সম্প্রসারণের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন
প্রযুক্তি সংবাদ

বেসিস সদস্যদের জন্য ব্যবসা সম্প্রসারণের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix