Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে কানাডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে কানাডা
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার অ্যাটর্নি জেনারেল। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগে মেংকে ২০১৮ সালে ভ্যাংকুভারে গ্রেফতার করে কানাডা সরকার। এ গ্রেফতারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধ নতুন মাত্রায় পৌঁছে। খবর এএফপি।

সম্প্রতি কানাডার বিচার বিভাগের এক মুখপাত্রের প্রকাশিত নথি অনুসারে গ্রেফতার মেং ওয়ানঝুকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হতে পারে। কারণ তার কার্যক্রম উভয় দেশেই অপরাধ হিসেবে বিবেচিত করা হয়েছে।

২০১৮ সালের শেষ দিকে হুয়াওয়ে প্রতিষ্ঠাতার বড় মেয়ে এবং প্রতিষ্ঠান সিএফও মেং ওয়ানঝুকে মার্কিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে কানাডার ভ্যাংকুভার থেকে আটক করা হয়। ২০১৯ সালের ২০ জানুয়ারি থেকে ভ্যাংকুভারে তার প্রত্যর্পণের বিষয়ে শুনানি শুরু হয়।

মেং ওয়ানঝুর আইনজীবীদের দাবি, হুয়াওয়ের এ শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের সুযোগ নেই। কারণ মেং ওয়ানঝু এমন কোনো অপরাধ করেননি, যার জন্য তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যেতে পারে। এমন করা হলে তা কানাডার আইনের পরিপন্থী হবে। যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা ছিল ইরানের ওপর, তাই এটা কানাডায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।

হুয়াওয়ে বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি। এর সরঞ্জামের নিরাপত্তা নিয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, টেলিযোগাযোগ সরঞ্জামের মাধ্যমে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারির কার্যক্রম পরিচালনা করছে এবং এসব তথ্য সরাসরি চীন সরকারের কাছে হস্তান্তর করছে। এমন অভিযোগে গত বছরের মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সময় প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করা হয়।

গত শুক্রবার ভ্যাংকুভারে উত্থাপিত নথিগুলো গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে উদ্ধৃত করে কানাডার অ্যাটর্নি জেনারেল বলেন, মেংয়ের আর্থিক লেনদেনে প্রতারণার মতো বিষয় উঠে এসেছে, যা কানাডার আইন অনুযায়ী এক ধরনের অপরাধ।

২০১৮ সালের ডিসেম্বরে বিমানবন্দর থেকে মেং ওয়ানঝুকে গ্রেফতারের পর থেকে চীন ও কানাডার কূটনৈতিক টানাপড়েন চরম পর্যায়ে পৌঁছে এবং এ সময় তার মুক্তির দাবি তোলা হয়। এর ঠিক নয়দিন পরই চীনে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভ্রিগ ও ব্যবসায়ী মাইকেল স্প্যাভোরকে আটক করেছিল দেশটি, যাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো মি পকেট স্পিকার ২

ভিভো ভি ২১: ভিভোর পারফেক্ট ফোন
নির্বাচিত

ভিভো ভি ২১: ভিভোর পারফেক্ট ফোন

আইসিটি খাতে এডিপি বাস্তবায়ণ ১০১ শতাংশ
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে এডিপি বাস্তবায়ণ ১০১ শতাংশ

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন

মোবাইল হ্যাং হওয়ার কারন করনীয়
কিভাবে করবেন

মোবাইল হ্যাং হওয়ার কারন করনীয়

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix