Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ফ্রিজ কিনে ৫ লাখ টাকা পেলেন বেকার যুবক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 March 2020
ওয়ালটনের ফ্রিজ কিনে ৫ লাখ টাকা পেলেন বেকার যুবক
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী চলছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬। এর আওতায় ওয়ালটন রেফ্রিজারেটর, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার ক্রেতাদের জন্য প্রতিদিনই রয়েছে ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ। ক্যাম্পেইনে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ৫ লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন নোয়াখালীর মো. সুমন। ওয়ালটন ফ্রিজ কিনে বদলে গেলো দরিদ্র পরিবারের বেকার ছেলে সুমনের ভাগ্য।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এজন্য তারা চালাচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন। এ প্রক্রিয়ায় ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা পাচ্ছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।

এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ওয়ালটন টিভি, ফ্রিজ এবং এসির ক্রেতাদের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকাসহ প্রতিদিনই রয়েছে ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ। সব ক্রেতার জন্য আছে নিশ্চিত ক্যাশ ভাউচার।

সোমবার (২ মার্চ, ২০২০) সোনাইমুড়ী থানার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সুমনের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন উর রশিদ, ‘অ্যাপেক্স ক্লাব অব চৌমুহনী’র সভাপতি ইয়াসিন সুমন, ওয়ালটনের নোয়াখালী জোনের ফিল্ড ম্যানেজার মো. রায়হান এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘ফেমাস ইলেকট্রনিক্স’-এর স্বত্ত্বাধিকারী নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্রেতা সুমন জানান, তার বাড়ি বেগমগঞ্জের আলাদি নগরে। বাবার সিকিউরিটি গার্ডের চাকরির সামান্য টাকায় সংসার চলে। কাজের খোঁজে কাতারে গিয়েছিলেন সুমন। কিন্তু সেখানে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ৭ সদস্যের পরিবারে একটি ফ্রিজ না হলে চলছিলই না। তাই মাত্র ২২,৩০০ টাকা দিয়ে ওয়ালটনের একটি ফ্রিজ কেনেন। ওই ফ্রিজ কিনেই ডিজিটাল ক্যাম্পেইনে পেয়ে যান ৫ লাখ টাকা।

তিনি বলেন, ভাগ্য বদলের আশায় বিদেশে গিয়েছিলাম। কিন্তু সফল হই নাই। আসলে আমার সফলতা তো দেশের মাটিতেই। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এক নিমিষেই ভাগ্য বদলে গেলো। এই টাকা দিয়ে জমি কিনে চাষাবাদ করবো। ওয়ালটনের জন্য আমার পরিবারের অভাব দূর হলো। ক্রেতাদের জন্য এমন সুযোগ রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ওয়ালটনের পণ্য আন্তর্জাতিকমানের। দামে অত্যন্ত সাশ্রয়ী। ওয়ালটন আমাদের দেশের সম্পদ। বিশ্বের বহুদেশে এখন বাংলাদেশে তৈরি ওয়ালটনের পণ্য রপ্তানি হয়। ওয়ালটন ক্রেতাদেরকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করে। যার উত্তম উদাহরণ আজকের এই ক্যাশব্যাক হস্তান্তর অনুষ্ঠান। ওয়ালটনের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।
ওয়ালটন সূত্রে জানা গেছে, দেশজুড়ে তাদের রয়েছে ১৭ হাজারেরও বেশি আউটলেট। যেখানে পাওয়া যাচ্ছে দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বা ডিপ ফ্রিজ। দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। এ ছাড়া, ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম যঃঃঢ়ং://বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স থেকেও ফ্রিজসহ সব ধরনের পণ্য কেনা যাচ্ছে।

ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।

ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনে ক্যামেরা নিয়ে কিছু অজানা তথ্য
নির্বাচিত

মোবাইল ফোনে ক্যামেরা নিয়ে কিছু অজানা তথ্য

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’
প্রযুক্তি বাজার

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’

দেশে এখন প্রতিবছর ৫ লাখ কম্পিউটার আসে: পলক
প্রযুক্তি সংবাদ

দেশে এখন প্রতিবছর ৫ লাখ কম্পিউটার আসে: পলক

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’

আইপডের দাম ২০ হাজার ডলার!
নির্বাচিত

আইপডের দাম ২০ হাজার ডলার!

ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে বাঁচার উপায়
কিভাবে করবেন

ফেসবুকে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 March 2020

ওয়ালটনের ফ্রিজ কিনে ৫ লাখ টাকা পেলেন বেকার যুবক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix