Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারো জেরক্সের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান এইচপির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Sunday, 8 March 2020
আবারো জেরক্সের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান এইচপির
Share on FacebookShare on Twitter

বহুজাতিক পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি) অধিগ্রহণে নাছোড়বান্দা জেরক্স হোল্ডিংস করপোরেশন। গত নভেম্বরে প্রথম এইচপি অধিগ্রহণে ২ হাজার ৭০০ কোটি ডলার মূল্য পরিশোধের প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি, যা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম হওয়ায় প্রত্যাখ্যান করে এইচপি। এরপর গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আগের প্রস্তাবিত মূল্য আরো এক ধাপ বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি ডলার পরিশোধের প্রস্তাব দেয় জেরক্স। এবার সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে এইচপি।

গত বৃহস্পতিবার অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে এইচপি জানায়, জেরক্স এইচপি অধিগ্রহণে আগের প্রস্তাবিত মূল্য বাড়িয়েছে। এইচপি অধিগ্রহণে প্রতি শেয়ারের দাম ২ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতি শেয়ারের দাম ২৪ ডলার হিসেবে এইচপির মূল্য দাঁড়ায় ৩ হাজার ৫০০ কোটি ডলার, যা এখনো প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। অধিগ্রহণের জন্য জেরক্সের প্রস্তাবিত মূল্য বাস্তবসম্মত নয়। যে কারণে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে।

এইচপি বাজারমূল্য ও প্রভাব বিবেচনায় জেরক্সের তুলনায় তিন গুণ বড় প্রতিষ্ঠান। যে কারণে জেরক্সের এইচপি অধিগ্রহণের স্বপ্নকে উচ্চাভিলাষী বিবেচনা করা হচ্ছিল। এইচপি অধিগ্রহণে বড় কোনো বহুজাতিক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান জেরক্সের পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে জেরক্সের দাবি, তারা পূর্বতন ব্যবসার সম্পদ বিক্রি করে এইচপি অধিগ্রহণ করতে চায়।

২০১৫ সালে দুই ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় হিউলেট-প্যাকার্ড করপোরেশন। পিসি ও সার্ভার, ডাটা-স্টোরেজ গিয়ার ও সংশ্লিষ্ট সেবা খাতে ব্যবসা জোরদারের লক্ষ্যে বিভক্ত হয় প্রতিষ্ঠানটি। ওই সময় থেকে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবরের শুরুর দিকে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে নয় হাজার বা কর্মী বাহিনীর ১৬ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন এইচপির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনরিক লরেস। আগামী তিন বছরে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

ওই সময় বিবৃতিতে এনরিক লরেস বলেন, আগামী তিন বছরে সাত থেকে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মোট কর্মী বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে ৫৫ হাজারে নামিয়ে আনা হবে। একযোগে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ২০২২ অর্থবছরের শেষ থেকে বার্ষিক ১০০ কোটি ডলার পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

২০১৬ সালের অক্টোবরে এইচপির পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছিল, যা ২০১৯ সালের মধ্যে বাস্তবায়নের তথ্য জানানো হয়। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সময় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে একই বছরের মে মাসে এইচপি জানায়, কর্মী ছাঁটাই ১-২ শতাংশ বাড়তে পারে।

বৈশ্বিক পিসি বাজার খারাপ সময় পার করছে। বাজারটিতে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এইচপি। বৈশ্বিক পিসি বাজারে ক্রমেই বিক্রি কমছে। কম্পিউটিংয়ের জন্য ব্যবহারকারীরা এখন সহজে বহনযোগ্য মোবাইল ডিভাইসে ঝুঁকছেন।

এইচপির দাবি, বৈশ্বিক গুরুত্বপূর্ণ বাজারগুলোয় দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকা ও ব্যয়সংকোচনের লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পূর্বনির্ধারিত সংখ্যা বাড়ানো হয়েছে। তবে জেরক্সের এইচপি অধিগ্রহণে ধাপে ধাপে মূল্য বাড়ানোর পরিকল্পনা নিয়ে মন্তব্য করেনি এইচপি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এইচপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২১ বছরে গুগল
নির্বাচিত

নতুন কার্যালয়গুলোতে ১০ হাজার কর্মী নেবে গুগল

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
কিভাবে করবেন

যে কারণে পরিবর্তন নিয়ে আসছে গুগল ক্রোম

হুয়াওয়ের ক্লাউড ও ডিজিটাল পাওয়ার টিমে ৬০ জনের নতুন দল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ক্লাউড ও ডিজিটাল পাওয়ার টিমে ৬০ জনের নতুন দল

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় মেগা উপহার
নির্বাচিত

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় মেগা উপহার

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পরে ৬ টি জরুরি পদক্ষেপ
কিভাবে করবেন

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পরে ৬ টি জরুরি পদক্ষেপ

ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের দাবি ন্যাপ মহাসচিবের
গেম

ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের দাবি ন্যাপ মহাসচিবের

Load More

ট্রেন্ডিং টপিক

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2020

আবারো জেরক্সের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান এইচপির

Techzoom.TV |
TechzoomTV