Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ জানুয়ারি ২০২০
ইরানের জবাব শুরু, এবার মার্কিন ওয়েবসাইট হ্যাক করে ট্রাম্পের বিকৃত ছবি পোস্ট
Share on FacebookShare on Twitter

মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় জবাব দিতে শুরু করেছে ইরান।

ইরাকে মার্কিন দূতাবাস ও ঘাঁটিতে দফা দফায় হামলার পর এবার যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিকৃত ছবি ঝুলিয়ে দিয়েছেন ইরানি হ্যাকাররা।

শনিবার ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের ওয়েবসাইট (fdlp.gov) হ্যাক করে সেখানে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি পোস্ট করা হয়। এতে দেখা যায়, কেউ একজন ট্রাম্পের মুখে সজোরে ঘুষি মারছেন। আর তাতে ট্রাম্পের মুখ থেকে রক্ত বের হচ্ছে।
তবে শনিবারই সাইটটি হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। খবর ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ানের।

সাইটটিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবিসহ ফারসি ও ইংরেজি ভাষায় লেখা একটি বক্তব্য পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘এই অঞ্চলে আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকব না: ফিলিস্তিন, ইয়েমেন ও বাহরাইনের নিপীড়িত জনগণ, সিরিয়া ও ইরাকের জনগণ ও সরকার, লেবানন ও ফিলিস্তিনের সত্যিকারের মুজাহিদীনদের প্রতিরোধ, তারা সবসময় আমাদের সহযোগিতা পাবে।’
হ্যাকাররা নিজেদেরকে ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ হ্যাকারসের সদস্য বলে পরিচয় দেন। সাইটটিতে দেওয়া ক্ষুদেবার্তায় বলা হয়, ‘এটি ইরানের সাইবার সক্ষমতার ছোট্ট উদাহরণ। আমরা সবসময় প্রস্তুত আছি।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রকাশিত বইপুস্তক, তথ্যকণিকা বা অন্যান্য প্রকাশনা বিনামূল্যে নাগরিকদের সরবরাহ করে এফডিএলপি।

গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন রকেট হামলায় ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী এই জেনারেল যে কোনো সময় মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর মারাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হামলায় ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজায় শরিক হয়ে বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধরা। সেখানে মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।

এর কয়েকদিন আগে ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন এক ঠিকাদারকে হত্যা করে। মার্কিন ঠিকাদারকে হত্যার জবাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১২ মিলিয়ন ডলার দান করলেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?
প্রযুক্তি সংবাদ

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?

অ্যাপল আইপ্যাড প্রোর  জন্য মিনি এলইডি ডিসপ্লে তৈরী করবে এলজি
নির্বাচিত

অ্যাপল আইপ্যাড প্রোর জন্য মিনি এলইডি ডিসপ্লে তৈরী করবে এলজি

বিল্ট-ইন সুগন্ধি বক্সসহ চীনে আসুসের নতুন ল্যাপটপ
নির্বাচিত

বিল্ট-ইন সুগন্ধি বক্সসহ চীনে আসুসের নতুন ল্যাপটপ

কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস দিচ্ছে মেটা, বাড়ল আয়ের পথ
কিভাবে করবেন

কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস দিচ্ছে মেটা, বাড়ল আয়ের পথ

দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী হাই-টেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত

Load More

ট্রেন্ডিং টপিক

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix