Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার এক দিনে ৪ লাখ ফ্যান বিক্রি করলো ওয়ালটন প্লাজা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
এবার এক দিনে ৪ লাখ ফ্যান বিক্রি করলো ওয়ালটন প্লাজা
Share on FacebookShare on Twitter

এবার একদিনে ৪ লাখ ফ্যান বিক্রি করলো ওয়ালটন প্লাজা সেলস নেটওয়ার্ক। এর আগে গত ২৮ অক্টোবর ১ দিনে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় পৌণে তিন লাখ এবং মার্সেল ব্র্যান্ডের আওতায় বিক্রি হয়েছে ৮৫ হাজার ৫’শ ইউনিট ফ্যান। সবমিলিয়ে ২ দিনে সাড়ে ৭ লাখের বেশি ফ্যান বিক্রি করলো ওয়ালটন গ্রুপ। এসব ফ্যানের মধ্যে রয়েছে বিপুল পরিমান সিলিং, টেবিল, দেয়াল, রিচার্জেবল, প্যাডেস্টাল ও এগজস্ট ফ্যান।

স্থানীয় বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন ও মার্সেল ফ্যানে বাতাস বেশি, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং দামও সাধ্যের মধ্যে থাকায় এ সাফল্য এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের চাহিদা মিটিয়ে ওয়ালটন ফ্যান রপ্তানিও হচ্ছে।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন গ্রুপের কর্পোরেট অফিসে বিশালাকার কেক কেটে একদিনে ৪ লাখ ফ্যান বিক্রির সাফল্য উদযাপন করা হয়। সেসময় প্লাজা সেলস নেটওয়ার্ককে অভিনন্দন জানান ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও মাহাবুব আলম মৃদুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, প্লাজা সেলস নেটওয়ার্কের প্রধান মো. রায়হান, ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের প্রধান এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টরস এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর ও উদয় হাকিমসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় বাজারে ব্যাপক গ্রাহকপ্রিয়তা অর্জন করেছে ওয়ালটন ব্র্যান্ডের ফ্যান। বিশেষ করে, গরমের মৌসুমে ওয়ালটন ফ্যানের চাহিদা ও বিক্রি বেড়ে যায় কয়েকগুন। এ বছর সারা দেশে ৬ লাখেরও বেশি ফ্যান বিক্রি হয়েছে ওয়ালটন গ্রুপের। যা কিনা গত বছরের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেশি। এরই প্রেক্ষিতে আগামি বছর ১৫ লাখ ফ্যান বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন।

এই লক্ষ্যমাত্রা পূরণ ও গরমের মৌসুমে ফ্যানের সরবরাহ স্বাভাবিক রাখতে গত অক্টোবরের শেষ সপ্তাহে ওয়ালটন ফ্যানের ‘প্রি-সেলস বুকিং’ শুরু হয়েছে। শুরুতেই ওয়ালটন প্লাজা সেলস নেটওয়ার্ক থেকে ৪ লাখ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ২,৭৩,২৬৩ ইউনিট এবং মার্সেল ব্র্যান্ড থেকে ৮৫,৫০০ ইউনিট ফ্যান বিক্রি হলো। বিক্রির এই বর্তমান প্রবণতায় আগামি বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ ফ্যান বিক্রি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

ফ্যান সেলস এন্ড মার্কেটি বিভাগের প্রধান সৈয়দ কোহিনূর রহমান জানান, ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর, করপোরেট, ইন্টারন্যাশনাল, অনলাইন ভিত্তিক ই-প্লাজা এবং মার্সেল- এই ৬টি শাখা নিয়ে ওয়ালটনের সেলস নেটওয়ার্ক। এর মধ্যে শুধু ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ও মার্সেলের ডিলারদের কাছ থেকে ১ দিনে মিলেছিলো সাড়ে ৩ লক্ষাধিক ফ্যান বিক্রির অর্ডার। এদিকে ওয়ালটন প্লাজার আওতাধীন ডিলারদের কাছ থেকে ১ দিনে মিলেছে আরো ৪ লাখ ফ্যান বিক্রির আদেশ। সবমিলিয়ে আগামী গরমের মৌসুমকে কেন্দ্র করে এরইমধ্যে সাড়ে ৭ লক্ষাধিক ফ্যান বিক্রির অর্ডার পাওয়া গেলো। যা স্থানীয় বাজারে ওয়ালটন ফ্যানের এক নতুন মাইলফলক বলে মনে করেন তিনি।

ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চীফ এক্সিকিউটিভ অফিসার সোহেল রানা জানান, জার্মানি, জাপান ও তাইওয়ানের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ফ্যান তৈরি করছে ওয়ালটন। ফলে, দেশের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ফ্যান রপ্তানি হচ্ছে।

ফ্যানে ব্যবহৃত মোটরের সর্বোচ্চ মান নিশ্চিত করতে বাংলাদেশে ওয়ালটন ও মার্সেল ফ্যানেই প্রথম ব্যবহার করা হচ্ছে ইনলাইন কপার ভারনিশিং প্রসেস। সিলিং ফ্যানের সম্পূর্ণ বডি ও পাখা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামে। ফলে, বাতাসের ধাক্কায় ফ্যানের পাখার অ্যাঙ্গেল পরিবর্তন হয় না। বাতাসও বেশি দেয়। মরিচা না পড়ায় টেকেও অনেক বছর। ফ্যানের আর্মেচার বা কয়েলে প্রায় শতভাগ (৯৯.৯৯%) বিশুদ্ধ এনামেল কপার এবং এইচ ক্লাস ইন্সুলেশন ক্যাবল ব্যবহার করায় উচ্চ ভোল্টেজ ও তাপমাত্রায় মোটর সহজে পুড়ে না। আবার ফ্যানের আর্মেচার বডি ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ সিলিকন শীটে তৈরি করায় ওয়ালটন ও মার্সেল ফ্যানে তাপমাত্রা যেমন কম, তেমনি বিদ্যুৎ খরচও কম হয়। ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড বলবিয়ারিং ও উন্নতমানের ক্যাপাসিটর ব্যবহার করায় এসব ফ্যানের উচ্চ গতি বজায় থাকে।

সিলিং ফ্যানে অ্যারোডায়নামিক ডিজাইনের প্রশস্ত ও লিফট অ্যাঙ্গেলযুক্ত পাখা ব্যবহারের ফলে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ২৮ শতাংশ বেশি বাতাস দেয় ওয়ালটন ও মার্সেল ফ্যান। বিদ্যুৎ সাশ্রয় হয় ৩৫ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত।

সিলিং ফ্যানের বডির জন্য রয়েছে ১০ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার এবং ৩’শর অধিক কাস্টমার কেয়ার থেকে গ্রাহকদের দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দেয়া হচ্ছে। রয়েছে কাস্টমার কেয়ার কল সেন্টার। গ্রাহকরা ১৬২৬৭ নাম্বারে কল করে পাবেন বিক্রয়োত্তর সেবা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আনন্দভ্রমণে নতুন সঙ্গী ভিভো ওয়াই২৭এস
প্রযুক্তি সংবাদ

আনন্দভ্রমণে নতুন সঙ্গী ভিভো ওয়াই২৭এস

এবার হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকের ফিচার
নির্বাচিত

এবার হোয়াটসঅ্যাপে আসছে ফেসবুকের ফিচার

ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন কমেছে

প্রকৌশল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলালিংক
টেলিকম

প্রকৌশল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বাংলালিংক

রিয়েলমি জিটি নিও: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

রিয়েলমি জিটি নিও: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix