Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গবেষণা ও উন্নয়ন খাতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 December 2019
গবেষণা ও উন্নয়ন খাতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো
Share on FacebookShare on Twitter

স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন খাতে আগামী ৩ বছরে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। ১০ ডিসেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিত ‘অপো ইনো ডে’-তে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা করেন অপো’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টনি চ্যান।

কেবল স্মার্টফোন নয়, ইনটেলিজেন্ট কানেক্টিভিটির অংশ হিসেবে স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠায় কাজ করবে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এই লক্ষ্যে স্মার্টওয়াচ, স্মার্ট হেডফোন, ৫জি সিপিই, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস, ফ্ল্যাশ চার্জিং, ৫জি ইমেজিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনের উন্নয়ন এবং উদ্ভাবনে গুরুত্ব প্রদান করবে অপো।

অপো’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টনি চ্যান বলেন, “যাত্রার শুরু থেকেই কেবল স্মার্টফোন নির্মাণ নয়, সামগ্রিকভাবে প্রযুক্তিগত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে অপো। অপো’র ক্ষেত্রে স্মার্টফোন কেবল প্রযুক্তি বিশ্বের যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ। শুধু অপো নয়, বিশ্বের কোনো কোম্পানিই সত্যিকার অর্থে নিজেদের কেবল স্মার্ট নির্মাণে আবদ্ধ না রেখে স্মার্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠায় কাজ করে যাবে”।

তিনি আরও জানান “আগামী ৩ বছরে হার্ডওয়্যার, সফটওয়্যার, ৫জি, ৬জি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি, বিগ ডাটা এবং স্মার্ট প্রযুক্তি উদ্ভাবনে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো।”

মূলত তিনটি ধাপে বিনিয়োগ করতে চলেছে প্রতিষ্ঠানটি। শুরুতে গবেষণা ও উন্নয়ন খাতে সবচেয়ে গুরুত্ব প্রদান করবে অপো। পর্যায়ক্রমে ইনটেলিজেন্ট ডিভাইস সমূহের সাথে স্মার্টফোনের সংযোগ ঘটাতে মাল্টিপোর্টাল ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং পরবর্তীতে কন্টেন্ট এবং ইউজার সার্ভিস নিয়ে কাজ করবে অপো।

অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রধান এবং অপো’র ভাইস প্রেসিডেন্ট লেভিন লিউ বলেন, “৫জি প্রযুক্তির বহুল প্রচলনকে সামনে রেখে ভবিষ্যতের উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে অপো। প্রযুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় সেবাসমূহের মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে সরঞ্জাম, ডাটা, কম্পিউটিং, সার্ভিস এবং সিনারিও এই ৫টি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করবে অপো।”
অপো ইনো ডে’তে জানানো হয়, ২০২০ সালের প্রথম প্রান্তিকেই বাজারে আসতে চলেছে অপো স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়্যারলেস হেডফোন এবং ৫জি সিপিই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হলো গুগলের ‘প্রাইভেসি স্যান্ডবক্স’
প্রযুক্তি সংবাদ

গুগলের প্যারেন্ট কোম্পানির রেকর্ড আয়

৫০০ সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন দেবে ইউটিউব
নির্বাচিত

৫০০ সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন দেবে ইউটিউব

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

মাত্র ১২ হাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ!
নির্বাচিত

মাত্র ১২ হাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ!

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ
প্রযুক্তি বাজার

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স : বেস্ট বাজেট ল্যাপটপ

ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট চালু হবে: অর্থমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ই-পাসপোর্ট চালু হচ্ছে রোববার, মিলবে ঢাকায় তিন জায়গায়

Load More

ট্রেন্ডিং টপিক

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে
নির্বাচিত

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2019

গবেষণা ও উন্নয়ন খাতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো

Techzoom.TV |
TechzoomTV