Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন
Share on FacebookShare on Twitter

বিশ্ব অর্থনীতির শ্লথতার সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবসায় প্রবৃদ্ধির গতি অনেকটা কমে এসেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ৩৮ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ, যা গত বছরের একই সময়ের তুলনায় সাকল্যে দুই লাখ ইউনিট বেশি। ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৩৭ কোটি ৯৮ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছিল। এ সময় স্যামসাং, হুয়াওয়ে, রিয়েলমি, টেকনো তুলনামূলক ভালো ব্যবসা করলেও বিনিয়োগকারীদের আশাহত করেছে অ্যাপল, অপো, শাওমি, ভিভোর মতো কয়েকটি টেক জায়ান্ট।

গত প্রান্তিকে বিশ্বের সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড

স্যামসাং
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাং বেশ ভালো ব্যবসা করেছে। এ সময় দক্ষিণ কোরীয় কোম্পানিটির স্মার্টফোন সরবরাহে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। এর মধ্য দিয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারের এক-পঞ্চমাংশ হিস্যা স্যামসাং নিজের দখলে রেখেছে। মূলত বিশ্বজুড়ে নোট ১০ ও গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনের তুমুল জনপ্রিয়তার কল্যাণে লাভজনক একটি প্রান্তিক পার করেছে স্যামসাং। সব মিলিয়ে চলতি বছরটা স্যামসাং প্রবৃদ্ধির ধারাবাহিকতায় পার করতে পারে বলে মনে করা হচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন উন্মোচন করে স্যামসাং টেক জগতে আলোচিত হয়েছে।

হুয়াওয়ে
চীনের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহে আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ২৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইউরোপ-আমেরিকার বাজারে ভীষণ চ্যালেঞ্জের মুখে রয়েছে হুয়াওয়ে। তবে চীন, ভারতসহ এশিয়ার দেশগুলোয় হুয়াওয়ের জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। মূলত এশিয়ার বাজারের কারণে বছরের তৃতীয় প্রান্তিকে ভালো ফল করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে হুয়াওয়ে।

অ্যাপল
বছরের তৃতীয় প্রান্তিক ভালো কাটেনি টেক জায়ান্ট অ্যাপলের। এ সময় বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোন সরবরাহ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৪ শতাংশ কমেছে। বিশেষত বাণিজ্যযুদ্ধের কারণে চীনে বড় ধরনের বাজার হিস্যা হারিয়েছে আইফোন। ফলে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপলের রাজস্ব আয়ও কমেছে ১১ শতাংশ। নতুন চালু হওয়া আইফোন ১১ সিরিজের হাত ধরে বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

অপো
গত বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক বাজারে ৩ কোটি ২৭ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল অপো, যা পণ্যটির বাজার হিস্যার ৮ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের একই সময়ে অপো ৩ কোটি ৩৯ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। এর মধ্য দিয়ে স্মার্টফোনের বৈশ্বিক বাজার হিস্যার ৮ দশমিক ৯ শতাংশ দখলে রেখেছে অপো। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চলতি বছর শেষ করবে বলে আশা করছে ব্র্যান্ডটি।

শাওমি
বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ কমেছে শাওমির। এ সময় চীনা ব্র্যান্ডটি বিশ্ববাজারে সব মিলিয়ে ৩ কোটি ১৭ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। গত বছরের একই সময়ে শাওমি ৩ কোটি ৩৩ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল। চীনের বাজারে হুয়াওয়ের ক্রম উত্থানে শাওমির অবস্থান অনেকটাই ম্লান হয়েছে। তবে ভারতের বাজারে এখনো ব্র্যান্ডটি অবস্থান ধরে রেখেছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজ থেকে ট্রেনের টিকিট কাটা যাবে মোবাইল অ্যাপে
প্রযুক্তি সংবাদ

সহজেই ট্রেনের টিকিট কাটুন মোবাইল অ্যাপে

যেসব ডিভাইজ পাবে এমআইইউআই ১২.৫ আপডেট
নির্বাচিত

যেসব ডিভাইজ পাবে এমআইইউআই ১২.৫ আপডেট

ইনফিনিক্স হট ১০ টিঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি
নির্বাচিত

ইনফিনিক্স হট ১০ টিঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি

আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে
নির্বাচিত

আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে: পলক

তরুণীদের জন্য লাইকির নতুন উদ্যোগ ‘লাইকি গার্লস’
নির্বাচিত

তরুণীদের জন্য লাইকির নতুন উদ্যোগ ‘লাইকি গার্লস’

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix