Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন
Share on FacebookShare on Twitter

রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হলেন মাহতাব উদ্দিন।

আর নতুন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বচিত হয়েছেন যথাক্রমে বাংলালিংকের সিইও এরিক অস এবং গ্রামীণফোনের সিইও (ঘোষিত) ইয়াসির আজমান।

রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাদের নাম ঘোষিত হয় বলে বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমটব।

মাহতাব উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে এমন একটি শিল্পের নেতৃত্ব দানের সুযোগ পেয়ে আমি গর্বিত। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ডিজিটাল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে বলে আমি আনন্দিত। ২০২১ সালের পর ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে এমটবকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও প্রতিবেশ নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত এ শিল্পের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ডিজিটাল সমাজ ও ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়ে তোলার জন্য কাজ করছি আমরা।

তিনি আরো বলেন, এমটবের প্রেসিডেন্ট হিসেবে আমি সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম ও নাগরিকদের মধ্যে একটি সমন্বয় নিশ্চিত করতে চাই। আমার চাওয়া ডিজিটাল দেশে রূপান্তরের অগ্রগযাত্রায় যেন আমাদের মহান জাতির গৌরব সমুন্নত থাকে।
এরিক অস বলেন, এবারের মেয়াদে এমটবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বিশাল করের বোঝা এবং রেগুলেটরি চ্যালেঞ্জ সত্ত্বেও টেলিযোগাযোগ শিল্প ডিজিটাল সমাজ গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের আরো অগ্রগতি নিশ্চিত করতে আমাদের সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশে সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণের জন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করবে এমটব।

বোর্ডের নতুন সদস্য ইয়াসির আজমান বলেন, টেলিকম শিল্প ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন করতে এমটব সম্মিলিতভাবে একটি দল হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট মাইকেল ফোলির হাতে একটি স্মৃতিস্মারক তুলে দেওয়া এবং ইয়াসির আজমানকে এমটবের নেতৃত্বে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর সাহাব উদ্দিন, এমটবের মহাসচিব ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ের সিইও ঝাং ঝেংজুন, নকিয়া সল্যুশনস অ্যান্ড নেটওয়ার্কস বাংলাদেশের সিইও রাশেদ হক, বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও ওলে বিয়র্ন, রবির সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এমটব বাংলাদেশের পাঁচটি মোবাইল টেলিকম নেটওয়ার্ক অপারেটরের সংগঠন।

বাংলালিংক, গ্রামীণফোন, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল), রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড- প্রতিনিধিত্ব করে।

সংগঠনটির সহযোগী সদস্য হিসেবে রয়েছে তিনটি শীর্ষ নেটওয়ার্ক সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান- এল এম এরিকসন বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং নকিয়া সল্যুশনস অ্যান্ড নেটওয়ার্কস বাংলাদেশ লিমিটেড।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়
প্রযুক্তি পরামর্শ

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়

ফোন বার বার হ্যাং করছে? এই তিনটি কাজেই মিলবে সমাধান
প্রযুক্তি সংবাদ

ফোন বার বার হ্যাং করছে? এই তিনটি কাজেই মিলবে সমাধান

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার
নির্বাচিত

সভ্যতার বাহক প্রকাশনা বিলুপ্ত হবে না: মোস্তাফা জব্বার

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
কিভাবে করবেন

গুগল ক্রোমের গতি বাড়ানোর উপায়

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’

বিমানে মিলবে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট, লাগবে না খরচ
প্রযুক্তি সংবাদ

বিমানে মিলবে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট, লাগবে না খরচ

Load More

ট্রেন্ডিং টপিক

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix