Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-মেইলেও করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১৪ মার্চ ২০২০
ই-মেইলেও করোনাভাইরাস
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস ও এর প্রতিকার নিয়ে ভুয়া মেইল পাঠাতে পারে সাইবার দুর্বৃত্তরা। সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, করোনা–সম্পর্কিত ই–মেইলভিত্তিক স্ক্যাম বা প্রতারণামূলক মেইল বেড়েছে। গত কয়েক বছরে এত বাজে ই–মেইল স্ক্যাম আর ঘটেনি। ব্যক্তির পাশাপাশি শিল্প খাত, যেমন: আকাশ ও সড়ক যোগাযোগ, উৎপাদন, পর্যটন, স্বাস্থ্য ও বিমা খাতকে লক্ষ্য করেও ই–মেইলে প্রতারণা করছে দুর্বৃত্তরা। এসব প্রতারণামূলক মেইল ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানি ও তুর্কি ভাষায় লেখা হচ্ছে। সম্প্রতি বিবিসি এ ধরনের ৫টি মেইলের কথা জানিয়েছে।

করোনাপ্রতিরোধী মেইল: করোনা নিরাময়ের দাবি করে প্রতারণামূলক মেইল পাঠাতে পারে সাইবার দুর্বৃত্তরা। এতে ক্লিক করতেই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপ্রিন্ট গত ফেব্রুয়ারি মাসে এ ধরনের মেইল পাওয়া কথা জানায়। এতে রহস্যময় একজন চিকিৎসক করোনার ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করা হয়। এ মেইলের কয়েক রকম সংস্করণ তৈরি করে ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। এতে কেউ উৎসাহ দেখিয়ে ক্লিক করলে একটি ওয়েবপেজে নিয়ে লগইন করতে বলে। এভাবেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সাইবার দুর্বৃত্তরা।

ট্যাক্স ফেরত মেইল: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান মাইমকাস্ট কয়েক সপ্তাহ আগে এ ধরনের প্রতারণামূলক মেইল শনাক্ত করে। এ মেইলে ট্যাক্স ফেরতসংক্রান্ত নানা সুবিধার কথা বলা হয়। ক্লিক করলে ভুয়া সরকারি পেজে নিয়ে যায় এবং আর্থিক তথ্য ও ট্যাক্সের তথ্য দিতে বলা হয়। এতে ফান্ডের জন্য ঢুকতে গেলেই সর্বনাশ ঘটতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নকল মেইল: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবপেজ নকল করে অনেক ভুয়া ই-মেইল ক্যাম্পেইন চালায় সাইবার দুর্বৃত্তরা। এতে দাবি করা হয়, তাদের পাঠানো তথ্য মেইল প্রাপক কীভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন,তা বলা আছে। এতে বলা হয়, অল্প ব্যবস্থার মধ্যেই করোনা প্রতিরোধ করা যায়। তবে প্রুফপ্রিন্ট বলছে, এ ধরনের ভুয়া মেইলে কোনো দরকারি পরামর্শ থাকে না। এতে এজেন্ট টেসলা কিলগারের মতো ক্ষতিকর প্রোগ্রাম থাকে। এটি ইনস্টল হয়ে গেলে অনলাইনে ব্যবহারকারী কী কী লেখেন, তা পুরোটাই টের পায় সাইবার দুর্বৃত্তরা।

আতঙ্ক ধরানো মেইল: সাইবার দুর্বৃত্তরা করোনা নিয়ে মানুষের আতঙ্ককে কাজে লাগিয়ে মেইল করতে পারে। এমনই একধরনের মেইল শনাক্ত করেছে কোফেন্স নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তাদের দাবি, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নাম করে ভুয়া মেইল পাঠায়। এ মেইলে করোনা নিয়ে নানা ভীতিকর কথা বলা হয়। এরপর এটি মাইক্রোসফটের লগইন পেজে নিয়ে যায়। কেউ ই–মেইল ও পাসওয়ার্ড দিলে তা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

সাহায্য চেয়ে মেইল: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, করোনার পরিস্থিতি নিয়ে প্রতারণামূলক বিভিন্ন মেইল পাঠাতে পারে দুর্বৃত্তরা। কোনো মেইলে ওষুধ উৎপাদনের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়, আবার কোনোটিতে মৃত্যুশয্যাশায়ী কারও নাম করে অর্থ চাওয়া হয়। এসব অর্থ বিটকয়েনে পরিশোধ করতে বলা হয়। ক্যাসপারস্কি ইতিমধ্যে ৫১৩ ধরনের প্রতারণামূলক মেইল শনাক্ত করেছে। এ ধরনের প্রতিটি মেইলে, ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম যুক্ত করে দিয়েছে দুর্বৃত্তরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস নিয়ে অনলাইনে আতঙ্কিত হবে না। কারও ভুয়া মেইলের খপ্পরে পড়ে নিজের তথ্য দেবেন না। অনলাইনে অর্থ পরিশোধে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। অপরিচিত উৎস থেকে আসা মেইলের লিংকে ক্লিক করবেন না বা কোনো প্রলোভনে ভুলবেন না। মেইলের উৎস, প্রেরকের দিকে ভালোভাবে খেয়াল রাখুন।

Tags: করোনাভাইরাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী দামে ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাজারে
ছাড় ও অফার

সাশ্রয়ী দামে ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাজারে

এবছর যেসব ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

এবছর যেসব ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

এবার সনি আনছে ফোল্ডেবল ফোন!
নির্বাচিত

এবার সনি আনছে ফোল্ডেবল ফোন!

গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না
টেলিকম

বিক্রি করতে পারবে গ্রামীণফোনের অব্যবহৃত সিম

মটোরোলার সাশ্রয়ী দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

মটোরোলার সাশ্রয়ী দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

বাংলাদেশের ঋণের সংখ্যা ২১ লাখ কোটি!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ঋণের সংখ্যা ২১ লাখ কোটি!

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix