Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইএসও সনদ পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
আইএসও সনদ পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ অর্জন করেছে ওয়ালটন মোবাইল। প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিনটি ক্যাটাগরিতে এই সনদ অর্জন করেছে।

সনদগুলো হচ্ছে: আইএসও ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম), আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) এবং আইএসও ৪৫০০১:২০১৮ (ওক্যুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম)।

সূত্রমতে, আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ব্যবস্থাপনা ও উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং কারখানার উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওই তিন ক্যাটাগরিতে আইএসও সনদ পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই সম্মানসূচক আইএসও সনদ অর্জন করলো। যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম এ্যাক্রেডিটেশন সার্ভিস (ইউকেএএস) এর অন্তর্ভূক্ত ইউরোপভিত্তিক নিরীক্ষাকারী প্রতিষ্ঠান এজেএ বাংলাদেশ কারখানার সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও নিরীক্ষার পর ওয়ালটনকে এ সনদ দিয়েছে।

ওয়ালটন মোবাইলের হেড অব অপারেশন্স এস এম রেজওয়ান আলম জানান, ক্রেতা চাহিদা অনুযায়ী উচ্চ গুণগতমানের মোবাইল ফোন উৎপাদন ও সরবরাহ করায় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে ওয়ালটন। গ্রাহক ও অন্যান্য অংশীজনদের চাহিদা অনুযায়ী সঠিক ও মানসম্পন্ন মোবাইল ফোন উৎপাদন, সরবরাহ ও মানন্নোয়নের ক্ষেত্রে এ স্বীকৃতি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

এদিকে পরিবেশ সুরক্ষায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে কারখানার সর্বত্র পরিবেশগত কর্মদক্ষতা বৃদ্ধি করার স্বীকৃতিস্বরূপ আইএসও ১৪০০১:২০১৫ (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম) সনদ অর্জন করেছে দেশের প্রথম মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠানটি।

কোয়ালিটি ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তাব্যবস্থার জন্য ওয়ালটন ডিজি-টেক পেয়েছে আইএসও ৪৫০০১: ২০১৮ সনদ। এটি দেয়ার ক্ষেত্রে কারখানার কর্মপরিবেশ কতটা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ঝুঁকিমুক্ত ও নিরাপদ তা বিচার করা হয়েছে। এই সনদ অর্জনের মাধ্যমে কর্মবান্ধব নিয়মনীতি ও কর্মীদের মনোবল বৃদ্ধিতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রির পরিবেশ উচ্চমানের বলে স্বীকৃতি পেয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দেশের প্রথম ও একমাত্র মোবাইল ফোন উৎপাদন কারখানা চালু করে ওয়ালটন। এর মাধ্যমে মোবাইল ফোনে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণতা পায়। কারখানা চালুর পর এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মোবাইল ফোন উৎপাদন ও বাজারজাত করেছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ১৬ লাখ স্মার্টফোন এবং ৪৪ লাখ ফিচার ফোন। সাশ্রয়ী দামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট দিয়ে গ্রাহকপ্রিয়তা অর্জন করেছে ওয়ালটন।
আইএসও সনদ প্রাপ্তির ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটন মোবাইলের প্রতি গ্রাহকদের আস্থা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগয্ক্তু ফোন বিশ্ববাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?
অটোমোবাইল

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে
প্রযুক্তি সংবাদ

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে

দেশের প্রথম লুনার স্যাটেলাইট মিশনে ক্লিনরুম রিসার্চ ল্যাব ও টেকনোলজি সহযোগিতা দিবে ওয়ালটন টিভি
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম লুনার স্যাটেলাইট মিশনে ক্লিনরুম রিসার্চ ল্যাব ও টেকনোলজি সহযোগিতা দিবে ওয়ালটন টিভি

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ
প্রযুক্তি সংবাদ

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ

অনলাইন ক্লাসের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

অনলাইন ক্লাসের জন্য স্বল্প বাজেটের ল্যাপটপ

এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো
প্রযুক্তি সংবাদ

এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ
নির্বাচিত

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix