Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকিংয়ে বেহাত ক্লিয়ারভিউ এআই-এর খদ্দের তালিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
Share on FacebookShare on Twitter

এবার হ্যাকিংয়ের কবলে পড়েছে ‘ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যার’ ক্লিয়ারভিউ এআই। বুধবার খবরটি নিশ্চিত করেছে ক্লিয়ারভিউ নিজেই।

চুরি হওয়া ডেটার মধ্যে রয়েছে গ্রাহকদের পূর্ণ তালিকা, গ্রাহকরা কতোবার সার্চ করেছেন সে সম্পর্কিত তথ্য এবং সবমিলিয়ে কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে সে তথ্যগুলো।

মূলত মানুষের ছবির সঙ্গে সন্দেহভাজনদের ছবি তুলনা করে শনাক্ত করার কাজটি করে থাকে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। নেটিজেনদের ছবি নানাবিধ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তা ক্ষেত্রবিশেষে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিক্রিও করে থাকে ক্লিয়ারভিউ এআই।

সবমিলিয়ে তিনশ’ কোটি ছবির একটি ডেটাবেজ রয়েছে প্রতিষ্ঠানটির। ইন্টারনেটে ইউটিউব, ফেইসবুক, ভেনমো এবং লিংকডইনের মতো নানাবিধি সাইট থেকে সংগ্রহ করে গড়ে তোলা হয়েছে ওই ছবির ভাণ্ডার। হ্যাকিংয়ের কবলে ওই ছবির ডেটাবেজ পড়েনি বলেই দাবি করেছে নিউ-ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ক্লিয়ারভিউ এআই।

“নিরাপত্তা ক্লিয়ারভিউ এআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্ভাগ্যজনকভাবে, ডেটায় অনুপ্রবেশ একবিংশ শতাব্দির জীবনের অংশ। আমাদের সার্ভারে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ত্রুটিটি সারিয়ে তোলা হয়েছে, এবং আমরা নিরাপত্তা আরও জোরদার করতে কাজ করছি।” – বলেন ক্লিয়ারভিউ এআই আইনজীবি টর একেল্যান্ড।

ঠিক কী ধরনের নিরাপত্তা ত্রুটি সৃষ্টি হয়েছিল, সে বিষয়টি এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি প্রতিষ্ঠানটি। ক্লিয়ারভিউ এআইয়ের ডেটা চুরির খবরটি প্রথমে জানায় সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট। ক্লিয়ারভিউয়ের অধিকাংশই গ্রাহকই বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা। টরন্টো, আটলান্টা এবং ফ্লোরিডার মতো স্থানের পুলিশ বিভাগগুলো ক্লিয়ারভিউয়ের প্রযুক্তি ব্যবহার করছে বলে উল্লেখ করা হয়েছে সিনেটের প্রতিবেদনে।

ইন্টারনেট থেকে এভাবে অনুমতি ছাড়া ছবি সংগ্রহ ও সেগুলো ব্যবহার করে ফেশিয়াল রিকগনিশন সেবা দেওয়ার বিষয়টি নিয়ে এর আগে গোপনতা প্রশ্নে সমালোচকদের তোপের মুখে পড়ে ক্লিয়ারভিউ এআই। জানুয়ারির শেষে “ক্লিয়ারভিউয়ের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় ছদ্মবেশী দখলদারীর” অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযোগে বলা হয়, “পুরোপুরি লোভে পড়ে কর্মকাণ্ড চালায় ক্লিয়ারভিউ এআই”।

মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট ‘নর্দান ডিস্ট্রিক্ট অফ ইলিনয় ইস্ট ডিভিশন’ আদালতে নথিভুক্ত হয় ওই মামলাটি। ‘ক্লিয়ারভিউ এআই’র কর্মকাণ্ড নাগরিক স্বাধীনতার জন্য হুমকি বলেও অভিযোগ তোলা হয় ওই সময়।

গুগল, ফেইসবুক ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ক্লিয়ারভিউ এআইয়ের উপর চটেছে। তাদের প্ল্যাটফর্ম থেকে যাতে প্রতিষ্ঠানটি যাতে এভাবে ছবি না সংগ্রহ করতে পারে, সেজন্য ‘সিস-অ্যান্ড-ডিসিস্ট’ চিঠিও পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম জানতে চায় ভারত
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-পাকিস্তানে স্টারলিংকের কার্যক্রম জানতে চায় ভারত

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
নির্বাচিত

ছবি ঝাপসা করার বিশেষ টুলস হোয়াটসঅ্যাপে

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস
নির্বাচিত

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

দেশের অর্থনীতিতে ধস: অবৈধ মোবাইলের আড়ালে বছরে ৯৬ হাজার কোটি টাকা পাচার!

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট
নির্বাচিত

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট

গতি বাড়াতে কম্পিউটারে প্রচলিত হার্ডডিস্কে সলিড স্টেট ড্রাইভ
প্রযুক্তি সংবাদ

গতি বাড়াতে কম্পিউটারে প্রচলিত হার্ডডিস্কে সলিড স্টেট ড্রাইভ

Load More

ট্রেন্ডিং টপিক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix