Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০৮ কোটি ডলারে সাইবার নিরাপত্তা বিভাগ বেচছে ডেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
২০৮ কোটি ডলারে সাইবার নিরাপত্তা বিভাগ বেচছে ডেল

Dell logo.

Share on FacebookShare on Twitter

ডেল টেকনোলজিস ২০৮ কোটি ডলারে নিজেদের আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগ বেচে দিতে সম্মত হয়েছে। বিভাগটি কিনতে যাচ্ছে প্রাইভেট ইকুইটি ফার্ম সিম্ফনি টেকনোলজি গ্রুপ নিয়ন্ত্রিত একটি কনসোর্টিয়াম। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে এ অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বৈশ্বিক সাইবার নিরাপত্তা খাতে খুব একটা সাড়া ফেলতে পারেনি ডেলের আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগ। মার্কিন কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠানটির আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগের আওতায় রয়েছে আরএসএ আর্চার, আরএসএ নেটউইটনেস প্লাটফর্ম, আরএসএ সিকিউরআইডি, আরএসএ ফ্রড অ্যান্ড রিস্ক ইন্টেলিজেন্স এবং আরএসএ কনফারেন্সের মতো সেবা ও পণ্যগুলো।

বিবৃতিতে ডেল জানিয়েছে, বিশ্বব্যাপী তাদের আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগের সাড়ে ১২ হাজার গ্রাহক রয়েছে। আরএসএ কনফারেন্সকে বিশ্বের বৃহৎ কনফারেন্স সেবা হিসেবে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

১৯৮২ সালে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করে আরএসএ। ২০১০ সালে ২১০ কোটি ডলারে প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে ইএমসি এবং নিজেদের একটি বিভাগ হিসেবে আরএসএ পরিচালিত হয়। ২০১৬ সালে ইএমসির কাছ থেকে আরএসএ অধিগ্রহণ করে ডেল টেকনোলজিস। বৈশ্বিক সাইবার নিরাপত্তা খাতে ব্যবসা জোরদারের যে লক্ষ্য নিয়ে আরএসএ অধিগ্রহণ করেছিল ডেল, তা অপূর্ণ থেকে গেছে। গত অর্ধ দশকে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে ডেলের ব্যবসায় বাড়তি মাত্রা যোগ করতে পারেনি আরএসএ। যে কারণে বিভাগটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেয় ডেল।

বিবৃতিতে ডেলের ভাইস চেয়ারম্যান ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ ক্লার্ক বলেন, আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগ বিক্রির উদ্যোগ তাদের ব্যবসাকে আরো সহজতর করবে এবং প্রডাক্ট পোর্টফোলিওতে বৈচিত্র্য আসবে।

তিনি বলেন, আরএসএ ডেলের কম্পিউটার প্রযুক্তি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় অধিগ্রহণ করা হয়েছিল। বিভাগটির কারণে ডেল অটোমেটেড ব্যবসা স্ট্র্যাটেজি ঢেলে সাজানোর সুযোগ পেয়েছে এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে ইন্টেলিজেন্ট নিরাপত্তা প্রদান করতে পেরেছে। এছাড়া আরএসএ সাইবার নিরাপত্তা বিভাগের সহায়তায় বিভিন্ন প্লাটফর্ম এবং ডিভাইসের ডাটা সুরক্ষা সেবা সরবরাহ করতে সক্ষম হয়েছে ডেল টেকনোলজিস।

বিবৃতিতে ক্রেতা প্রতিষ্ঠান সিম্ফনি টেকনোলজি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, আরএসএ বিশ্বের অভিজাত সাইবার নিরাপত্তা ব্র্যান্ড। বিশ্বজুড়ে এখন সাইবার নিরাপত্তা ইস্যু নিয়ে অনলাইন জনসংখ্যার মধ্যে উদ্বেগ বাড়ছে। আমরা আশা করছি, আরএসএর সহায়তায় সাইবার নিরাপত্তা খাতে বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারকারীদের নানা ধরনের চ্যালেঞ্জের সমাধান দিতে পারব।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে শুধু আইফোন বিক্রি প্রবৃদ্ধিতেই নয়; বৈশ্বিক পার্সোনাল কম্পিউটার (পিসি) বাজারের প্রবৃদ্ধিতেও প্রভাব পড়েছে। গত বছর পিসি বাজারে যে সরবরাহ প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল, তা পূরণ হয়নি। ২০১১ সালে বৈশ্বিক পিসি বাজার প্রথমবার উল্লেখযোগ্য সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখেছিল। ওই সময় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোয় উইন্ডোজ ১০ হালনাগাদের ব্যাপক চাহিদা দেখা দেয়। পরবর্তী সময়ে কম্পিউটিংয়ের সুযোগ-সুবিধা মোবাইল ডিভাইসে যুক্ত হতে থাকলে পিসি বাজারে চাহিদা কমে যায়। এর ফলে চাপে পড়ে কম্পিউটার প্রযুক্তি কোম্পানি ডেল টেকনোলজিস।

গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে পিসি সরবরাহ ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭ কোটি ৬ লাখ ইউনিটে পৌঁছেছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বাজারের ২৩ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে চীনভিত্তিক লেনোভো। এছাড়া পিসি বাজারের ২২ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে এইচপি এবং বাজারটির ১৫ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ডেল। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে লেনোভো, এইচপি ও ডেল মিলে বৈশ্বিক পিসি বাজারের ৬৫ শতাংশ দখলে নিয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার আইফোন কি সত্যি আপনার কথা শোনে? জানুন পেছনের আসল ঘটনা
প্রযুক্তি পরামর্শ

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

নতুন ৬ ফিচার নিয়ে ফায়ারফক্স

কোভিড-১৯ গবেষণায় লক্ষ্য হ্যাকারদের
প্রযুক্তি সংবাদ

কোভিড-১৯ গবেষণায় লক্ষ্য হ্যাকারদের

মাদারীপুরে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

মাদারীপুরে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩
ই-কমার্স

শাওমি মোবাইল ফোনে ৫০% ডিসকাউন্ট

সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
টেলিকম

বন্ধ সিম দিয়ে যেভাবে করা হচ্ছে প্রতারণা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix