Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন পেমেন্টে অভ্যস্ত ৮৮% ভারতীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
অনলাইন পেমেন্টে অভ্যস্ত ৮৮% ভারতীয়
Share on FacebookShare on Twitter

দাপ্তরিক কাজে ভীষণ ব্যস্ত, নিত্যদিনের সদাই কিনতে বাজারে যাওয়ার ফুরসত নেই কিংবা দোরগোড়ায় কোনো উৎসব কড়া নাড়ছে, এখনো প্রিয়জনের জন্য উপহার কেনা হয়নি—এ রকম পরিস্থিতিতে চটজলদি সমাধান দেয় অনলাইন কেনাকাটা। দেশী-বিদেশী অসংখ্য অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, আপনি ঘরে কিংবা অফিসে বসেই যেকোনো পণ্য পছন্দ করে আঙুলের ছোঁয়ায় তা কিনে নিতে পারছেন। টাকাও পরিশোধ হয়ে যাচ্ছে অনলাইনে। আধুনিক প্রযুক্তির এ সুবিধা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে। পিছিয়ে নেই ভারতীয়রাও। পেপল ও আইপিএসওএসের এক যৌথ জরিপে বলা হয়েছে, জরিপে অংশ নেয়া ৮৮ শতাংশ ভারতীয় স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটা ও অর্থ পরিশোধ করেছেন। এ কারণে অনলাইন কেনাকাটার বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর জন্য ভারত একটি বড় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও টেলিকমলিড।

বৈশ্বিক অনলাইন বাজার নিয়ে ‘এমকমার্স রিপোর্ট’ নামের একটি জরিপ পরিচালনা করেছে পেপল ও আইপিএসওএস। জরিপে অংশ নিয়েছেন ১১টি দেশের ২২ হাজার ভোক্তা ও অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ৪ হাজার উদ্যোক্তা। ভারত থেকে অংশ নিয়েছেন ২ হাজার ভোক্তা। তাদের বয়স ১৮-৭৪ বছরের মধ্যে। আরো অংশ নিয়েছেন অনলাইন ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত ৩০০ উদ্যোক্তা ও নীতিপ্রণেতা। তাদের কাছে অনলাইন ব্যবসার ক্রেতা-বিক্রেতার আচরণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ভারতীয় অংশগ্রহণকারী নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটার পর অর্থ পরিশোধ করেছেন, যা অনলাইন পেমেন্টের বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৭১ শতাংশ অনলাইনে কেনাকাটার পর পেমেন্টে অভ্যস্ত।

জরিপ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতের ৪৫ শতাংশ অনলাইন উদ্যোক্তা মনে করেন আগামী দিনগুলোতে ব্যবসা সম্প্রসারণ ও অর্থ পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ও বহুল ব্যবহূত মাধ্যম হবে স্মার্টফোন। কেননা এতে সময় খুব কম লাগে। বাড়তি কোনো ঝামেলা থাকে না। এছাড়াও মোবাইল পেমেন্টে ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি লেনদেন হয়। ফলে তাদের মধ্যে এক ধরনের আস্থার সম্পর্ক স্থাপিত হয়, যা ব্যবসার জন্য উপযোগী।

অনলাইনে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ভারতে। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ৯৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন তারা অ্যাপ ব্যবহার করে অনলাইনে অর্থ পরিশোধে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেখানে অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধের বৈশ্বিক গড় ৯০ শতাংশ। মূলত ভারতীয় তরুণদের কাছে অনলাইন কেনাকাটা ও অর্থ পরিশোধের প্রক্রিয়াটি বেশি জনপ্রিয়। ইউটিলিটি বিল পরিশোধ ও ফ্যাশন পণ্য কেনার ক্ষেত্রে ভারতীয়রা সবচেয়ে বেশি অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন।

এদিকে লন্ডনভিত্তিক জিএসএমএ অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল শেষে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারী ছিল ৭৫ কোটি। ২০২৫ সাল নাগাদ দেশটিতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯২ কোটিতে। এর মধ্যে ৮ কোটি ৮০ লাখ ব্যবহারকারী পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের আওতায় আসতে পারেন। এর মধ্য দিয়ে আঞ্চলিক টেলিকম খাতে চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা আরো জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের মধ্যে মোট মোবাইল ব্যবহারকারীর ৩০ শতাংশকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে চীন।

জিএসএমএ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী যত মানুষ নতুন করে মোবাইল ফোন ব্যবহার শুরু করবেন, তাদের এক-চতুর্থাংশ হবেন ভারতীয়। দেশটিতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির এ প্রাক্কলন খুবই আশাব্যঞ্জক। এর ফলে একদিকে ভারতের টেলিকম ব্যবসার পরিধি বাড়বে, অন্যদিকে টেলিকম খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অন্যান্য ব্যবসাও (অনলাইন কেনাকাটা, বিনোদন প্রভৃতি) ফুলে-ফেঁপে উঠবে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইডলোডিংয়ের বিষয়ে গুগল প্রধানের সতর্কতা
নির্বাচিত

সাইডলোডিংয়ের বিষয়ে গুগল প্রধানের সতর্কতা

অ্যাপলের কারখানা পরিদর্শনে যাচ্ছেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের কারখানা পরিদর্শনে যাচ্ছেন ট্রাম্প

মাত্র ৩০ মিনিটেই বিক্রি শেষ স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের
নির্বাচিত

মাত্র ৩০ মিনিটেই বিক্রি শেষ স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের

৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন
নির্বাচিত

৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন

আর সিরিজে যবনিকা টানছে অপো
নির্বাচিত

আর সিরিজে যবনিকা টানছে অপো

স্থানীয় সংবাদ বিশেষভাবে দেখাবে ফ্লিপবোর্ড
প্রযুক্তি সংবাদ

স্থানীয় সংবাদ বিশেষভাবে দেখাবে ফ্লিপবোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix