Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কবে আসবে নতুন আইফোন ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 March 2020
কবে আসবে নতুন আইফোন ?
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে এখন করোনাভাইরাস নিয়ে উদ্বেগ চলছে। এ বছরই ফাইভ–জি নেটওয়ার্ক–সমর্থিত প্রথম আইফোন আনার কথা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের। কিন্তু বাজার বিশ্লেষকেরা বলছেন, করোনার প্রভাব অ্যাপলের ওপর ভালোভাবেই পড়তে যাচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ বছর ফাইভ-জি আইফোন বাজারে আসতে দেরি হবে।

ব্যাংক অব আমেরিকার একজন বিশ্লেষক ব্লুমবার্গকে বলেছেন, এ বছর খুব তাড়াতাড়ি নতুন আইফোন পাওয়ার আশা করে লাভ নেই। নতুন আইফোন যে সময় আসে, এবার এর চেয়ে এক মাসের বেশি দেরি হতে পারে। এ ছাড়া নতুন যে আইফোন ১২ ও আইফোন ৯ মডেল বাজারে আসার গুঞ্জন রয়েছে, তাতেও বাধ সাধতে পারে করোনাভাইরাস। বিশ্বজুড়েই আইফোনের চাহিদা কমে গেছে। এ ছাড়া সাপ্লাই চেন নিয়েও তৈরি হয়েছে সমস্যা। ফলে নতুন আইফোনের জন্য কয়েক মাস পর্যন্ত অ্যাপলভক্তদের অপেক্ষায় থাকতে হবে।

নতুন আইফোন নিয়ে অনলাইনজুড়ে কয়েক মাস ধরেই চলছে নানা গুঞ্জন। প্রযুক্তিবিষয়ক নানা ওয়েবসাইটে সম্ভাব্য আইফোন ১২ প্রো নিয়ে নানা তথ্য প্রকাশ করা হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ীনতুন এই ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে আইফোন ১২ প্রো এর ক্যামেরা ও ব্যাটারিতে । আইফোন ১২ ফোন থাকবে সনির তৈরি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও ৪৪০০ এমএএইচ ব্যাটারি ।

নতুন আইফোনে থাকতে পারে আগের তুলনায় প্রায় ১০% বড় ব্যাটারি, যা নতুন ৫জি নেটওয়ার্ক হার্ডওয়্যারকে পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোন বাজারে আসার বিষয়টি নির্ভর করছে এপ্রিল ও মে মাসের দিকে পণ্য তৈরির বিষয়টির ওপরে। ধারণা করা হচ্ছে, মার্চের শেষ দিক থেকে চীনা কারখানাগুলোয় আবার স্বাভাবিক উৎপাদন শুরু হবে। গত মাস থেকে করোনার কারণে চীনা কারখানাগুলোয় উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।

অ্যাপলের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, তারা এ বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে আয়ের পূর্বাভাস ছুঁতে পারবে না। তারা নিয়মিত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এপ্রিল মাসে প্রান্তিক আয় নিয়ে বাড়তি তথ্য জানাবে।

ব্লুমবার্গের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক করোনাভাইরাসের উদ্বেগের জন্য কর্মীদের আগামী কয়েক দিন বাড়ি থেকে কাজ করতে বলেছেন। তবে অ্যাপলের স্টোরগুলোয় কর্মরত কর্মীদের এ সুযোগ নেই। গত মাসে অ্যাপলের পক্ষ থেকে চীনে অ্যাপলের রিটেইল দোকানগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
নির্বাচিত

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
নির্বাচিত

ব্রডব্যান্ডের মতো মোবাইল ইন্টারনেটেও আসছে গ্রহণযোগ্য মূল্য: জব্বার

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2020

কবে আসবে নতুন আইফোন ?

Techzoom.TV |
TechzoomTV