Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ নভেম্বর ২০১৯
ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আকাশছোঁয়া। ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। মোবাইল ডাউনলোড স্পিডে এ অবস্থান পঞ্চম। ইন্টারনেট ডাউনলোড স্পিড বিশ্লেষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রতিবেদনে গত সেপ্টেম্বরের তথ্য উল্লেখ করে ওকলা জানিয়েছে, এ সময় মোবাইলে বৈশ্বিক গড় ডাউনলোড স্পিড ছিল ২৯ দশমিক ৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আর বাংলাদেশে এর পরিমাণ ছিল ১০ দশমিক ৩১ এমবিপিএস। এর মধ্য দিয়ে আগের তুলনায় তিন ধাপ এগিয়ে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩২তম অবস্থানে উঠে এসেছে। তালিকায় থাকা দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মোবাইলে ডাউনলোড স্পিডে সবচেয়ে এগিয়ে রয়েছে শ্রীলংকা। বৈশ্বিক র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দেশটির অবস্থান ৮১তম। গত সেপ্টেম্বরে দেশটিতে মোবাইলে গড় ডাউনলোড স্পিড ছিল ২২ দশমিক ৫৩ এমবিপিএস। বৈশ্বিক তালিকায় ১১২তম অবস্থানে থাকা পাকিস্তানে এর পরিমাণ ১৪ দশমিক ৩৮ এমবিপিএস। সর্বশেষ তালিকায় দেশটি ছয় ধাপ এগিয়েছে। সেপ্টেম্বরে ১২ দশমিক ৯৬ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড নিয়ে বৈশ্বিক তালিকায় ১১৯তম অবস্থানে রয়েছে নেপাল। দেশটি ১১ ধাপ এগিয়েছে।

মোবাইলে ডাউনলোড স্পিডের বৈশ্বিক র্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৮তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ। গত সেপ্টেম্বরে দেশটিতে মোবাইলে গড় ডাউনলোড স্পিড ছিল ১১ দশমিক ১৮ এমবিপিএস। এর মধ্য দিয়ে বৈশ্বিক তালিকায় দেশটি তিন ধাপ এগিয়েছে। আর তালিকায় বাংলাদেশের পরে অবস্থান করা একমাত্র দক্ষিণ এশীয় দেশ আফগানিস্তান। সেপ্টেম্বরে দেশটিতে মোবাইলের গড় ডাউনলোড স্পিড ছিল ৬ দশমিক ৫৫ এমবিপিএস। বৈশ্বিক র্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৪০তম। তালিকায় জায়গা পায়নি ভুটান ও মালদ্বীপ।

তবে মোবাইলে ডাউনলোডের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও ব্রডব্র্যান্ড সংযোগে ডাউনলোড স্পিডে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ তালিকায় দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ওকলা জানিয়েছে, গত সেপ্টেম্বরে ব্রডব্যান্ডে বৈশ্বিক গড় ডাউনলোড স্পিড ছিল ৬৯ দশমিক ১০ এমবিপিএস। আর বাংলাদেশে এর পরিমাণ ছিল ২৪ দশমিক শূন্য ২ এমবিপিএস। এর মধ্য দিয়ে আগের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে ১৭৫টি দেশের তালিকায় বাংলাদেশ ৯৯তম অবস্থানে নেমেছে।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। বৈশ্বিক র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে দেশটির অবস্থান ৭২তম। গত সেপ্টেম্বরে দেশটিতে ব্রডব্যান্ডে গড় ডাউনলোড স্পিড ছিল ৩৪ দশমিক শূন্য ৭ এমবিপিএস। বৈশ্বিক তালিকায় ৮২তম অবস্থানে থাকা ভুটানে তা ছিল ২৮ দশমিক ৭০ এমবিপিএস। সর্বশেষ তালিকায় দেশটি ১৯ ধাপ এগিয়েছে। সেপ্টেম্বরে ২৭ দশমিক ৬২ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড নিয়ে তিন ধাপ পিছিয়ে বৈশ্বিক তালিকায় ৮৪তম অবস্থানে নেমেছে শ্রীলংকা।

এদিকে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর পঞ্চম অবস্থানে রয়েছে নেপাল। সেপ্টেম্বরে দেশটিতে গড় ডাউনলোড স্পিড ছিল ২১ দশমিক ২১ এমবিপিএস। ফলে দুই ধাপ পিছিয়ে বৈশ্বিক র্যাংকিংয়ে নেপালের অবস্থান ১০৫তম।

১২৭তম র্যাংকিংয়ে থাকা মালদ্বীপে গড় ব্যডব্র্যান্ড ডাউনলোড স্পিড ছিল ১৫ দশমিক ৭৩ এমবিপিএস। বৈশ্বিক তালিকায় পাকিস্তানের অবস্থান ১৫৯তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সপ্তম। সেপ্টেম্বরে দেশটিতে গড় ডাউনলোড স্পিড ছিল ৯ দশমিক শূন্য ২ এমবিপিএস। সর্বশেষ তালিকায় পাকিস্তান অবস্থান হারিয়েছে দুই ধাপ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে রয়েছে আফগানিস্তান। সেপ্টেম্বরে ৭ দশমিক শূন্য ৫ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড নিয়ে দেশটি বৈশ্বিক র্যাংকিংয়ে ১৬৮তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ওকলা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশ সেবায় বদ্ধ পরিকর দারাজ
ই-কমার্স

দেশ সেবায় বদ্ধ পরিকর দারাজ

বারবার ফোন হ্যাং হচ্ছে, সমাধান করবেন যেভাবে
কিভাবে করবেন

বারবার ফোন হ্যাং হচ্ছে, সমাধান করবেন যেভাবে

অ্যান্ড্রয়েডেও আসছে আইফোনের ফেসটাইম
নির্বাচিত

অ্যান্ড্রয়েডেও আসছে আইফোনের ফেসটাইম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো

ইন্টারনেট
টেলিকম

আফগানিস্তানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ

সফটওয়্যার আপডেট পেলো ওয়ানপ্লাস এইট
নির্বাচিত

সফটওয়্যার আপডেট পেলো ওয়ানপ্লাস এইট

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

অনার (Honor) তাদের জনপ্রিয় ৬০০ সিরিজের পরিধি আরও...

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

ওয়ালটন এসি কেন কিনবেন?

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix