Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৩শ’ পর্ন তারকার অ্যাকাউন্ট ডিলিট করল ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
১৩শ’ পর্ন তারকার অ্যাকাউন্ট ডিলিট করল ইনস্টাগ্রাম
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম চলতি বছর শত শত পর্নোস্টার ও যৌনকর্মীর অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। অ্যাকাউন্ট ডিলিট ঠেকাতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে গত জুনে বৈঠকও করেছেন তারা। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি এবং পর্নো তারকাদের অ্যাকাউন্ট ডিলিট অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদেনে এ তথ্য জানায়।

পর্নো তারকা ও যৌনকর্মীদের অভিযোগ, জনপ্রিয় মডেল বা সেলিব্রিটিরা যেভাবে এই মাধ্যমটি ব্যবহার করতে পারেন, তাদেরকে সেভাবে ব্যবহার করতে দেয়া হচ্ছে না। তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

পর্নো তারকাদের সমিতি অ্যাডাল্ট পারফরমারস অ্যাক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট এলানা ইভান্স বলছেন, শ্যারন স্টোন এবং অন্যান্য তারকারা যেভাবে তাদের ভেরিফায়েড পেজ চালাতে পারেন, আমাদেরও সেভাবে ইনস্টাগ্রাম চালাতে পারার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতি এই বৈষম্যের কারণ হচ্ছে জীবিকার জন্যে আমরা যা করছি সেটা তাদের পছন্দ নয়।

ইভান্সের গ্রুপটি এরকম প্রায় দেড় হাজার জনেরও বেশি পর্নো তারকার একটি তালিকা তৈরি করেছে, যাদের অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের মডারেটর ডিলিট করে দিয়েছে। বলা হচ্ছে, নগ্ন চিত্র কিংবা যৌনতার কোনো ছবি না দেওয়া সত্ত্বেও সামাজিক এই যোগাযোগ মাধ্যমটির কমিউনিটি স্ট্যান্ডার্ড বা রীতিনীতি ভঙ্গ করায় এসব অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে পর্নো তারকা জেসিকা জেমিসের মৃত্যুর পর তার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়ার পর ইভান্স খুব হতাশ হন। তিনি বলেন, ‘যখন দেখলাম জেসিকার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে তখন আমার হৃদয় ভেঙে পড়েছিল। ওটাই ছিল শেষ খড়কুটো।

জানা গেছে, ওই অ্যাকাউন্টের অনুসারী ছিল ৯ লাখেরও বেশি। পরে অবশ্য ওই অ্যাকাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়।

গত বছরের শেষের দিকে অ্যাডাল্ট পারফরমাররা অভিযোগ করেন, কোনো একজন ব্যক্তি বা এক দল ব্যক্তি মিলে তাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তাদের পরিষ্কার উদ্দেশ্য ছিল এসব অ্যাকাউন্ট ডিলিট করানো। তাদের দাবি, তাদেরকে বিভিন্ন রকমের বার্তা দিয়ে হয়রানি করা হতো, ভয়-ভীতি দেখানো হতো।

জানা গেছে, ওই ব্যক্তিটি ছিল অজ্ঞাত, তার নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পর্নো তারকারা ভাষ্য, ‘ওমিড’ নামের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে তাদেরকে বার্তা পাঠিয়ে হয়রানি করা হতো।

পর্নো তারকা ও যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করেন জিঞ্জার ব্যাঙ্কস। যৌনকর্মীদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আপনি তিল তিল করে একটি অ্যাকাউন্ট গড়ে তোলেন এবং সেখানে তিন লাখের বেশি মানুষ আপনাকে অনুসরণ করে, এবং তার পরে ওই অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হ,য় তখন মনে হবে যে আপনি হেরে গেছেন।’

তিনি মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অ্যাডাল্ট পারফরমারদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে তাদেরকে আসলে বাজার থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

বেশিরভাগ পর্নো তারকাই তাদের এসব বিভিন্ন ভিডিওর প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকেন। তাই এসব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তারা বড় একটা বাজার হারিয়ে ফেলবেন বলে আশঙ্কা তাদের।

এ ‍বিষয়ে ইনস্টাগ্রামের মালিক ফেসবুকের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এখানে নানা ধরনের লোকেরা আছেন। সে কারণে আমাদেরকে নগ্নতা ও যৌনতার বিষয়ে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, যাতে করে সবাই এটা দেখতে পারে, বিশেষ করে তরুণ ছেলেমেয়েদের কাছে।’

তিনি বলেন, ‘কেউ রিপোর্ট করলেই হয় না, সেটা যদি নিয়মকানুন ভঙ্গ করে থাকে তখনই ব্যবস্থা নেয়া হয়। তবে সেক্ষেত্রে আপিল করারও সুযোগ দেয়া হয়েছে। আর আর যদি দেখা হয় যে, ভুল করে কোনো অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা হয়েছে, তখন তো সেটা আবার ফিরিয়ে দেয়া হয়।’

ফেসবুকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইন অনুসারে, সেখানে কোনো ব্যবহারকারী নগ্ন ছবি চাইতে ও দিতে পারে না। যৌনতা সম্পর্কিত কনটেন্টও ব্যবহার করতে পারে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ
ছাড় ও অফার

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ

মায়ের মৃত্যুতে ছুটি, ফিরে এসে হারালেন চাকরি!
প্রযুক্তি সংবাদ

মায়ের মৃত্যুতে ছুটি, ফিরে এসে হারালেন চাকরি!

কনসার্টের মাধ্যমে টাইগারদের অনুপ্রাণিত করবে ইনফিনিক্স
নির্বাচিত

কনসার্টের মাধ্যমে টাইগারদের অনুপ্রাণিত করবে ইনফিনিক্স

ইলন মাস্কের স্যাটেলাইট ধ্বংস করে দেবে চীন!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের স্যাটেলাইট ধ্বংস করে দেবে চীন!

স্মার্ট অফিস চালু করলো সিসটেক ডিজিটাল
প্রযুক্তি সংবাদ

স্মার্ট অফিস চালু করলো সিসটেক ডিজিটাল

নতুন আইফোনের পর্দার ভেতরই টাচ আইডি!
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনের পর্দার ভেতরই টাচ আইডি!

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix