Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস নগদ ছাড়সহ বিদেশ ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস নগদ ছাড়সহ বিদেশ ভ্রমণের সুযোগ
Share on FacebookShare on Twitter

পৌষের শুরু। এরই মধ্যে জাঁকিয়ে বসেছে শীত। ফলে সারা দেশে বাড়ছে শীতকালীন হোম অ্যাপ্লায়েন্সেসের চাহিদা। এ চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

শীতে ব্যবহার উপযোগি হোম অ্যাপ্লায়ান্সেসের প্রায় দেড়শ মডেলের পণ্য দিয়ে সাজানো হয়েছে ওয়ালটন শোরুমগুলো। পণ্য সম্ভারে যুক্ত হয়েছে অসংখ্য নতুন মডেল। কালার ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য।

এদিকে শীত উপলক্ষে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের জন্য পণ্য ভেদে আকষণীয় অঙ্কের নগদ ছাড়, বিদেশ ভ্রমণ, ফ্রি হোম ডেলিভারিসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে চলছে ‘কাপল কার্নিভাল’। এর আওতায় ওয়াশিং মেশিন কিনলেই পাতায়া, মালয়েশিয়া ও নেপালে ফ্রি কাপল ট্যুর পেতে পারেন ক্রেতারা।

এছাড়াও অনলাইনে ই-প্লাজায় ক্রেতাদের জন্য ‘ইয়ার এনড উইন্টার ক্লিয়ারেন্স সেলস’ শুরু হয়েছে। এর আওতায় ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্রেতারা বিভিন্ন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেসের ওপর পেতে পারেন ২০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়। কার্ড বা বিকাশ পেমেন্টে মিলবে ১০ শতাংশ নগদ ছাড় এবং জিরো ইন্টারেস্টে ছয় মাসের ইএমআই সুবিধা।

সূত্রমতে, শীতে দৈনন্দিন গৃহস্থালী কাজ আরামদায়ক করে তুলতে ওয়ালটন বাজারে এনেছে ২০ ধরনের বেশি হোম অ্যাপ্লায়েন্সেস। এসব পণ্যের মধ্যে রয়েছে ১২ মডেলের ওয়াশিং মেশিন, ৯ মডেলের রুম হিটার, ৬ মডেলের ওয়াটার হিটার বা গিজার; ২৫ মডেলের রাইস কুকার, ২৩ মডেলের আয়রন বা ইস্ত্রি মেশিন, ১৯ মডেলের ব্লেন্ডার ও জুসার, ১৬ মডেলের আয়রন মেশিন, ২ মডেলের ইলেকট্রিক ওভেন ও ১১ মডেলের মাইক্রোওয়েভ ওভেন, ১৪ মডেলের ইলেকট্রিক কেটলি; ৮ মডেলের ওয়াটার পিউরিফায়ার ও ৩ মডেলের ওয়াটার ডিস্পেন্সার, ৫ মডেলের ট্রিমার, ৪ মডেলের হেয়ার ড্রায়ার, ৩ মডেলের ইলেকট্রিক মাল্টি কুকার, ৪ মডেলের প্রেসার কুকার, ২টি করে মডেলের মিক্সার, হেয়ার স্ট্রেইটনার, ভ্যাকুয়াম ফ্লাস্ক, ভ্যাকুয়াম ক্লিনার, শেভার ও রুটি মেকার। ১টি করে মডেলের ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার ও কফি মেকার ইত্যাদি। এর মধ্যে শীত উপলক্ষে নতুন এসেছে প্রায় অর্ধ-শত মডেলের হোম অ্যাপ্লায়েন্স।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিভাগের চিফ অপারেটিং অফিসার আতিকুল ইসলাম বলেন, সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগত মান, দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা এবং অসংখ্য বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের কারণে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেস গ্রাহকপ্রিয়তার শীর্ষে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ অর্থাৎ ১০০ শতাংশ বেশি হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হয়েছে ওয়ালটনের। এর মধ্যে একই সময়ে ওয়ালটন গ্যাস স্টোভ বিক্রিতে ১৩২ শতাংশ, ব্লেন্ডার বিক্রিতে ১২৮ শতাংশ, রাইস কুকার বিক্রিতে ২০৬ শতাংশ, ওয়াশিং মেশিন বিক্রিতে ৮৬ শতাংশ, ইলেকট্রিক ও মাইক্রো ওভেন বিক্রিতে ৩৫ শতাংশ এবং আয়রন বা ইস্ত্রি বিক্রিতে ৭৭ এবং জেনারেটর বিক্রিতে ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট ম্যানেজার মাশরুর হাসান বলেন, শীতে ধূলা-বালির পরিমান বেশি থাকে। ফলে, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই শীতে ২০ হাজার ৫ টাকা মূল্যের এয়ার পিউরিফায়ার বাজারে এনেছে ওয়ালটন। শীতে দৈনন্দিন রান্নাবান্নার কাজ সহজ করতে ওয়ালটন বাজারে এনেছে ৩ হাজার ৩’শ টাকা মূল্যের ইন্ডাকশন কুকার, ৩ হাজার ২৫০ টাকা মূল্যের ইনফ্রারেড কুকার এবং ২ হাজার ও ৩ হাজার টাকা মূল্যের ২ মডেলের হট প্লেট কুকার।

জানা গেছে, স্থানীয় বাজারে নিজস্ব কারখানায় তৈরি উচ্চমানের ইন্ডাকশন কুকার ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। এর প্রধান কারণ- সাশ্রয়ী মূল্য ও কম বিদ্যুৎ খরচ। সিলিন্ডার গ্যাস দিয়ে সারা মাস রান্নায় যে টাকা খরচ হয়, তার অর্ধেকেরও কম খরচ হয় ওয়ালটন ব্র্যান্ডের ইন্ডাকশন কুকারে রান্নায়।

ওয়ালটন আয়রন বা ইস্ত্রি মেশিনের দাম পড়ছে ৭৩০ টাকা থেকে ৫ হাজার ৮৫০ টাকা পর্যন্ত। ইলেকট্রিক ওভেন ৫ হাজার ৮’শ ও ৬ হাজার টাকায় মিলবে। বিভিন্ন সাইজের ১১ মডেলের মাইক্রোওয়েভ ওভেনের দাম ৬ হাজার ৯৯০ টাকা থেকে ১৯ হাজার ৫’শ টাকা পর্যন্ত। ১২ মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯’শ টাকা থেকে ৪৫ হাজার ৫’শ টাকায়। রাইস কুকারের দাম ১৬’শ থেকে ৩ হাজার ২’শ টাকা। ইন্সট্যান্ট ওয়াটার হিটার বা গিজার পাওয়া যাচ্ছে ৪ হাজার ১৫০ টাকায়, ৬ হাজার ৫’শ টাকায় এবং ৮ হাজার ৫’শ টাকায়। মডেলভেদে ওয়াটার হিটার পাওয়া যাচ্ছে ৭ হাজার ৭’শ, ৮ হাজার ৮’শ ও ৯ হাজার ৯’শ টাকায়।

দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স খাতে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। এর আওতায় সারা দেশে আড়াই হাজারের বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিচ্ছেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ
প্রযুক্তি সংবাদ

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ

১০ বছরের মধ্যেই মাথা প্রতিস্থাপন!
প্রযুক্তি সংবাদ

১০ বছরের মধ্যেই মাথা প্রতিস্থাপন!

আইফোনকে টেক্কা দেবে নাথিং ফোন ‘২এ’ মডেল
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দেবে নাথিং ফোন ‘২এ’ মডেল

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

পুরোনো টুইট আর্কাইভ করবেন যেভাবে

প্রযুক্তি বাজার

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে দুর্বল পাসওয়ার্ডের ডিভাইস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে দুর্বল পাসওয়ার্ডের ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী
প্রযুক্তি সংবাদ

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix