Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার প্রোগ্রামিং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 November 2019
কম্পিউটার প্রোগ্রামিং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের শ্রেষ্ট সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই সম্পদকে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে জাপানসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজারে তরুণ প্রজন্মের বিপুল ঘাটতি পুরণের বিশাল সুযোগ কাজে লাগানো সম্ভব। এই লক্ষ্যে কম্পিউটারসহ ডিজিটাল শিক্ষা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রয়োজনীয়তার ওপর গুরাত্বারোপ করে মন্ত্রী বলেন, কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে নয় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে।

মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্জার কোম্পানি( বিজেআইটি) এর যৌথ উদ্যোগে গতকাল শনিবার রাতে আয়োজিত দুই দিন ব্যাপী হ্যাকাথন প্রতিযোগিতা কোড স্যামুরাই ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নওকি (ঘধড়শর ওঃড় ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, জাপান বহুমুখী বাণিজ্য সংস্থা – জেট্রো এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি অ্যান্ডো(ণড়লর অহফড়) এবং বুয়েট এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ বক্তৃতা করেন। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যাক জাপানিজ ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় গত এগারো বছরে বাংলাদেশের সফলতা তুলে ধরে বলেন, বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ যে দেশটির নামের আগে ডিজিটাল শব্দ সংযুক্ত করে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করে পৃথিবীকে চমকে দেয়। এই কর্মসূচির সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইটি ¯œাতকরা সারা পৃথিবীতে দক্ষতার সাথে কাজ করছে। বাংলাদেশ পৃথিবীর ৮০টি দেশে আইটি পণ্য রপ্তানি করছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে চতুর্থ শিল্প বিপ্লব নয় ডিজিটাল বাংলাদেশ বিষয়টি আরও বিস্তৃত। ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার বিপ্লব বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সেই সোনার বাংলা প্রতিষ্ঠায় সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশের মানব সম্পদকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ কেউ থামিয়ে রাখতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাবেই।

মন্ত্রী সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর করতে না পারলে ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় এগিয়ে যাওয়া সম্বভ হবে না। তিনি বলেন ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় ভার্সন ফাইভজি একটি নতুন ডিজিটাল সভ্যতার জন্ম দিচ্ছে। এই সভ্যতা সারা পৃথিবীকে এমন পরিবর্তনের সূচনা করবে যা মানব সভ্যতা এর আগে দেখেনি। তিনি বলেন, ফাইভজির সাথে কোয়ান্টাম কম্পিউটিং যুক্ত হলে পৃথিবীতে যে সভ্যতার জন্ম হবে মানুষ তা কল্পনাও করতে পারে না।

হ্যাকাথন প্রচলিত প্রোগ্রামিং প্রতিযোগিতা হতে একটু ভিন্ন মাত্রার হয় এবং একাদিক সমস্যার পরিবর্তে একটি বৃহৎ সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে হয়। শিক্ষার্থীদের জটিল প্রোগ্রামিং এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের কৌশলের দক্ষতা পরীক্ষা করার জন্য হ্যাকাথন বিশ্বব্যাপী একটি প্রচলিত এবং জনপ্রিয় পদ্ধতি। সর্বমোট ২৫টি স্বায়ত্বশাসিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে ১৮৭টি দল প্রাথমিক বাছাই পর্বে আবেদন করেন এবং বাছাই পর্বের পর নির্বাচিত ৩৪ টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যা টানা ৩০ ঘন্টাব্যাপী চলে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ডিইউ এক্সপুরি , দ্বিতীয় হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের উিইউ স্প্রিংবুকস দল। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে খুলনা প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ম্যাঞ্জারো দল। মন্ত্রী বিজয়ীদের মধ্যে র্পুস্কার বিতরণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা
টেলিকম

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা
প্রযুক্তি সংবাদ

নিরাপদ ভ্রমণের লক্ষ্যে ট্যুর ফর সোশ্যাল গুডসের যাত্রা

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা
নির্বাচিত

স্টারলিংক চালুর বিষয়ে ড. ইউনূস ও ইলন মাস্কের আলোচনা

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় বাইটডান্স

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে
নির্বাচিত

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন যেভাবে

শাওমি কম দামে সিসি ক্যামেরা আনল
প্রযুক্তি সংবাদ

সিসি ক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বিশেষ বরাদ্দ

Load More

ট্রেন্ডিং টপিক

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2019

কম্পিউটার প্রোগ্রামিং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV