Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন
Share on FacebookShare on Twitter

আইসিটি বিভাগের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” তার “স্টার্টআপ বাংলাদেশ” ব্যনার নিয়ে আয়োজন করছে “ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস”। “Think. Hack. Solve.” স্লোগানটিকে সামনে রেখে দেশের ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্য-প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে এই হ্যাকাথনটি অনুষ্ঠিত হবে।

সেই লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশের ১০টি স্থানে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে আজ ২৯ জানুয়ারি ২০২০ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হ্যাকাথনের শেষ ক্যাম্পেইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রপ্রিনিউরশীপ সেন্টার এর ভাইস চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. এম কায়কোবাদ, আইআইটি এর পরিচালক অধ্যাপক ড. মো: শরীফুল ইসলাম এবং iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন রাশেদুর রহমান, নির্বাহী পরিচালক, ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রপ্রিনিউরশীপ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. এম কায়কোবাদ বলেন, আমাদের দেশের সন্তানেরা নানারকম আইডিয়া নিয়ে চিন্তা করে। দেশে অনেক ধরনের সমস্যা রয়েছে ও একই সাথে আমাদের দেশে মেধাও আছে। সেগুলো সঠিক পরিচর্যা করতে হবে। তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন নিজেকে প্রমান করতে হবে। জীবনে কাউকে ছোট করা যাবে না। দেশে অনেক ভালো ভালো আইডিয়া আছে যেগুলো প্রডাক্ট আকারে পরিনত করতে হবে। তিনি আরো উল্লেখ করেন যে, আমাদের ছেলেমেয়েরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক ভালো করছে। তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয় উল্লেখ করে দেশের তরুণদের প্রশংসা করেন।

আইআইটি এর পরিচালক অধ্যাপক ড. মো: শরীফুল ইসলাম অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার বক্তব্যে সরকারের আইসিটি সেক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানান। দেশের উন্নয়নে সরকার সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করছে। এ সকল উদ্যোগ প্রশংসার দাবীদার বলে তিনি মনে করেন।

iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক বলেন, আমরা চাই আমাদের দেশের সমস্যা আমাদের ছেলেমেয়েরা সমাধান করবে। আমরা চাই আমাদের ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রপ্রিনিউরশীপ সেন্টার এর ভাইস চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক তার বক্তব্যে বলেন যে, সরকারের সাথে একাডেমিয়ার সংযোগ বাস্তবায়িত হচ্ছে যা প্রশংসাজনক। আমাদের ১ম শিল্প বিপ্লব সফল না হলে ২য় শিল্প বিপ্লব আসত না। ১ম, ২য় ও ৩য় শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা যেমন সফলতা পেয়েছি ঠিক অপরদিকে আমাদের অনেক ক্ষেত্রে ক্ষতিও হয়েছে। ৪র্থ শিল্প বিপ্লব পৃথিবীকে সমৃদ্ধির দিকে নিবে এবং ক্ষতির দিক কমিয়ে আনবে। সরকার ৪র্থ শিল্প বিপ্লবকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে তা সত্যিই ভালো সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমরা Hardwork করি কিন্ত আমাদের Smart Work করতে হবে। তিনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আলোচনা করেন। তরুনদের উদ্দেশ্যে তিনি জানান আজকের যে ডিভিডেন্ড নিয়ে কথা হচ্ছে তার জন্য আমাদের সময় আছে মাত্র ১৫ বছর। তরুনদের একসাথে কাজ করতে হবে। প্রযুক্তির শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করবে। দেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিতে তিনি তরুনদের আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড অন্ট্রপ্রিনিউরশীপ সেন্টার এর নির্বাহী পরিচালক রাশেদুর রহমান। তিনি বলেন যে, কোন প্রকল্প বা উদ্যোগ ছোট থেকেই শুরু হয়। তাই উদ্যোগ বাস্তবায়নে অবশ্যই মনোযোগী হতে হবে। বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এক সাথে কাজ করতে পারলে অনেক ভালো করা যাবে। পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। কিন্তু যে কোন উদ্যোগ বাস্তবায়নে যোগ্য সিইও এরও প্রয়োজন আছে। আমাদের প্রফেশনাল সিইও দরকার আছে।

আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে সেরা ৫০ টি টিম নিয়ে আয়োজিত হবে হ্যাকাথন এবং পরবর্তীতে সেরা ১০ টি টিমকে চূড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে। হ্যাকাথনে অংশ নিতে আবেদন করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত। এই হ্যাকাথনটি আয়োজন করতে সহোযোগিতায় আছে “বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন” ও “টেক মাহিন্দ্রা লিমিটেড (TechM)”। হ্যাকাথনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্টার্টআপ বাংলাদেশ- iDEA প্রকল্পের ওয়েবসাইট www.startupbangladesh.gov.bd -এ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করছে না তো ফেসঅ্যাপ?
প্রযুক্তি সংবাদ

আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করছে না তো ফেসঅ্যাপ?

টেকনো স্পার্ক গো ২
নির্বাচিত

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে এই ফোনে

মিডিয়াটেক না কোয়ালকম— ফোনে কোন প্রসেসর সেরা?
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেক না কোয়ালকম— ফোনে কোন প্রসেসর সেরা?

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর বিজয়ীদের নাম ঘোষণা

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

আবারো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ
প্রযুক্তি সংবাদ

আবারো ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মিরাজ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix