Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরঞ্জাম সংকটের আশঙ্কায় স্মার্টফোন নির্মাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০
স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল ‘গ্যালাক্সি জেড ফ্লিপ’
Share on FacebookShare on Twitter

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারের তকমা দখলে নিয়েছে ভারত। বৃহৎ স্মার্টফোন বাজার হিসেবে এখন চীনের পরই রয়েছে দেশটি। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতের স্থানীয় স্মার্টফোন উৎপাদন এবং সরবরাহ উভয়ই বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির ডিভাইস নির্মাতারা। এর ফলে ভারতের স্মার্টফোন বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। কারণ করোনাভাইরাস আতঙ্কে বৈশ্বিক বহুজাতিক টেক জায়ান্টগুলো চীনে তাদের কার্যক্রম এবং অফিস সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে। খবর রয়টার্স ও সিএনএ।

বৈশ্বিক অনেক ডিভাইস ব্র্যান্ড ভারতে স্মার্টফোন উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। তবে এখনো সেলফোন, ডিসপ্লে প্যানেল, ক্যামেরা মডিউল এবং প্রিন্টেট সার্কিট বোর্ডসহ অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশের জন্য ভারত চীনের ওপর নির্ভরশীল। অ্যাপল পণ্য উৎপাদনকারী তাইওয়ানভিত্তিক ফক্সকন ও উইস্ট্ররন ভারতে আইফোন তৈরি করছে এবং ফক্সকন তাদের ভারতীয় কারখানায় শাওমির জন্যও স্মার্টফোন উৎপাদন করছে। অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি ভারতে স্মার্টফোন উৎপাদন করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং এবং চীনভিত্তিক ওয়ানপ্লাস।

এ বিষয়ে ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভার সহপ্রতিষ্ঠাতা এসএন রায় বলেন, অবশ্যই আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং এ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা করা হয়েছে। তবে করোনাভাইরাসের বিস্তার এবং প্রভাব দীর্ঘায়িত হলে আগামী মার্চ-এপ্রিল প্রান্তিকের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, ভারতে স্মার্টফোন উৎপাদনের জন্য কিছু সরঞ্জাম দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দেশগুলো থেকে আনা যেতে পারে। তবে স্মার্টফোন নির্মাতারা এ দেশগুলো থেকে তখনই পণ্য আনবে যখন তাদের হাতে আর কোনো পথ খোলা থাকবে না। চীনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ানপ্লাস জানিয়েছে যে তারা ভারতে সরঞ্জাম সরবরাহ কার্যক্রম স্বল্পমেয়াদে হলেও পরিচালনা করবে।

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই শতাধিকে পৌঁছেছে। এ ভাইরাসের বিষয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যে কারণে বৈশ্বিক বহুজাতিক টেক জায়ান্ট অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল এবং সুইডেনভিত্তিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান আইকেইএর মতো প্রতিষ্ঠানগুলো চীনে তাদের সব কার্যক্রম বন্ধ করেছে। এছাড়া অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফটসহ বিভিন্ন টেক জায়ান্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধসহ কর্মীদের চীন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভারতের স্মার্টফোন উৎপাদন খাতসংশ্লিষ্টরা আশা করছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে চীন আগামী দুই সপ্তাহের মধ্যে বেরিয়ে আসতে পারবে। তবে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন এবং ইন্ডাস্ট্রি লবি গ্রুপের প্রধান পঙ্কজ মহিন্দ্র জানান, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আগামী ১০ ফেব্রুয়ারির পরও অব্যাহত থাকলে ভারতসহ বৈশ্বিক স্মার্টফোন বাজারের আশঙ্কার কারণ হতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ
নির্বাচিত

ভ্যাট দিচ্ছে বৈধ কোম্পানি, বাজার দখলে অবৈধ ফোন ব্যবসায়ী

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ
নির্বাচিত

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ

পেইড ফিটনেস প্লাটফর্ম আনল অ্যাপল
নির্বাচিত

পেইড ফিটনেস প্লাটফর্ম আনল অ্যাপল

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে : উপদেষ্টা আসিফ
নির্বাচিত

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে : উপদেষ্টা আসিফ

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ

এক চার্জে চলবে ৪২ ঘণ্টা
কিভাবে করবেন

এক চার্জে চলবে ৪২ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix