Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া
Share on FacebookShare on Twitter

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগ, অগ্রণী ভূমিকা, উদ্ভাবনী উদ্যোগ ও অভাবনীয় সাফল্যের জন্য ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’- এ ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের আইকন সোনিয়া বশির কবির। এ নিয়ে প্রথমবারের মতো কোনো নারী এ পুরস্কার পেলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

উদীয়মান বাজারে প্রযুক্তি স্টার্টআপে বাংলাদেশি বিনিয়োগকারী সোনিয়া বশির কবির। বাংলাদেশের প্রযুক্তি খাতে সোনিয়া বশির কবির প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা, অ্যাঞ্জেল ইনভেস্টর ও টেক ফিলানথ্রোপিস্ট হিসেবে সুপরিচিত। জ্ঞান, ক্ষমতায়ন ও উদ্যমে উৎকর্ষ তাকে সমকালীন সময়ে অন্যতম ব্যবসায়িক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি এসবিকে টেক ভে ারস এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এর আগে তিনি পাঁচ বছর মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

এ অ্যাওয়ার্ড অর্জন নিয়ে সোনিয়া বশির কবির বলেন, ‘আমার কাজের জন্য বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত ও কৃতজ্ঞতা বোধ করছি। এবারই প্রথমবারের মতো কোনো নারীকে এ পুরস্কার দেয়া হলো। আমি এ অর্জনকে প্রযুক্তি খাতে নারীদের নানা উদ্যোগ ও তাদের অবদান উদযাপনের সুযোগ হিসেবে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে বাংলাদেশের মেধাবী তরুণদের সাথে কাজ করার সুযোগ পেয়ে ধন্য মনে করছি। ভবিষ্যতেও আমি তাদের সাথে কাজের ব্যাপারে আশাবাদী। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণদের ক্ষমতায়নে প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে।’ সম্মানজনক এ পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করার জন্য ডেইলি স্টারকে ধন্যবাদ জানান সোনিয়া বশির কবির।

২০১৭ সালে জাতিসংঘ সোনিয়া বশির কবিরকে ‘ওয়ান অব দ্য টেন সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস (এসডিজি) পাইওনিয়ার’ হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৬ সালে বিল গেটস সোনিয়া বশির কবিরকে ‘ওয়ান অব দ্য ১০ রিসিপেন্ট অব মাইক্রোসফট’স প্রেস্টিজিয়াজ ফাউন্ডারস অ্যাওয়ার্ড’- এ ভূষিত করেন। এছাড়াও, তিনি আবাহনী ও বাংলাদেশ নারী জাতীয় দলের জন্য ভলিবল ও ক্রিকেট খেলেছেন।

যুক্তরাষ্ট্রে এমবিএ শেষ করার পর সোনিয়া বশির কবির সান মাইক্রোসিস্টেমস ও ওরাকল সহ ফরচুন ১০০- এর অন্যান্য স্টার্টআপে কাজ করেছেন। তিনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ, সেলস এক্সিকিউশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, টিম বিল্ডিং এবং চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে বিশেষভাবে অভিজ্ঞ। ২০ বছর যুক্তরাষ্ট্রে বসবাসের পর নিজের দেশে প্রযুক্তি গণতন্ত্রায়ণ ও সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলাদেশ ফিরে আসেন সোনিয়া বশির কবির। বাংলাদেশে তিনি ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও মাইক্রোসফটে দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান বাজারে বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর এবং আমরা টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।

সোনিয়া বশির কবির ১০টির বেশি স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা। যার মধ্যে রয়েছে ডিমানি, সিনটেক, ডিজিল্যান্ড, ইউকিল, অ্যাগ্রিসেন্সর, টার্বো টেকনোলজিস, ইউনাইটেড ভে ারস, দক্ষ, প্রশান্তি ও পালস। সেবা এক্সওয়াইজেড ডট কম, প্রিয় শপ ডট কম ও রেপ্টো সহ বেশ কয়েকটি স্টার্টআপে তিনি অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবেও আছেন।

এছাড়াও, সোনিয়া বশির কবির ভারতের নিউ দিল্লির মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট (এমজিআইইপি)- এর গভর্নিং বোর্ড সদস্য। তিনি টিআইই ঢাকা চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বর্তমানে তিনি এ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সিলিকন ভ্যালি ভিত্তিক টিআইই অ্যাসোসিয়েশন নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে। নারীদের জন্য বাংলাদেশের প্রথম আইটি অ্যাসোসিয়েশন ‘বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি)’- এর সহ-প্রতিষ্ঠাতাও তিনি। এর বাইরে তিনি দেশের প্রযুক্তি খাতে নারীদের প্রথম বিনিয়োগ প্ল্যাটফর্ম ‘দ্য অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (টিএএন)’- এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
প্রযুক্তি সংবাদ

ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই

অপো প্যাড এয়ার ২: শক্তিশালী ব্যাটারির ট্যাব এলো
প্রযুক্তি সংবাদ

অপো প্যাড এয়ার ২: শক্তিশালী ব্যাটারির ট্যাব এলো

কেমন হবে আইফোন ১২?
প্রযুক্তি সংবাদ

প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

এমআই ১০ লঞ্চ বাতিল করল শাওমি
প্রযুক্তি সংবাদ

এমআই ১০ লঞ্চ বাতিল করল শাওমি

শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি ১০এক্স প্রো ৫জি

ভূমিকম্পের আগাম সতর্কতা ফিচার আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পের আগাম সতর্কতা ফিচার আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
অটোমোবাইল

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি
প্রযুক্তি বাজার

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
প্রযুক্তি সংবাদ

এক এআই প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করল ওপেনএআই 

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ডিসেম্বর ২০১৯

‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া

Techzoom.TV |
TechzoomTV