Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা ডিসপ্লে প্রযুক্তি অ্যামোলেড না আইপিএস?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
সেরা ডিসপ্লে প্রযুক্তি অ্যামোলেড না আইপিএস?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকে দামের পাশাপাশি র্যাম, স্টোরেজ, ক্যামেরা, প্রসেসর ও ব্যাটারি সক্ষমতার ওপর জোর দিয়ে থাকেন।

আবার যারা স্মার্টফোনে গেম খেলেন কিংবা ভিডিও দেখেন, তারা ডিসপ্লে প্রযুক্তির ওপর বেশি জোর দেন। বাস্তবে স্মার্টফোনের জন্য সেরা ডিসপ্লে প্রযুক্তি কোনটি?

মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনে প্রধানত দুই ধরনের ডিসপ্লে প্রযুক্তি দেখা যায়। একটি হলো অ্যামোলেড বা সুপার অ্যামোলেড; অন্যটি আইপিএস এলসিডি।

আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী যত সংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হবে, তার ৩০ শতাংশে ‘অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা অ্যামোলেড’ ডিসপ্লে থাকবে এবং ২০২৩ সালে বৈশ্বিক বাজারে যত সংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হবে, তার ৫০ শতাংশের বেশি ডিভাইসে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হবে। অর্থাৎ স্মার্টফোন নির্মাতা এখন অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তিসংবলিত ডিভাইস উন্মোচনে বেশি জোর দিচ্ছে।

বৈশ্বিক স্মার্টফোন বাজার কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে এবং নতুন গ্রাহক আকৃষ্ট করতে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিভাইসে নতুন ফিচার যোগ করতে জোর দিচ্ছে। যে কারণে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির নমনীয়তা, ইমেজের গুণমান এবং বিদ্যুৎসাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে স্মার্টফোন বাজারে ‘থিন-ফিল্ম-ট্রানজিস্টার লিকুইড-ক্রিস্টাল কিংবা টিএফটি-এলসিডি’ ডিসপ্লে প্রযুক্তি বাজার হারাচ্ছে।

আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের কয়েকটি টেলিকম বাজারে স্বল্প পরিসরে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির ব্যবহার শুরু হয়েছে। সেলফোন অপারেটরগুলো পূর্ণাঙ্গরূপে ফাইভজির কার্যক্রম শুরুতে কার্যক্রম জোরদার করেছে। দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা পেতে প্রয়োজন ফাইভজি সমর্থিত স্মার্টফোন ডিভাইসের। ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো এখন ফাইভজি সমর্থিত ডিভাইস উন্মোচনে কার্যক্রম জোরদার করেছে। ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে সুদিন ফিরবে বলে মনে করা হচ্ছে।

আইএইচএস মার্কিটের ক্ষুদ্র-মাঝারি ডিসপ্লে বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিরোশি হায়াসে বলেন, ফাইভজি সমর্থিত হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসে আরো যুগোপযোগী ফিচার যুক্ত করতে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ডিভাইস নির্মাতারা স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এর ফলে স্মার্টফোন ডিভাইসে আরো অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এছাড়া ফাইভজির কল্যাণে মোবাইল ডিভাইসে বিডিও কনটেন্ট দেখা এখনকার চেয়ে কয়েক গুণ বাড়বে। যে কারণে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আরো উন্নত ডিসপ্লে প্রযুক্তিসংবলিত ডিভাইস আনতে জোর দিচ্ছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যমতে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে সুদিন ফিরতে শুরু করেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ ৩৫ কোটি ৮৩ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে দশমিক ৮ শতাংশ বেশি। পূর্ণাঙ্গরূপে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হলে স্মার্টফোন বাজার আগের অবস্থানে ফিরবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ট্রেডফোর্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামোলেড প্যানেলের বাজার ক্রমান্বয়ে সম্প্রসারণ হচ্ছে। আগামী বছর অ্যামোলেড ডিসপ্লে প্যানেল বাজারে ৩৮ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে, যা চলতি বছরের ৩২ দশমিক ৮ শতাংশের চেয়ে বেশি।

স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমির মতো ডিভাইস নির্মাতারা তাদের হাই-এন্ড মডেলগুলোয় অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করছে। ডিভাইস ব্যবহারকারীকে ফুলস্ক্রিন ভিউর অভিজ্ঞতা দিতে ভবিষ্যতে এ ব্র্যান্ডগুলোর স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির ব্যবহার আরো বাড়বে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা
নির্বাচিত

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা

ক্রোমের ইন-ব্রাউজার গেমিংয়ে নতুন ওয়েবজিপিইউ
প্রযুক্তি সংবাদ

ক্রোমের ইন-ব্রাউজার গেমিংয়ে নতুন ওয়েবজিপিইউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনছে মাইক্রোসফট
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনছে মাইক্রোসফট

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা
প্রযুক্তি সংবাদ

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

জাপান বাংলাদেশ রোবটিক্সের ওয়ার্কশপ আয়োজন
প্রযুক্তি সংবাদ

জাপান বাংলাদেশ রোবটিক্সের ওয়ার্কশপ আয়োজন

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন
টেলিকম

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix