Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল, গুগল, মাইক্রোসফট ডেল ও টেসলার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
অ্যাপল, গুগল, মাইক্রোসফট ডেল ও টেসলার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে কোবাল্ট গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার হয়। বৈশ্বিক চাহিদার প্রায় অর্ধেক কোবাল্ট সরবরাহকারী দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো (ডিআরসি)। তবে মধ্য আফ্রিকার দেশটিতে এ খনিজ আহরণে শিশু শ্রমিকদের কাজে লাগানো হয়। বহুজাতিক বৃহৎ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারকরা কোবাল্ট আহরণে শিশুশ্রম জড়িত থাকার বিষয়টি জেনেও নিজেদের স্বার্থে কঙ্গো থেকে তুলনামূলক কম মূল্যে খনিজ পদার্থটি সংগ্রহ করে আসছে। এমন অভিযোগে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ডেল এবং গাড়ি নির্মাতা টেসলার বিরুদ্ধে মামলা করেছে একটি আন্তর্জাতিক অ্যাডভোকেসি গ্রুপ। খবর সিএনএন বিজনেস।

গত রোববার ওয়াশিংটন ডিসিতে এ পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করে আন্তর্জাতিকভাবে অধিকার নিয়ে কাজ করা অ্যাডভোকেটদের একটি দল। এ গ্রুপটির কার্যক্রমও পরিচালিত হয় ওয়াশিংটন ডিসি থেকে। অভিযোগ করা হয়, কঙ্গোয় কোবাল্ট আহরণে অমানবিক এবং ভয়ংকর অস্বাস্থ্যকর পরিবেশে শিশুশ্রম জড়িয়ে থাকার বিষয়টি প্রতিষ্ঠানগুলো জানে। তার পরও তারা নিজেদের ব্যবসার স্বার্থে কঙ্গো থেকে কোবাল্ট সংগ্রহ অব্যাহত রেখেছে। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার সতর্কতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো কঙ্গোয় কোবাল্ট আহরণে শিশুশ্রম বন্ধে বিষয়টি আমলে নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছিল, ইলেকট্রনিক ডিভাইস তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হলেও বৃহৎ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারকরা খতিয়ে দেখে না যে, তাদের পণ্যে ব্যবহূত কোবাল্ট আহরণে অমানবিক শিশুশ্রম জড়িয়ে আছে কিনা। প্রায় দুই বছর আগেই অ্যাপল, স্যামসাং, মাইক্রোসফট ও সনির মতো প্রযুক্তি জায়ান্টগুলোর বিরুদ্ধে শিশুশ্রমের অভিযোগ তুলেছিল সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগের পর কঙ্গোয় কোবাল্ট আহরণে শিশুশ্রম বন্ধের উদ্যোগ নেয় বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রযুক্তি কোম্পানি অ্যাপল এগিয়ে রয়েছে। তবে দেশটিতে কোবাল্ট উত্তোলনে শিশুশ্রম বন্ধের বিষয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে গুগল, মাইক্রোসফট, ডেল ও টেসলার মতো প্রতিষ্ঠানগুলো।

লিথিয়াম আয়ন ব্যাটারির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো কোবাল্ট। বৈশ্বিক চাহিদার প্রায় অর্ধেক কোবাল্ট উৎপাদিত হয় কঙ্গোয়। দেশটিতে কোবাল্ট আহরণে সাত বছর বয়সী শিশুদেরও বিপজ্জনক পরিবেশে কাজ করতে দেখা যায়। খনিতে কাজ করা শ্রমিকরা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হন। একই সঙ্গে অনিরাপদ অবস্থায় প্রাণঘাতী খনি দুর্ঘটনায় নিয়মিত শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। এ ঝুঁকির মধ্যেই কাজ করতে বাধ্য হচ্ছেন খনি শ্রমিকরা।

কঙ্গোয় এক-পঞ্চমাংশ কোবাল্ট আহরণ করা হয় শিশুদের মাধ্যমে বিপজ্জনক পরিবেশে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ অস্বীকার করে দাবি করছে, তারা শিশুশ্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে থাকে।

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের দাবি, কঙ্গোয় ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুদের মাধ্যমে আহরণ করা কোবাল্ট থেকে মুনাফা করা হচ্ছে না—এ বিষয় প্রমাণে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট দায়দায়িত্ব রয়েছে।

২০১৬ সালের শুরুর দিকে প্রথম প্রতিবেদন প্রকাশের পর ২৯টি প্রযুক্তি প্রতিষ্ঠানের কোবাল্ট আহরণে শিশুশ্রম বন্ধের উদ্যোগ বিষয়ে পর্যবেক্ষণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক্ষেত্রে শিশুদের মাধ্যমে আহরিত কোবাল্ট বর্জনে এগিয়ে রয়েছে অ্যাপল। অ্যাপল প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কোবাল্ট সরবরাহকারীদের নাম প্রকাশ করেছে। এক্ষেত্রে অন্য ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলো খুব সামান্যই অগ্রগতি করতে পেরেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে আফ্রিকান রিসোর্চ ওয়াচের সঙ্গে যৌথভাবে করা প্রতিবেদনে দেখিয়েছে, কীভাবে ব্যবসায়ীরা শিশুশ্রমে ভরা খনিগুলো থেকে কোবাল্ট কিনে কঙ্গো ডংফ্যাং মাইনিং ইন্টারন্যাশনালের (সিডিএম) কাছে বিক্রি করছে। সিডিএম থেকে এসব কোবাল্ট যায় মূল কোম্পানি চীনা মালিকানাধীন ঝেজিয়াং হুয়াওয়ে কোবাল্ট লিমিটেডের কাছে। অবশ্য প্রতিবেদন প্রকাশের পর ঝেজিয়াং হুয়াওয়ে কোবাল্ট সংগ্রহে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এখনো বিষয়টি ঘিরে তথ্য বৈসাদৃশ্য রয়েছে।

হুয়াওয়ে পরবর্তী সময়ে এক বিবৃতিতে জানায়, দরিদ্রতার কারণে কঙ্গোয় শিশুশ্রম পুরোপুরি রোধ করা কষ্টসাধ্য কাজ। বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসবের মধ্যে রয়েছে স্কুল প্রতিষ্ঠা করা এবং ঋণদানের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায় উদ্যোক্তা বাড়ানো।

অ্যামনেস্টি তাদের প্রতিবেদনে জানায়, ২৬টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কোবাল্ট সরবরাহকারীদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু
টেলিকম

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু

প্রতারকদের নজর মোবাইল ব্যাংকিংয়ে (ভিডিও)
নির্বাচিত

প্রতারকদের নজর মোবাইল ব্যাংকিংয়ে (ভিডিও)

অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে
নির্বাচিত

অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬
নির্বাচিত

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

গুগল ডকসের যে শর্টকাটগুলো আপনার সময় বাঁচাবে
কিভাবে করবেন

লেখার মানোন্নয়নে সহায়তা করবে গুগল ডকস

Load More

ট্রেন্ডিং টপিক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই”...

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix