Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বাজারে আসুসের দুই স্ক্রিনের ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
আসছে আসুসের ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ

আসুস জেনবুক প্রো ডুয়ো-techzoom.tv

Share on FacebookShare on Twitter

একটি নয়, ল্যাপটপ খুলে বসলেই চোখ চলে যাবে দুটি পর্দায়, আর দুটোই অত্যাধুনিক ফোরকে প্রযুক্তিসম্পন্ন। দুই পর্দা দিয়ে এক সঙ্গে করা যাবে নানা ধরনের কাজ। আধুনিক ফিচারসম্পন্ন ‘জেনবুক প্রো ডুয়ো’ বাজারে এনেছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস।

কন্টেন্ট, গ্রাফিক্স, মিউজিক, গেমিংসহ বিশেষ করে যারা মাল্টিটাস্কিং নিয়ে কাজ করেন, তাদের জন্য জেনবুকের নতুন এই সংস্করণ এসেছে বিশাল চমক হয়ে।

নতুন কী থাকছে আসুসের নতুন ল্যাপটপে

ডুয়াল ডিসপ্লে:
জেনবুক প্রো ডুয়ো ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চির মূল পর্দা ফোরকে ও এলইডি প্যানেল সম্পন্ন। ৩৮৪০x২১৬০ ফোরকে ইউএইচকে মেইন ডিসপ্লের পাশাপাশি এতে রয়েছে ৩৮৪০x১১০০ ফোর স্ক্রিনপ্যাড প্লাস ফোরকে রেজ্যুলেশনের পর্দা।

তাই এতে ছবি ও ভিডিও সম্পাদনা করা যাবে আরও নিখুঁতভাবে। ‘মাল্টি টাস্ক’ বা এক সঙ্গে একাধিক কাজ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মূল পর্দায় কোনো ছবি বা ভিডিও সম্পাদনা করার সময় একই সময় স্ক্রিনপ্যাড প্লাসে গান চালানো, হিসাব-নিকাশ, ছবি আঁকা চালিয়ে যাওয়া যাবে অনায়াসে।

কী-বোর্ডের ওপরে থাকা পর্দাটিতে একসঙ্গে চালানো যাবে একাধিক অ্যাপ, যা বাড়িয়ে দেবে কাজের গতি। ভিডিও এডিটিং, কোডিং এবং আর ডিবাগিং করা যাবে খুব সহজে। গেম ইনফরমেশন, ডিস্কর্ড, চ্যাটবক্স এমন আরও লাইভস্ট্রিমিং অ্যাপস স্ক্রিনপ্যাডে রেখে গেম খেলা যাবে এই ল্যাপটপে। যাদের কাজে একের বেশি স্ক্রিনের প্রয়োজন হয় তারা অনায়াসে ব্যবহার করতে পারেন আসুস জেন বুক প্রো ডুয়ো ।

সিপিইউ:
কোর আই নাইন প্রসেসর সমৃদ্ধ জেনবুক প্রো ডুয়ো’র ভেতরের আটটি হাইপার-থ্রেডেড কোর (২.৬ গিগাহার্টজ বেজ স্পিড) এর গতিকে আরও বাড়িয়ে দেয়। এই গতি সর্বোচ্চ ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। ইনটেল কোর আই নাইন থেকে শুরু করে কোর আই সেভেন বা কোর আই ফাইভ পর্যন্ত প্রসেসর সহ পাওয়া যাবে ল্যাপটপটি।

র‌্যাম ও স্টোরেজ:
আসুস জেনবুক প্রো ডুয়ো’তে ৩২ জিবি হাইস্প্রিড ২৬৬৬ মেগাহার্টজ র‌্যাম ব্যবহার করা হয়েছে। যেকোনো সফটওয়্যার সহজে কাজ করবে ল্যাপটপটিতে, কারণ এর এক টেরাবাইট এসএসডি যেকোনো অ্যাপ্লিকেশনকে দ্রুত পরিচালনা করাতে পারদর্শী।

ব্যাটারি:
২.৫ কেজি ওজনের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 8-সেল লিথিয়াম-পলিমার ব্যাটারি। যা ব্যাকআপ দেবে দীর্ঘ ১২ ঘণ্টা পর্যন্ত। আর এর ফাস্ট চার্জিং টেকনোলজির মাধ্যমে মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

অডিও সিস্টেম:
এই ল্যাপটপের স্পিকারে স্মার্ট অডিও এমপ্লিফায়ার রয়েছে। ওয়াইড রেঞ্জ কাভারের পাশাপাশি প্রফেশনাল সাউন্ড রেকর্ডিং আর নয়েজ ফ্রি এডিটিংও করা যাবে ল্যাপটপটিতে।

এছাড়া এই ল্যাপটপের ওয়াইফাই-৬, পাঁচটি পোর্ট, ওয়েবক্যাম, হেডফোন জ্যাক আর অ্যারে মাইক্রোফোন সর্বাধুনিক প্রযুক্তির ডিভাইস ও অ্যাপ্লিকেশনকে ধারণ করতে পারে। অ্যালেক্সা ভয়েজ-রিকগনিশন করতে পারবে এই নতুন জেনবুকটি।

দাম:
সর্বোচ্চ কনফিগারেশনের আসুস জেনবুক প্রো ডুয়ো ল্যপটপটি পাওয়া যাবে ২ লাখ ৮০ হাজার টাকায়। আর জেনবুক ডুয়ো সিরিজ শুরু ১ লাখ ৫ হাজার টাকা থেকে।

Tags: আসুস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে তৈরি করা যাবে নিজের অবতার

অগাস্ট মাস থেকে পাওয়া যাবে ভারতে তৈরী হওয়া আইফোন
নির্বাচিত

৪টি নতুন আইফোন আনতে যাচ্ছে অ্যাপল

রিয়েলমি নারজো টুয়েন্টি- কি আছে এতে?
নির্বাচিত

রিয়েলমি নারজো টুয়েন্টি- কি আছে এতে?

অনলাইনে অনুবাদ সেবা দিচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে অনুবাদ সেবা দিচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স
নির্বাচিত

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix