Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ফেসবুক ছাড়লেন ক্ষুব্ধ স্টিফেন কিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২০
এবার ফেসবুক ছাড়লেন ক্ষুব্ধ স্টিফেন কিং
Share on FacebookShare on Twitter

ভুয়া তথ্যের ছড়াছড়ি ও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিয়ে তোপের মুখে রয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়া এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ঝুঁকির কথা বলে এবার ফেসবুক ছাড়লেন বিখ্যাত মার্কিন লেখক স্টিফেন কিং। কোনো সেন্সর ছাড়া রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্তে অনড় থাকার কারণে ফেসবুকের কঠোর সমালোচনাও করেছেন কিং।

চলতি সপ্তাহের শুরুতে এক টুইটে লেখক জানান, ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপনে মিথ্যা তথ্যের জোয়ারকে যেভাবে সমর্থন করেছে, তাতে অস্বস্তি বোধ করছেন তিনি। আর তাই তিনি ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য সুরক্ষিত করতে ফেসবুকের সামর্থ্য কতটুকু, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কিং। তবে আপাতত টুইটারে থাকছেন তা নিশ্চিত করেছেন এ থ্রিলার ও হরর ঔপন্যাসিক। কারণ সম্প্রতি টুইটার সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

মার্কিন হরর ঔপন্যাসিক স্টিফেন কিং (৭২) ৫০টিরও বেশি বই লিখেছেন। তার অনেক বই থেকে চলচ্চিত্র, টিভি সিরিজ, মিনি সিরিজ, কমিকস নির্মিত হয়েছে। কিংসের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় ৫৬ লাখ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের মধ্যকার সম্পর্ক নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীদের মধ্যে একটি ধারণা প্রবল হচ্ছে যে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে ফেসবুক সহায়তা করছে। বিনিময়ে ট্রাম্প আইনপ্রণেতা ও গণমাধ্যমের সমালোচনা থেকে ফেসবুককে রক্ষা করবেন।

শুরু থেকেই নিজেদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে অনুমোদন দিয়ে সমালোচকদের তোপের মুখে আছে ফেসবুক। তবে বরাবরই নিজ অবস্থানে অটল থেকেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা জাকারবার্গ।

জায়ান্টটির নতুন নিয়ম অনুযায়ী কোনো তথ্য যাচাই ছাড়াই রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ থাকছে। অর্থ দিলে বিজ্ঞাপনের নামে মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের মত প্রভাবিত করার সুযোগ করে দিচ্ছে ফেসবুক।

ফেসবুকের এসব নীতি সহজভাবে নিতে পারচ্ছেন না বরাবর চাঁচাছোলা কথা বলা স্টিফেন কিং। অবশেষে তিনি ফেসবুক ছেড়ে যাওয়ারই ঘোষণা দিলেন। যদিও এ তালিকায় বিখ্যাতদের মধ্যে তিনিই প্রথম নন।

Tags: ফেসবুকস্টিফেন কিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচপি গেমিং ল্যাপটপ আনল
প্রযুক্তি সংবাদ

এইচপি গেমিং ল্যাপটপ আনল

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

মুনাফায় স্যামসাংয়ের তুলনায় এগিয়ে টিএসএমসি

করোনা আতঙ্কে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার!
নির্বাচিত

করোনা আতঙ্কে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার!

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না মোদি!
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না মোদি!

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স
নির্বাচিত

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা
নির্বাচিত

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার
অর্থ ও বাণিজ্য

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
শিক্ষা ও ক্যাম্পাস

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix