Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী কয়েকটি টেলিযোগাযোগ বাজারে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির ব্যবহার শুরু হয়েছে। বাণিজ্যিক ব্যবহারের দিক থেকে ফোরজির চেয়ে ফাইভজির বিস্তার দ্রুত হচ্ছে। উন্নত ও দ্রুতগতির এ নেটওয়ার্ক সেবা ব্যবহারে ফাইভজি সমর্থিত স্মার্টফোন প্রয়োজন। স্বাভাবিকভাবে ফাইভজি স্মার্টফোনের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে স্মার্টফোন নির্মাতারা বৈশ্বিক বাজারে ৪৫ কোটি ইউনিট

ফাইভজি সমর্থিত ডিভাইস সরবরাহে সক্ষম হবে এবং ২০২২ সালে এ সংখ্যা ৭৫ কোটি ইউনিটে পৌঁছবে। গত মঙ্গলবার বিশ্বের বৃহৎ মোবাইল ফোনের চিপ সরবরাহকারী কোয়ালকমের পক্ষ থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স।

বিবৃতিতে কোয়ালকম জানিয়েছে, বিশ্বজুড়ে ফাইভজির পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যবহার শুরুর লক্ষ্যে কার্যক্রম জোরদার করেছে সেলফোন অপারেটরগুলো। এ মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি গ্রহণযোগ্যতার দিক থেকেও ফোরজির চেয়ে এগিয়েছে রয়েছে। এছাড়া ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তির ফলে সেলফোন অপারেটরগুলোর আয়ের নতুন পথ উন্মোচন হবে। ফলে টেলিযোগাযোগ সেবায় বৈপ্লবিক পরিবর্তনের আশা করা হচ্ছে।

চীন ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুতে এগিয়ে রয়েছে। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সুবাদে ফাইভজি চিপসেট সহজলভ্য হয়েছে। বিভিন্ন দামে হ্যান্ডসেট ও নেটওয়ার্ক সরঞ্জামের জন্য ফাইভজি চিপ সরবরাহ করছে দেশটি। যে কারণে ফাইভজি স্মার্টফোনের দাম থ্রিজি কিংবা ফোরজি স্মার্টফোনের চেয়ে খুব বেশি হবে না বলে মনে করা হচ্ছে, যা ফাইভজি সমর্থিত স্মার্টফোন বিক্রি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কোয়ালকমের আগের এক পূর্বাভাসে বলা হয়েছিল, ২০২০ সালে বিশ্বব্যাপী ১৭ কোটি ৫০ লাখ থেকে ২২ কোটি ৫০ লাখ ইউনিট ফাইভজি সমর্থিত স্মার্টফোন বিক্রি হবে। একই সময় ২০২১ সালে ফাইভজি স্মার্টফোন বিক্রিতে ১২৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।

বিশ্লেষকরা সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের পূর্বাভাসের সঙ্গে একমত পোষণ করেছেন। কোয়ালকম ও বিশ্বের বিভিন্ন হ্যান্ডসেট নির্মাতা একে অন্যের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ডিভাইস নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কী পরিমাণ ফাইভজি চিপের ক্রয়াদেশ পেয়েছে তার ওপর ভিত্তি করেই এ পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি ভেরাইজন কমিউনিকেশন্স এরই মধ্যে কার্যক্রম থাকা কয়েকটি অঞ্চলে ফাইভজি নেটওয়ার্কের বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে। আগামী বছর ফাইভজি নেটওয়ার্ক সেবা থেকে রাজস্ব আয়ের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। যে কারণে চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের অন্তত আরো ৩০টি শহরে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের দাবি, পরবর্তী প্রজন্মের ফাইভজি স্মার্টফোন ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কে থেকে ব্রডব্যান্ড কিংবা ওয়াই-ফাই সংযোগের চেয়ে আরো উন্নত ভিডিও দেখা ও গেম খেলার সুবিধা মিলবে। এ নেটওয়ার্কে ফাইল আদান-প্রদান অন্য যেকোনো নেটওয়ার্ক প্রযুক্তির চেয়ে শতগুণ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অ্যাপল ব্যতীত সব নির্মাতাই ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তিকে লক্ষ্য করে স্মার্টফোন উন্মোচন শুরু করেছে। চীনভিত্তিক হুয়াওয়ে স্থানীয় বাজারে নিজেদের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। স্থানীয় বাজারে ‘মেট ২০এক্স ফাইভজি’র দাম ধরা হয়েছে ৬ হাজার ১৯৯ ইউয়ান (৯০১ ডলার)।

চীনভিত্তিক অপো গত মাসের শেষ দিকে ডুয়াল মোড ফাইভজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষ দিকে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ডিভাইসটিতে কোয়ালকমের ডুয়াল মোড ফাইভজি প্লাটফর্ম থাকবে, যা একই সঙ্গে স্ট্যান্ডঅ্যালোন (এসএ) এবং নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) নেটওয়ার্ক সমর্থন করবে। একই সময় ফাইভজির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পণ্য ও অ্যাপ্লিকেশনের পাশাপাশি নতুন প্রজন্মের এ নেটওয়ার্ক কী কী অত্যাধুনিক সুবিধা দেবে ব্যবহারকারীদের, তা তুলে ধরে প্রতিষ্ঠানটি।

২০২০ সালে একযোগে ১০টি ফাইভজি সমর্থিত স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে শাওমি। ডিভাইস নির্মাতাদের সমন্বিত চেষ্টায় ফাইভজি স্মার্টফোনের চাহিদা আগামী এক দশক বাড়বে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, অপো ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার ফলে ফাইভজি প্রযুক্তির দ্রুত ব্যবহার বাড়ার পথ সুগম হয়েছে। নির্দিষ্ট কয়েকটি দেশ ও অঞ্চলের ফাইভজি ব্যবহারকারীরা এরই মধ্যে অপোর ফাইভজি স্মার্টফোন ব্যবহার করতে পারছেন।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

চীন ভিত্তিক সাইবার হামলা নিয়ে সফোসের প্রতিবেদন ‘প্যাসিফিক রিম’
প্রযুক্তি সংবাদ

চীন ভিত্তিক সাইবার হামলা নিয়ে সফোসের প্রতিবেদন ‘প্যাসিফিক রিম’

বিকাশের নতুন যত সেবা
প্রযুক্তি সংবাদ

প্রতারণার অভিযোগে বিকাশের টেরিটরি ম্যানেজার আটক

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
নির্বাচিত

‘নিজ প্ল্যাটফর্ম’ নিয়ে সামাজিক মাধ্যমে ফিরবেন ট্রাম্প

রিয়েলমি ৭ রিভিউ : একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন
নির্বাচিত

তরুণদের সেরা পছন্দ রিয়েলমির বাংলাদেশে ১ বছর পূর্ণ হলো

আগামী বছরের শুরুতে আসবে নতুন এয়ারপডস: বিশ্লেষক
নির্বাচিত

আগামী বছরের শুরুতে আসবে নতুন এয়ারপডস: বিশ্লেষক

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix