Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বিক্রি অর্ধেকে নামছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
স্মার্টফোন বিক্রি অর্ধেকে নামছে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বিক্রির পরিমাণ ৫০ শতাংশ কমে যেতে পারে। করোনাভাইরাসের দ্রুত বিস্তারের কারণে অনেক খুচরা বিক্রির দোকান বন্ধ থাকায় এবং কারখানাগুলো পূর্ণ মাত্রায় উৎপাদন করতে না পারায় এ সংকট তৈরি হতে পারে বলে গবেষণা প্রতিবেদনের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।

চীনের উহান থেকে ছড়ানো এই ভাইরাসে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং এর প্রভাব পড়েছে চীনের উৎপাদন শিল্পে। তবে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে বলছে, প্রথম দিকে বিক্রি কমলেও চলতি বছরে চীনে ফাইভ জি চালু করার পরিকল্পনার কারণে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার ফের চাঙ্গা হবে।

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস গত সপ্তাহে দেয়া এক নোটে জানিয়েছে, ‘করোনাভাইরাসের কারণে চীনে অধিক মানুষের সমাগম নিষিদ্ধ। তাই বিক্রেতার নতুন পণ্য লঞ্চ করার বিষয়টি বিলম্বিত কিংবা বাতিল করতে পারে। চীনে নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটবে, যা ফাইভ জি চালুকে বিঘ্নিত করবে।

ক্যানালিস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বিক্রি গত বছরের চেয়ে অর্ধেকে নেমে আসবে, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি), এই প্রতিষ্ঠানটিও প্রযুক্তি বিষয়ে নানা গবেষণা করে তথ্য-উপাত্ত প্রকাশ করে, তারা বলছে, চীনের স্মার্টফোন বিক্রি গত বছর একই সময়ের চেয়ে ৩০ শতাংশ কমতে পারে।

করোনাভাইরাসের কারণে গত সপ্তাহে মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চীনে তাদের খুচরা বিক্রির দোকানগুলো বন্ধ রাখার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। এদিকে অ্যাপল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন কারখানায় তাদের পূর্ণ উৎপাদন শুরু করতে পারছে না।

গতকাল সোমবার চীনের ঝেংঝু শহরের কারখানায় উৎপাদন পূর্ণমাত্রায় শুরু করার ব্যাপারে ফক্সকনকে অনুমোদন দিয়েছে চীন কর্তৃপক্ষ, তবে প্রযুক্তি নগর হিসেবে পরিচিত শেনঝেন শহরে প্রতিষ্ঠানটির সর্ববৃহৎ কারখানা এখনো বন্ধই রয়েছে। এদিকে চীনের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে।

চীনের তিন শীর্ষ অ্যান্ড্রয়েড ব্রান্ড জায়ান্ট শাওমি, হুয়াওয়ে এবং অপো চলতি বছরের প্রথম দিকে বেশ কিছু ফ্লাগশিপ ফোন বাজারে ছাড়ার কথা থাকলেও তারা হয়তো এই পরিকল্পনা থেকে সরে আসছে। এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের স্মার্টফোন উৎপাদন ইতোমধ্যে তিন শতাংশ কমেছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল
প্রযুক্তি বাজার

ট্যাবলেট বিক্রিতে এগিয়ে স্যামসাং, শীর্ষ তিনে অ্যাপল

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে
নির্বাচিত

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রশাসনে আইসিটি ক্যাডার দাবি সংসদে উত্থাপন করবেন পলক

করোনাভাইরাস পরিস্থিতি জানাতে সাহায্য করবে অ্যাপ!
নির্বাচিত

করোনাভাইরাস পরিস্থিতি জানাতে সাহায্য করবে অ্যাপ!

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়
প্রযুক্তি সংবাদ

সেরা ৫ স্টার্টআপের ১০ উদ্যোক্তা এখন দক্ষিণ কোরিয়ায়

কমদামে ৫জি  ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

কমদামে ৫জি ফোন আনছে ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix