Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের মামলার মুখোমুখি গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ফের মামলার মুখোমুখি গুগল
Share on FacebookShare on Twitter

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহকালে পিতা-মাতার সম্মতি গ্রহণ না করায় আবারো মামলার মুখে বৈশ্বিক বৃহত্তম সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হেক্টর বাল্ডেরাস অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন গুগলের বিরুদ্ধে এ মামলা করেছেন। বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গুগল তার ক্রোমবুক ল্যাপটপ বিনা মূল্যে বা সাশ্রয়ী মূল্যের পাশাপাশি ‘জি স্যুট ফর এডুকেশন সফটওয়্যার’ প্যাকেজে বিক্রি করে।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মারাত্মক ভুল বলে স্বীকার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানোর অনুরোধ করা হলে কোনো উত্তর দেয়নি টেক জায়ান্টটি।

এদিকে বাল্ডেরাসের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রায়ান ম্যাকম্যাথ বলেন, বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে তার দল ও অন্যান্য কয়েকজন প্রযুক্তিবিদ অনুসন্ধান করেছেন। এতে দেখা যায়, ১৩ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তাদের ক্রোমবুক ব্যবহার করে ওয়েব ব্রাউজিং, অবস্থান, পাসওয়ার্ড ও অন্যান্য ব্যক্তিগত তথ্য স্থানান্তর করে গুগলে নেয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

মামলার অভিযোগপত্রে বলা হয়, শিশুদের অনলাইন নিরাপত্তা সুরক্ষা আইনটি লঙ্ঘন করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করেছে সার্চ জায়ান্ট গুগল। তথ্য সংগ্রহের আগে ওইসব শিক্ষার্থীর মা-বাবার কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি তারা। এক্ষেত্রে গুগল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রায়ান ম্যাকম্যাথ উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, যদিও এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওইসব শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছে গুগল। তবে এ তথ্য থেকে টেক জায়ান্টটি অর্থ আয় করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গুগলের মুখপাত্র জোসি কাস্তেনিদা জানান, জি স্যুট ফর এডুকেশন স্কুলগুলোকে অ্যাকসেস নিয়ন্ত্রণ করতে দেয়। এছাড়া প্রয়োজন অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের পিতা-মাতার সম্মতি গ্রহণ করে।

অনলাইনে শিশুদের ব্যক্তিগত তথ্যনিরাপত্তা আইনের তদারকি প্রতিষ্ঠান ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এক বিবৃতিতে জানায়, শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য যখন বিদ্যালয়গুলো সফটওয়্যার ক্রয় করে, তখনই মূলত তারা সব ধরনের সম্মতি গ্রহণ করে।

তবে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হেক্টর বাল্ডেরাস ও আরো কয়েকজন রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল গত বছর এফটিসিকে আহ্বান করেছিল যে শিক্ষার্থীদের অনলাইনে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের এ আইন গুগলের মতো বড় বড় টেক জায়ান্ট খুব বেশি অনুসরণ করতে চায় না। এ প্রতিষ্ঠানগুলো শিশুদের পিতা-মাতার অনুমতি ছাড়াই তাদের তথ্য সংগ্রহ করে।

তাছাড়া ২০১৮ সালে বাল্ডেরাস গুগল ও আরো কয়েকটি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহূত মোবাইল অ্যাপ থেকে অবৈধভাবে ডাটা সংগ্রহ করার অভিযোগ তুলে মামলা করেছিল। তবে সে সময় প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ অস্বীকার করেছিল এবং বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও কার আড্ডায় জনপ্রিয় তারকা দম্পতি
অটোমোবাইল

পাঠাও কার আড্ডায় জনপ্রিয় তারকা দম্পতি

হোন্ডার ফোল্ডেবল ই-স্কুটার
অটোমোবাইল

হোন্ডার ফোল্ডেবল ই-স্কুটার

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বাণিজ্য মেলায় সেরা ইনোভেশন ও সেরা স্টলের পুরস্কার পেলো ওয়ালটন

রেড ডট অ্যাওয়ার্ডে অপো কালারওএস ১২ অপারেটিং সিস্টেমের জয়জয়কার
প্রযুক্তি সংবাদ

রেড ডট অ্যাওয়ার্ডে অপো কালারওএস ১২ অপারেটিং সিস্টেমের জয়জয়কার

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার
ছাড় ও অফার

ঈদে হুয়াওয়ের ফোন-ট্যাব কিনলে নোভা৭ আই সহ নানা পুরস্কার

ইন্টারনেটে ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখার উপায়
কিভাবে করবেন

ইন্টারনেটে ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix