Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৩ হাজার কর্মী ছাঁটাই করবে কগনিজ্যান্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
১৩ হাজার কর্মী ছাঁটাই করবে কগনিজ্যান্ট
Share on FacebookShare on Twitter

মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান কগনিজ্যান্ট প্রায় ১৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ব্যয়সংকোচনের মাধ্যমে ‘২০২০ সালে প্রবৃদ্ধিমুখী প্রতিষ্ঠান’ হিসেবে কগনিজ্যান্টকে পুনর্গঠনের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান হামফ্রিস। খবর টাইমস অব ইন্ডিয়া, লাইভ মিন্ট।

গত বুধবার কোম্পানির আয়-ব্যয় নিয়ে বিশ্লেষকদের সামনে দেয়া এক বক্তব্যে হামফ্রিস বলেন, আগামী কয়েক প্রান্তিকের মধ্যে কোম্পানির মধ্য ও জ্যেষ্ঠ পর্যায়ের প্রায় ১৩ হাজার সহকর্মীকে বিদায় দেয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছে কগনিজ্যান্ট।

এ ছাঁটাই প্রক্রিয়ায় কোম্পানির পাঁচ-সাত হাজার পদ থেকে লোক চাকরি হারাবে, যা কোম্পানির মোট জনবলের ২ শতাংশ। প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের লক্ষ্য ছাঁটাইয়ের বিপরীতে প্রায় পাঁচ হাজার লোককে পুনঃপ্রশিক্ষিত এবং পুনঃদায়িত্ব বণ্টন করা।

কগনিজ্যান্টের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির রাজস্ব এসেছে ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। জুন প্রান্তিকে কোম্পানির রাজস্ব ছিল ৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি কোম্পানির নিট আয় হয়েছে ৪৯৭ মিলিয়ন ডলার। আগের বছরের একই প্রান্তিকে আয় ছিল ৪৭৭ মিলিয়ন ডলার। এবং আগের প্রান্তিকে আয় করেছিল ৫০৯ মিলিয়ন ডলার।

এখন কোম্পানির পুনর্গঠন পরিকল্পনার আওতায় ব্যয়সংকোচনসহ অন্যান্য উদ্যোগের মাধ্যমে বার্ষিক রাজস্ব লক্ষ্য পূরণের চেষ্টা করা হচ্ছে। চলতি বছর কোম্পানির রাজস্ব প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

এ ব্যাপারে কগনিজ্যান্টের সিইও ব্রায়ান হামফ্রিস বলেন, কয়েক মাস ধরেই আমরা কোম্পানিতে কৌশলগত পরিবর্তন এনেছি। আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরো উন্নত করতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আজকে আমাদের সরল পরিচালন রূপরেখা এবং ব্যয়সংকোচন কর্মসূচি ঘোষণা করছি। প্রবৃদ্ধির সহায়ক বিনিয়োগে যা কাজে লাগবে।

কগনিজ্যান্টের ব্যয় কমানোর উদ্যোগ ২০২০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন থাকবে বলে ধারণা করা হচ্ছে। এতে কোম্পানির সাশ্রয় হতে পারে ১৫০-২০০ মিলিয়ন ডলার। ২০২১ সালে বার্ষিক এ সাশ্রয় ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ডলারে দাঁড়াবে বলে আশা করছে কোম্পানিটি।

পরিকল্পনার অংশ হিসেবে কগনিজ্যান্ট কনটেন্ট মডারেশন ব্যবসা বন্ধ করে দিতে পারে। কারণ সবচেয়ে কর্মিঘন খাত এটি। বিশ্বব্যাপী ছয় হাজার কর্মী এ খাতে কাজ করেন। ফেসবুকের কনটেন্ট যাচাইয়ের কাজ করেন এসব কর্মী। আর সাত হাজার কর্মী ছাঁটাই হবে ক্লাউড ও আইওটির মতো প্রবৃদ্ধিমুখী ব্যবসা থেকে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

লোকেশন শনাক্ত নিয়ে বিতর্কে আইফোন ১১প্রো
নির্বাচিত

আইফোনে ত্রুটির অভিযোগ ব্যবহারকারীদের

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
নির্বাচিত

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

৩৬০ ডিগ্রি ভাঁজ করা যাবে লেনেভোর ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৩৬০ ডিগ্রি ভাঁজ করা যাবে লেনেভোর ল্যাপটপ

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা

আসছে আইফোন এসই২
নির্বাচিত

আসছে আইফোন এসই২

‘ফ্রি ফায়ার গেম’ খেলার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
গেম

‘ফ্রি ফায়ার গেম’ খেলার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
নির্বাচিত

দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix