Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
নতুন বছরেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

নতুন সাবমেরিন ক্যাবলের জন্য গঠিত সি-মি-উই ৬ কনসোর্টিয়ামের ক্যাবল বসাতে চাইছে ৪ কোম্পানি। ২০২০ সালের ৬ ও ৭ জানুয়ারি সিঙ্গাপুরে কনসোর্টিয়ামের কাছে দরপত্র দাখিল করার কথা রয়েছে খ্যাতনামা কোম্পানি সাবকমের। সি-মি-ইউ ৬ কনসোর্টিয়ামের সদস্য বাংলাদেশ। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল হবে এর মাধ্যমে।

সিঙ্গাপুরে কনসোর্টিয়ামের দরপত্র মূল্যায়ন ও চূড়ান্তকরণ কার্যক্রমে অন্যান্য সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশও। দেশের ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল যাচ্ছে এতে। ৬ থেকে ১৬ জানুয়ারির মধ্যে কোম্পানি বাছাই চূড়ান্ত করার পরিকল্পনা কনসোর্টিয়ামের।

চলতি বছরের ২৩ থেকে ২৫ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত বৈঠকে দরপত্র ডকুমেন্ট চূড়ান্ত করে কনসোর্টিয়াম। এরপর নভেম্বরে এই কোম্পানিগুলোকে দরপত্র ডকুমেন্ট দেয়া হয়।

সি-মি-উই ৬ কনসোর্টিয়ামে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৫টি অংশীজন ঠিক হয়েছে। এরমধ্যে চীনেরই আছে তিনটি কোম্পানি। শেষ নাগাদ এখানে হয়তো আরও দু’একটি কোম্পানি বা অংশীজন যোগ দিতে পারে।

দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কার্যক্রমে যুক্ত টেলিযোগাযোগ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা বলছেন, কনসোর্টিয়ামের সদস্যরা বিভিন্ন কমিটি ও গ্রুপে কাজ করে থাকে। যেমন সিঙ্গাপুরে প্রকিউরমেন্ট গ্রুপ কোম্পানিগুলোর অফার মূল্যায়ন করবে।

‘দরপত্র দাখিল করা কোম্পানির রেট ভাল হলে সার্বিক খরচও কমবে। কোনো জটিলতা না হলে সিঙ্গাপুরের এবারের বৈঠকেই কোম্পানি চূড়ান্ত করা হবে। আসলে কনসোর্টিয়ামের কোম্পানিগুলো বিনিয়োগ কেমন করবে তা ঠিক হবে দরপত্রের রেট অনুযায়ী ব্যয়ের হিসাবের উপর’ বলছিলেন তিনি।
ওই কর্মকর্তা জানান, কোনো কোনো কোম্পানি বেশি বিনিয়োগ করতে চাচ্ছে। বিনিয়োগের এই বিষয়টি চূড়ান্ত হবে এপ্রিলে। এর পর শুরু হবে মূল কাজ।

বাংলাদেশে সি-মি-উই ৬ হতে দুটি ডিরেকশনে ১০ টেরাবিট বা ১০ হাজার জিবিপিএস নিচ্ছে। একটি কক্সবাজার হতে সিঙ্গাপুরের দিকে আরেকটি কক্সবাজার হতে ফ্রান্সে দিকে। দুটিতেই ৫ টেরাবিট করে।

এই ব্যান্ডউথের জন্য একটি ফাইবার পেয়ারের অর্ধেক নেয়ায় বাংলাদেশের ৭০ হতে ৭৩ মিলিয়ন ডলারের মতো খরচ হতে পারে বলে ধারণা নেয়া হচ্ছে। এটি নানা বিষয়ের উপর নির্ভর করে।

কনসোর্টিয়ামে অংশীজন বেশি হলে খরচ কমবে। ১৫ জনের জন্য ৮ বা ৯ টা ফাইবার পেয়ার লাগবে। সেক্ষেত্রে অংশীজন যদি ২০টা হয় তাহলে এই ফাইবার পেয়ার লাগবে ১২টা। তখন খরচের বিষয়টি ভিন্ন হতে পারে। ক্যাবল বসানোর কোম্পানির রেটের বিষয় তো রয়েছেই।

সি-মি-উই (SEA-ME-WE) হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপের সংক্ষিপ্ত নাম। এই এলাকার মধ্য দিয়ে ক্যাবলটি স্থাপিত বলে প্রতিটি ক্যাবলের নামে এমনটা যুক্ত থাকে। যেমন সি-মি-উই ৪, সি-মি-উই ৫।
সর্বশেষ সি-মি-উই ৫ কনসোর্টিয়ামে এই এলাকার দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, ইউএই, জিবুতি, মিসর, তুরস্ক, ইতালি, ফ্রান্স, মিয়ানমার, ইয়েমেন। এই ১৯ দেশ ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হয়েছে।

নতুন সি-মি-উই ৬ কনসোর্টিয়ামের সদস্যরাও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপ হতেই যুক্ত হয়েছে।

দেশে এখন ১৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে বলছে এ সংশ্লিষ্ট দপ্তগুলো। এরমধ্যে দ্বিতয়ি সাবমেরিন ক্যাবলে ৭০০ এর মতো (ক্যাবলটির ক্ষমতা ১৫০০ জিবিপিএস), ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল কোম্পানিগুলো আমদানি করছে ৩০০ এর মতো আর প্রথম সাবমেরিন ক্যাবলে আসছে ৪০০ জিবিপিএস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব পণ্যের ওয়ারেন্টি ৩১ মে পর্যন্ত বাড়াল স্যামসাং
নির্বাচিত

‘টিউনড’ নামের নতুন মেসেজিং অ্যাপ আনলো ফেসবুক

ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?
কিভাবে করবেন

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক
টেলিকম

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

১০০০ টেরাবাইটের এসএসডি কার্ড আনবে স্যামসাং

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

কালই অ্যামাজন ছাড়ছেন জেফ বেজোস, এরপর কী করবেন?

বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল জয়ী
প্রযুক্তি সংবাদ

বিসিএস নির্বাচনে ‘সমমনা ৭’ প্যানেল জয়ী

Load More

ট্রেন্ডিং টপিক

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix