Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার অপরাধ রোধে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০
সাইবার অপরাধ রোধে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব রাষ্ট্রপতির
Share on FacebookShare on Twitter

সাইবার অপরাধ রোধে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটএক্সপো ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নতুন নতুন সফটওয়্যারের উদ্ভাবন ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরি। তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এবং ঘরে বসেই বিভিন্ন সেবা পাচ্ছে তেমনি এর অপব্যবহারও মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে।

“হ্যাকিং ও ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন সাইবার ক্রাইম এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া উদ্ভাবিত প্রযুক্তির উন্নয়ন, সংরক্ষণ এবং অপব্যবহার রোধেও যথাযথ পদক্ষেপ নিতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, “সাইবার ক্রাইম এখন বিশ্বব্যাপী আলোচিত ইস্যু। তাই আমাদের তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। এজন্য স্থানীয় বা বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা মাথায় রেখেই আমাদের ভবিষ্যত নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।

“আমাদের দেশের মেধাবী তরুণদের কর্মসংস্থানসহ সরকারি ছোটো-বড় প্রকল্প বাস্তবায়নে যাতে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পায় সে ব্যাপারেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, “আমাদের স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে আত্মনির্ভরশীল করতে দাতা সংস্থাগুলোর সহায়তায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে অথবা আগামীতে সেসব প্রকল্পে স্থানীয় কোম্পানিগুলোকে কাজ করার সুযোগ করে দিতে হবে। সেইসাথে সরকারের উদ্যোগের সাথে বেসরকারি খাতে সম্পৃক্ততা ও অংশীদারিত্ব বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদার করতে হবে।

“তবে সফটওয়ার ও ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য ও সফটওয়্যারের প্রচারের জন্যও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য নতুন নতুন উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।”

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ।

Tags: বেসিস সফটএক্সপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!
নির্বাচিত

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!

দেড় টনের সম্পূর্ণ নতুন ইনভার্টার স্মার্ট এসি
প্রযুক্তি সংবাদ

দেড় টনের সম্পূর্ণ নতুন ইনভার্টার স্মার্ট এসি

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

সেরা উদ্ভাবন’র স্বীকৃতি পেল বিডিঅ্যাপস

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
নির্বাচিত

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
নির্বাচিত

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
বিবিধ

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix