Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস
Share on FacebookShare on Twitter

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ আঞ্চলিক পর্বে বিজয়ী হয়েছে ‘গেজ টেকনোলজিস’। স্টার্টআপটি সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিতব্য স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০ এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং এক মিলিয়ন ডলার বিনিয়োগ পুরস্কার জেতার জন্য লড়বে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত বাংলাদেশ পর্বের ফাইনালে লড়াই করে ৮ স্টার্টআপ। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘গেজ টেকনোলজিস’। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে যথাক্রমে ‘অল্টারইয়্যুথ’ এবং ‘ট্রাক লাগবে?’। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ‘পোষাপেটস’ ও ‘কুকআপস’। সেরা ৫ স্টার্টআপকে সিলিকন ভ্যালিতে নিয়ে যাওয়া হবে এবং অংশগ্রহণকারী সকল স্টার্টআপ আইসিটি ডিভিশন পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবে।

বাংলাদেশ পর্বের ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা মুজিববর্ষ পালন করছি। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বেশকিছু উদ্যোগ নিয়েছেন, যেখানে স্টার্টআপ খাতও জড়িত রয়েছে। আমি মনে করি স্টার্টআপ খাত বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে ও ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমান বলেন, ‘সরকার এই খাতের জন্য নিজস্ব উদ্যোগ নিচ্ছে এবং এই খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হচ্ছে। ইতিমধ্যেই আমাদের দেশে সফল স্টার্টআপ গড়ে উঠেছে, যার অন্যতম উদাহরণ হিসেবে বিলিয়ন ডলারের ইউনিকর্ন বিকাশ। বাংলাদেশে আগামী ৫ বছরের মধ্যে বিনিয়োগবান্ধব স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য এ অনুষ্ঠানে ঘোষিত ভিশন ও লক্ষ্যমাত্রাকে স্বাগত জানাই।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকার চাকরিজীবি নয়, চাকরিদাতা তৈরি করতে চায়। মুজিববর্ষকে সামনে রেখে সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা স্টার্টআপ কালচার, ইনোভেশন সেন্টার তৈরি করছি। আমরা স্টার্টআপ বাংলাদেশকে লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করছি এবং এই খাতের জন্য ৫০ মিলিয়ন ডলার সহায়তা ফান্ড তৈরি করা হয়েছে। আমি স্টার্টআপ ওয়ার্ল্ডকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী স্টার্টআপের সফলতা কামনা করছি।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘সরকার ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশের গড়ার লক্ষ্য বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাত অন্যতম। পররাষ্ট্র মন্ত্রণাণলয় দেশের স্টার্টআপকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্য কাজ করছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের চেয়ারম্যান, পেগাসাস টেক ভেঞ্চারস এর জেনারেল পার্টনার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান। তিনি বলেন, ‘পেগাগাস টেক ভেঞ্চারস বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেমে বিনিয়োগ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ইতিমধ্যেই সহজ ডটকম, আজকের ডিল, বাগডুম, হ্যান্ডিমামা ও ডিজিকনের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ করেছি। আমরা বাংলাদেশ পর্বের বিজয়ীদের সিলিকন ভ্যালিতে নিয়ে যাবো, তাদের মেন্টরিং করবো এবং আন্তর্জাতিক প্রতিযোগিদের সাথে প্রতিযোগিতা করার উপযোগি করে তুলবো।’

অনুষ্ঠানে বাংলাদেশে স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালবান্ধব ইকোসিস্টেম তৈরিতে ভিশন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। যেখানে ২০২৫ সালের মধ্যে ৪টি বিষয়বস্তুর উপর নির্ভর করে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম বর্তমানের চেয়ে সাতগুণ উন্নীত করা হবে। বর্তমানে শুধুমাত্র একটি এক বিলিয়ন ডলারের কোম্পানি (ইউনিকর্ন) রয়েছে এবং ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে অন্তত ৫টি বিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানি অথবা ইউনিকর্ন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে বর্তমানে এক দশমিক ৪৫ বিলিয়ন ডলারের স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে, যা ১০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব স্টার্টআপগুলো বর্তমানে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে প্রায় সাত লাখ কর্মসংস্থানের সুযোগ করেছে। ভিশন ২০২৫ এ ২০২৫ সাল নাগাদ প্রত্যক্ষভাবে ১০ লাখ এবং পরোক্ষভাবে ৫০ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুজিববর্ষ উৎযাপনের জন্যে এবার স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ আঞ্চলিক পর্ব বড় পরিসরে আয়োজন করা হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইপিসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বে দেড় শতাধিক স্টার্টআপ আবেদন করে, যার মধ্য থেকে আঞ্চলিক চূড়ান্ত পর্বে অংশ নেয় সেরা ৮ স্টার্টআপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন প্রিমো জি এইচ ৯: কম দামে ভালো ফোন
নির্বাচিত

ওয়ালটন প্রিমো জি এইচ ৯: কম দামে ভালো ফোন

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং
নির্বাচিত

দেশে স্মার্টফোন আমদানি বন্ধ করবে স্যামসাং

ইনফিনিক্স মোবাইলের দাম ২০২৫
নির্বাচিত

ইনফিনিক্স মোবাইলের দাম ২০২৫

জুয়ার প্রচারণা বন্ধে ফেসবুককে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান
প্রযুক্তি সংবাদ

জুয়ার প্রচারণা বন্ধে ফেসবুককে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

গাড়িতে চড়া নারী উদ্যোক্তারা নিয়েছেন সরকারি ৫০ হাজার টাকা অনুদান
ই-কমার্স

গাড়িতে চড়া নারী উদ্যোক্তারা নিয়েছেন সরকারি ৫০ হাজার টাকা অনুদান

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গেজ টেকনোলজিস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix