Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হানিওয়েলের!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হানিওয়েলের!
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির কথা শুনলে প্রথমেই গুগল এবং আইবিএমের মতো প্রতিষ্ঠানের নাম মনে পড়ে। তবে চ্যালেঞ্জ গ্রহণে এবার সেইসব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে একধাপ এগিয়ে গেছে এক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির নাম হানিওয়েল কোয়ান্টাম সলিউশনস। আন্তর্জাতিক পর্যায়ে মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হানিওয়েল ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এটি। এর আগে প্রতিষ্ঠানটি থার্মোস্ট্যাটের জন্য বেশি পরিচিতি পেয়েছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক দশক ধরে একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার চালু করার কাজ করে যাচ্ছে।

হানিওয়েল বলেছে, তাদের নতুন কোয়ান্টাম কম্পিউটারটি গুগল এবং আইবিএমের তৈরি করা কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী হবে। আগামী তিন মাসের মধ্যেই তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলবে।

সিএনএনের তথ্যানুযায়ী, ২০১৮ সালে হানিওয়েল কোয়ান্টাম কম্পিউটিং খাতে ঢুকে ‘ট্র্যাপড-আয়ন কোয়ান্টাম কম্পিউটিং’ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। কোয়ান্টাম ভলিউম শব্দটি কোনো সমস্যার তুলনামূলক জটিলতা বোঝায়। যা কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে সমাধান করা যেতে পারে এবং সংখ্যাগতভাবে প্রকাশ করা হয়। কোয়ান্টাম ভলিউম কোয়ান্টাম সিস্টেমের বিভিন্ন মেট্রিকসের সমন্বয় করে কিউবিটগুলোর সামগ্রিক কর্মক্ষমতা পরিমাপ করে।

হানিওয়েল দাবি করেছে, তাদের কম্পিউটারে কোয়ান্টাম ভলিউম হবে ৬৪, যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছর ধরে প্রতিবছর কোয়ান্টাম ভলিউম বাড়াতে কাজ করবে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, কোয়ান্টাম কম্পিউটারগুলো শেষ পর্যন্ত জটিল সমস্যাগুলো সমাধান করতে পারে যা আজকের কম্পিউটারগুলোর জন্য চ্যালেঞ্জ। যেমন আর্থিক বিকল্পগুলোর মূল্য নির্ধারণ বা নতুন ওষুধের বিকাশ।

এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট প্রটোকল দাবি করেছে, হানিওয়েল ও গুগল ছাড়াও মাইক্রোসফট, আইওন কিউ, কিউসিআই, ডি-ওয়েভ, রিগেটি, ওয়ানকিউবিট ও স্ট্রেঞ্জওয়ার্কস কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করছে।

জানা গেছে, এ কম্পিইটারের প্রখম গ্রাহক হিসেবে স্বাক্ষর করেছেন জে.পি.মোরগান চেজ ( জেএমপি )। তিনি সংস্থাটির জালিয়াতি সনাক্তকরণ এবং ব্যবসায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলোতে বিকাশের জন্য একসাথে কাজ করবে। এমনকি আর্থিকভাবে সহায়তাও করবে।

হানিওয়েলের দাবি, কোয়ান্টাম কম্পিউটিং পারফরম্যান্সের বিচারে তাদের তৈরি কম্পিউটারটি সবচেয়ে শক্তিশালী হবে। এ ক্ষেত্রে তারা ২০১৭ সালে আইবিএমের তৈরি কোয়ান্টাম ভলিউম কম্পিউটারটিকে ছাড়িয়ে যাবে। কম্পিউটারকে আরো কয়েক গুণ গতিশীল করতেই গত এক দশক ধরে গবেষকরা কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছেন তারা। ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধুকে নিয়ে এনিমেশন তৈরী করল নগদ
নির্বাচিত

বঙ্গবন্ধুকে নিয়ে এনিমেশন তৈরী করল নগদ

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়
ই-কমার্স

করোনায় অনলাইন শপিংয়ে যেসব সাবধানতা মেনে চলা জরুরি

মিরাই নিনগেন সেনতাকুক
প্রযুক্তি সংবাদ

মানুষের জন্য ওয়াশিং মেশিন, মাত্র ১৫ মিনিটে গোসল ও শুকানো শেষ!

বাংলাদেশকে ডিজিটাল শিল্প বিপ্লবে শরীক করার নেপথ্য নায়ক হচ্ছেন সজীব ওয়াজেদ : মোস্তাফা জব্বার
নির্বাচিত

বাংলাদেশকে ডিজিটাল শিল্প বিপ্লবে শরীক করার নেপথ্য নায়ক হচ্ছেন সজীব ওয়াজেদ : মোস্তাফা জব্বার

নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন
নির্বাচিত

নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন

বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো
নির্বাচিত

বাজারে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix