Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপগ্যালারিতে বাংলাদেশী অ্যাপ আপলোডের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ৯ মার্চ ২০২০
অ্যাপগ্যালারিতে বাংলাদেশী অ্যাপ আপলোডের সুযোগ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশী ডেভেলপারদের জন্য ‘অ্যাপগ্যালারি’তে অ্যাপ নিবন্ধন ও আপলোডের সুযোগ চালু করেছে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড।এর ফলে বাংলাদেশের জনপ্রিয় অ্যাপগুলো এখন অ্যাপগ্যালারিতে আপলোড করা যাচ্ছে। ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান চাইলে নিজেদের অ্যাপ অ্যাপগ্যালারিতে আপলোড করে বিশ্বজুড়ে থাকা হুয়াওয়ের ডিভাইস ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারবেন।

হুয়াওয়ে বাংলাদেশের তথ্যমতে, তারা বিশ্বজুড়ে ডিভাইস ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত অ্যাপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে। এরই মধ্যে নিজেদের অ্যাপগ্যালারিতে ৫৫ হাজারের বেশি অ্যাপ যুক্ত করা হয়েছে। বাংলাদেশেরও বেশকিছু জনপ্রিয় অ্যাপ নিজেদের অ্যাপগ্যালারিতে যুক্ত করা হয়েছে। এছাড়া অ্যাপগ্যালারির সমৃদ্ধির জন্য বিশ্বব্যাপী ১৩ লাখ ডেভেলপার ও ৩ হাজার প্রকৌশলীর সঙ্গে নিরলসভাবে কাজ চলছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি অ্যাপ বিতরণ ক্ষেত্র বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশে ৩০ লাখের বেশি হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের স্মার্টফোনে অ্যাপগ্যালারি প্রি-ইনস্টল রয়েছে। এখন পর্যন্ত দেশে অ্যাপগ্যালারির সক্রিয় গ্রাহক রয়েছেন চার লাখের বেশি। বাংলাদেশের জনপ্রিয় আরো দেড় শতাধিক অ্যাপ শিগগিরই অ্যাপগ্যালারিতে যুক্ত হবে। এরই মধ্যে বাংলাদেশী ইউটিলিটি, ব্যাংকিং, শিক্ষা, সংবাদ, ই-কমার্স, বিনোদনসহ কয়েকটি ক্যাটাগরির অ্যাপ অ্যাপগ্যালারিতে যুক্ত হয়েছে। এছাড়া শিগগিরই বাংলাদেশের গ্রাহকদের জন্য রাইডশেয়ারিং, মোবাইল ব্যাংকিং, সরকারি-বেসরকারি অ্যাপসহ প্রয়োজনীয় সব অ্যাপ অ্যাপগ্যালারিতে যুক্ত হবে। ফলে দেশের হুয়াওয়ে ও অনার ডিভাইস ব্যবহারকারীরা শিগগিরই একটি সমৃদ্ধ অ্যাপ গ্যালারির সেবা উপভোগ করতে পারবেন। দেশের ডেভেলপাররা http://developer.huawei.com/ consumer/en/ এবং https://developer. huawei.com/consumer/en/devservice/doc/30204 লিংক ভিজিট করে অ্যাপ রেজিস্ট্রার ও অ্যাপগ্যালারিতে আপলোড করতে পারবেন।

চীনভিত্তিক হুয়াওয়ে নিজস্ব অ্যাপ স্টোর অ্যাপগ্যালারির সমৃদ্ধির জন্য গত জানুয়ারিতে ২ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করার ঘোষণা দেয়। গত বছর মে মাসে প্রতিষ্ঠানটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য বিভাগ। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। যে কারণে নিজেদের পণ্য উন্নয়নে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছ থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেমিকন্ডাক্টর পণ্য ক্রয়ের পথ বন্ধ হয়ে যায়। এতে নিজেদের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ওই সময় হুয়াওয়ে জানায়, তাদের হাতে অ্যান্ড্রয়েডের বিকল্প প্রস্তুত আছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিজস্ব ‘হারমনি’ অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে। জনপ্রিয় মেট সিরিজের নতুন দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে হারমনি অপারেটিং সিস্টেম ব্যবহার করে তার প্রমাণও দেয় প্রতিষ্ঠানটি।

অ্যাপগ্যালারি বিষয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেসের গ্লোবাল পার্টনারশিপ ও ইকো-ডেভেলপমেন্ট বিভাগের প্রেসিডেন্ট ওয়াং ইয়ানমিন বলেন, মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করার মূলেই রয়েছে অ্যাপ্লিকেশন বা বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ। ফাইভজির যুগে অ্যাপ মার্কেটপ্লেস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যমান বিভিন্ন অ্যাপস মার্কেটপ্লেসের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা যায়, গ্রাহকরা এখন মূলত অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি সচেতন। বিশ্বব্যাপী নানা ক্যাটাগরির ডেভেলপারদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে এ রকম একটি নিরাপদ ও সুরক্ষিত অ্যাপ ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে, যা বিশ্বব্যাপী ডিভাইস ব্যবহারকারী ও ডেভেলপারদের উপকৃত করবে।

সম্প্রতি হুয়াওয়ের বৈশ্বিক ‘ডেভেলপার ডে অনলাইন সামিট’ অনুষ্ঠানে নিজস্ব অ্যাপ গ্যালারির নানা তথ্য তুলে ধরে হুয়াওয়ে জানায়, বিশ্বের শীর্ষ তিনটি অ্যাপ মার্কেটপ্লেসের একটি এখন হুয়াওয়ে অ্যাপগ্যালারি। বর্তমানে সেবাটির ১৭০টি দেশে ৪০ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।

বাংলাদেশে মেট ৩০ প্রো ডিভাইস উন্মোচন বিষয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) জিটিএম ডিরেক্টর বেয়ন্ড ঝেং বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো (এইচএমএস) সমর্থিত ফোন মেট ৩০ প্রো নিয়ে আসা হচ্ছে। ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনের দারুণ সব ফিচারের কারণে এরই মধ্যে বিশ্ববাজারে ভালো সাড়া ফেলেছে। আশা করছি, ডিভাইসটি বাংলাদেশের গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

Tags: অ্যাপ স্টোরঅ্যাপগ্যালারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারে রেকর্ড গড়লেন ট্রাম্প
নির্বাচিত

‘নিজ প্ল্যাটফর্ম’ নিয়ে সামাজিক মাধ্যমে ফিরবেন ট্রাম্প

শাওমি
নির্বাচিত

শাওমি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক আনল

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম
ই-কমার্স

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ: পলক

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের সতর্ক করলো টিকটক কর্তৃপক্ষ

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix