Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 February 2020
কারও পৌষ মাস, কারও সর্বনাশ
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের প্রভাবে চীনে উৎপাদন হ্রাস পাওয়ায় বিশ্বব্যাপী আইফোনের সরবরাহ কম হবে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। এতে তাদের আয়ও কমবে। অন্যদিকে স্মার্টফোন উৎপাদনে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভিয়েতনামে উৎপাদন বাড়ানোয় দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের উৎপাদনের প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। অর্থাৎ প্রতিযোগিতায় এগিয়ে থাকছে তারা।

মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল প্রথম আয়ে করোনাভাইরাসের প্রভাবের কথা উল্লেখ করল। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকের জন্য রাজস্বের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তা পূরণ করার আশা করছে না অ্যাপল। চীনে বেশির ভাগ দোকান বন্ধ বা অপেক্ষাকৃত কম সময় ধরে চালু থাকায় অ্যাপলের পণ্যের বিক্রি হ্রাস পাবে বলে দাবি তাদের।

বিশ্লেষকদের অনুমান, করোনাভাইরাসের প্রভাবে প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীনে চাহিদা অর্ধেকে নেমে আসতে পারে।

যদিও আশা করা হচ্ছে, কারখানা এবং পণ্যের দোকানগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে অ্যাপলের এই সংকটে পরিষ্কার বোঝা যায়, চীনা অর্থনীতি করোনাভাইরাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। তা ছাড়া বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু হতে শুরু করলেও কর্মীর অভাব এবং অন্যান্য সমস্যার কারণে উৎপাদন হার সীমিত রয়েছে।

অ্যাপলের মতো একই অবস্থা চীনা স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমিরও। আর হুয়াওয়ে এ বিষয়ে এখনো মুখ খোলেনি। তবে বিশ্লেষকেরা বলছেন, চীনভিত্তিক যন্ত্রাংশ সরবরাহকারীদের ওপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাব হুয়াওয়ের ওপরও পড়বে।

শুধু উৎপাদনই না, বিক্রির দিক থেকেও স্যামসাংয়ের ঝুঁকি কম। মূল কারণ চীনে স্যামসাংয়ের সেটের চাহিদা কম। ফলে অ্যাপল ও অন্যদের তুলনায় লোকসানের আশঙ্কা কম তাদের।

স্যামসাংয়ের যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এমন প্রতিকূল পরিবেশে অ্যাপল ও অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্যামসাং সুবিধাজনক অবস্থানে আছে। সবার সামনে তা স্বীকার না করলেও স্যামসাং এ নিয়ে স্বস্তিতে রয়েছে বলে জানান তিনি। সূত্র: রয়টার্স, বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেখানে ভুলেও স্মার্টফোন রাখবেন না
টিপস

যেখানে ভুলেও স্মার্টফোন রাখবেন না

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

নেটওয়ার্ক সম্প্রসারণসহ নয় দাবি টেলিটকের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু
অর্থ ও বাণিজ্য

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2020

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

Techzoom.TV |
TechzoomTV