Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দাবি ছিল লাখো ডলার মিললো বেতনহীন শ্রম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
দাবি ছিল লাখো ডলার মিললো বেতনহীন শ্রম
Share on FacebookShare on Twitter

কোটি কোটি অ্যাকাউন্ট মুছে দেওয়ার হুমকি দিয়ে অ্যাপলের কাছ থেকে ৭৫ হাজার ডলার মূল্যের আইটিউনস কার্ড আদায়ের চেষ্টা করেছিলেন এক হ্যাকার। ২০ ডিসেম্বর ওই হ্যাকারকে সাজা দিয়েছেন লন্ডনের এক আদালত।

নিজেকে হ্যাকিং গ্রুপ ‘টার্কিশ ক্রাইম ফ্যামিলি’র সদস্য বলে দাবি করেন কেরেম আলবেরাক নামের ওই হ্যাকার। উত্তর লন্ডনের বাসিন্দা আলবেরাক নিজ দোষ স্বীকার করে নেওয়ায় লন্ডনের ‘সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট’ দুই বছরের জেল স্থগিত করে তিনশ’ ঘণ্টা বেতনহীন শ্রম ও ছয় মাসের বৈদ্যুতিক কারফিউয়ের সাজার রায় দিয়েছেন। — খবর মার্কিন সাময়িকী ফোর্বসের।

আলবেরাক যুক্তরাজ্যের সাইবার ক্রাইম ইউনিটের (এনসিসিইউ) নজরে প্রথম আসেন ২০১৭ সালে। ওই বছরের মার্চে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে যোগাযোগ করে লাখো আইক্লাউড অ্যাকাউন্টের বিশেষ তথ্য বা উপাত্ত হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। ২৫ কোটি আইক্লাউড অ্যাকাউন্ট ও আরও বেশ কিছু অ্যাপল অ্যাকাউন্টের তথ্য ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে মুছে দেওয়ার হুমকিও দেন অ্যাপলকে। সবমিলিয়ে ৩১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট হুমকির সম্মুখীন বলে জানান তিনি।

ডেটা মুছে দেওয়া ছাড়াও তা অনলাইনে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন আলবেরাক। ঝামেলা মেটাতে অ্যাপলের কাছে ৭৫ হাজার ডলার মূল্যের আইটিউনস কার্ড দাবি করে বসেন তিনি। এদিকে, ওই সময়টিতেই আইওএস ১৩.৩ নিয়ে বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল অ্যাপল। আইফোন ব্যবহারকারীদেরকে আইওএস আপডেট করানোর পরামর্শ দিচ্ছিল প্রতিষ্ঠানটি।

মার্চ ২৩, ২০১৭ সালের এক অনলাইন পোস্টে অবশ্য আলবারক দাবি করেছেন, এক জনের জন্য ৭৫ হাজার ডলার মূল্যের আইটিউনস কার্ড নয়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত মোট সাত জনের জন্য মাথাপিছু ৭৫ হাজার ডলার মূল্যের আইটিউনস কার্ড ও বাড়তি বেশ কিছু জিনিস চাওয়া হয়েছে অ্যাপলের কাছ থেকে।

আসলেও যে অ্যাকাউন্টে প্রবেশাধিকার রয়েছে তা প্রমাণ করতে এক ইউটিউব ভিডিও পর্যন্ত তৈরি করেন তিনি। ওই ভিডিওতে তাকে এরকম একটি অ্যাকাউন্টে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি অ্যাপল নিরাপত্তা ও গণমাধ্যমেও পাঠিয়ে দেন আলবেরাক। কিন্তু নিজের গতিবিধি ভালোভাবে লুকোতে পারেননি তিনি। হদিস পেয়ে মার্চের ২৮ তারিখ আলবেরাক’কে গ্রেপ্তার করেন এনসিএ কর্মকর্তারা।

গ্রেপ্তারের পর জানা যায়, আদতে অনেক কম অ্যাকাউন্টের তথ্য রয়েছে আলবেরাকের হাতে। অ্যাপলের মূল নেটওয়ার্কেও কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন এনসিএ কর্মকর্তারা। আলবেরাকের হাতে যেটুকু ডেটা ছিল, তা বিভিন্ন তৃতীয় পক্ষীয় সেবার মাধ্যমে সংগ্রহ করা। সেবাগুলোর অধিকাংশই বর্তমানে বন্ধ বলেও জানায় এনসিএ।

হুমকি এবং ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার প্রবেশে বাধা ও প্রতিরোধ সৃষ্টির অননুমোদিত কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় আলবেরাকের নামে। অভিযোগ স্বীকার করে নেন তিনি।

এ প্রসঙ্গে এনসিএ’র জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা অ্যানা স্মিথ জানান, “আলবেরাকের ভুল ধারণা ছিল যে, দুটি অ্যাকাউন্টে প্রবেশ করে ও বড় মাপের বহুজাগতিক কর্পোরেশনকে হুমকি দিয়েও তিনি আইনের হাত থেকে রেহাই পেয়ে যাবেন।”

স্মিথ আরও বলেন, “তদন্তের সময় পরিষ্কার হয়ে এসেছে যে তিনি আদতে পরিচিতি ও সম্পদের ঝোঁক থেকেই কাজটি করেছেন।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের উচ্চ পারফরমেন্স যুক্ত আউটডোর টিভি ‘দ্য টেরেস’

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫
নির্বাচিত

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫

ফোনের স্টোরেজ বাড়ানোর সহজ উপায়
কিভাবে করবেন

ফোনের স্টোরেজ বাড়ানোর সহজ উপায়

ওয়ালটন পণ্য কিনে সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্য কিনে সাইড বাই সাইড ফ্রিজসহ হাজার হাজার পণ্য ফ্রি বা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল
নির্বাচিত

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

মার্কিন যন্ত্রাংশ ছাড়াই উৎপাদনে যাচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix