Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 January 2020
মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি
Share on FacebookShare on Twitter

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন মডেলের স্মার্ট টিভি এনেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এর মধ্যে রয়েছে ফোর-কে (৪কে) রেজ্যুলেশনের টেলিভিশনসহ বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি। মেলা ও নতুন বছর উপলক্ষে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতেই ওয়ালটনের এই উদ্যোগ।

ওয়ালটন প্যাভিলিয়নে সকল টেলিভিশনে ১০ শতাংশ নিশ্চিত নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা। আরো পাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ শতাংশ ছাড়ে ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ। বিকাশ পেমেন্টেও আছে ছাড়ের সুবিধা।

এদিকে ওয়ালটন প্যাভিলিয়নে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইনের সিজন- ২ এর আওতায় নির্দিষ্ট মডেলের এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক। ৮ হাজার ৯৯০ টাকায় ওয়ালটনের ২৪ ইি বা ৬১০ মিলিমিটার এলইডি টিভি, ১১ হাজার ৯৯০ টাকায় ৩২ ইি বা ৮১৩ মিমি এলইডি টিভি, ১৫ হাজার ৯৯০ টাকায় নতুন মডেলের ৩৯ ইি বা ৯৯১ মিমি এলইডি টিভি এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ৪৩ ইি বা ১.০৯ মিটারের এলইডি টিভি পাওয়ার সুযোগ পাবেন।

ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর ২৯) ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এবারের মেলায় ২১ টি মডেলের টিভি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে নতুন বছর উপলক্ষে মেলায় এসেছে ফোর-কে রেজ্যুলেশনের ইকো-এনার্জি সমৃদ্ধ ৫৫ ইি বা ১.৩৯ মি স্মার্ট টিভি। ৯৯ হাজার ৯’শ মূল্যের ওয়ালটনের এই ফোর-কে টিভি মেলায় ১০ শতাংশ নগদ ছাড়ে ৮৯ হাজার ৯১০ টাকায় কেনা যাবে।

ফোর-কে টিভির পাশাপাশি মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রথম বাংলা ভয়েস সার্চ ৩২ ইি র স্মার্ট টিভি প্রদর্শন করছে ওয়ালটন। ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ালটনের এই স্মার্ট টিভিতে বাংলার পাশাপাশি আছে ইংরেজি ও হিন্দি ল্যাঙ্গোয়েজের সার্চ অপশন। এর ফলে ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে গ্রাহককে টিভির রিমোর্ট দিয়ে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার। এরপর বাংলায় কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব অথবা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সার্চ করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্ট। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।

বাংলাদেশে একমাত্র ওয়ালটনের স্মার্ট টিভিতেই সংযোজন করা হয়েছে বাংলা ভয়েস সার্চ অপশন। ২৪ হাজার ৯৯০ টাকা মূল্যের ওয়ালটনের এই ৩২ ইি বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি মেলায় কেনা যাবে মাত্র ২২ হাজার ৪৯১ টাকায়।

ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শিত ও বিক্রি করা স্মার্ট টেলিভিশনের মধ্যে আরো আছে ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইি র ২টি মডেলসহ ৩৯ হাজার ৯’শ টাকা মূল্যের ফুল মেটালিক বডির আরো ১টি মডেল, ২৭ হাজার ৯’শ টাকা মূল্যের ৩৯ ইি র ১টি মডেল এবং ২১ হাজার ৯’শ টাকা মূল্যের ২ মডেলের ৩২ ইি স্মার্ট টিভি। ওয়ালটনের স্মার্ট টিভিতে রয়েছে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারন্যাল মেমোরি।

এদিকে এলইডি টিভির মধ্যে ক্রেতারা ২৭ হাজার ৯৯০ টাকায় ৪৩ ইি , ২৩ হাজার ৯৯০ টাকায় ৩৯ ইি র নতুন মডেল, ১৫ হাজার ৮’শ টাকায় ৩২ ইি র ২টি মডেল এবং ১১ হাজার ৯৯০ টাকায় ২৪ ইি টিভি কিনতে পারবেন।

টিভিতে ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টিসহ ৩২ ইি বা তদুর্ধ্ব সাইজের টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, দেশের বাজারে ব্যাপক জনপ্রিয় ওয়ালটন টিভি। ২০১৯ সালে ৫ লাখ ২ হাজার টিভি বিক্রির লক্ষ্যমাত্রার বিপরীতে বিক্রি হয়েছে ৬ লাখ ৫ হাজার টিভি। এ বছর লক্ষ্য ১০ লাখ টিভি বিক্রি করা। যার নাম দেয়া হয়েছে ‘মিশন ওয়ান মিলিয়ন’।

তিনি বলেন, এই টার্গেট পূরণে নতুন বছরের শুরুতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছাড়া হয়েছে ৭টি নতুন মডেলের টিভি। এসব টিভিতে সংযোজন করা হয়েছে ওয়ালটনের নিজস্ব উদ্ভাবিত ‘রেজভী অপারেটিং সিস্টেম (জঙঝ)’।

ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার মো. তানভীর মাহমুদ শুভ জানান, ওয়ালটন টিভি ইতোমধ্যে অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি এ্যাসেসমেন্ট প্রোগ্রাম এর টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্টিফিকেশন (সিইএস), রেস্ট্রিকশন অব হ্যাজার্ডোজ সাবসটেন্সেস (আরওএইচএস), রেজিস্ট্রেশন, ইভাল্যুয়েশন, অথোরাইজেশন অ্যান্ড রেস্ট্রিকশন অব কেমিক্যালস (আরইএসিএইচ)। তাই, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি তথা ইউরোপে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ঈদ ক্যাম্পেইন: ভাগ্যবান বিজয়ী পেলেন ২ লাখ টাকার মোটরসাইকেল
নির্বাচিত

রিয়েলমি ঈদ ক্যাম্পেইন: ভাগ্যবান বিজয়ী পেলেন ২ লাখ টাকার মোটরসাইকেল

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা
প্রযুক্তি সংবাদ

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

স্মার্টফোনের থেকে যেখানে এগিয়ে এই মোবাইল
নির্বাচিত

স্মার্টফোনের থেকে যেখানে এগিয়ে এই মোবাইল

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি
নির্বাচিত

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
প্রযুক্তি পরামর্শ

মেসেঞ্জারের চ্যাট সুরক্ষিত করার উপায়

লাভেলো প্রিমিয়াম অ্যাসোর্টেড ১.০ পাওয়া যাবে শুধু ইভ্যালিতে
ই-কমার্স

লাভেলো প্রিমিয়াম অ্যাসোর্টেড ১.০ পাওয়া যাবে শুধু ইভ্যালিতে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 January 2020

মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি

Techzoom.TV |
TechzoomTV