Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ১৬ মার্চ ২০২০
একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’ যাত্রা করে। গত বছর অক্টোবরে প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এরই মধ্যে দেশের সব ই-কমার্স সাইট প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়েছে। দেশব্যাপী পাঁচ হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ই-কমার্স সেবার আওতায় এনে সাড়া ফেলেছে একশপ।

এটুআই প্রকল্প সূত্রমতে, একশপে যুক্ত ডিজিটাল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামের মানুষ পণ্য অর্ডার করে শহর থেকে তা বাড়িতে বসে সরবরাহ নিতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য একশপের মাধ্যমে শহরের পাশাপাশি বৈশ্বিক বাজারে বিক্রি করতে পারছেন।

এটুআই বিভাগের আওতায় কর্মরত এক কর্মকর্তা জানান, একশপের মাধ্যমে মূলত দুই ধরনের সেবা দেয়া হয়। প্রথমত, গ্রামের সাধারণ জনগণ কোনো পণ্য কিনতে চাইলে একশপের মাধ্যমে কিনতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র ও আকর্ষণীয় (হস্তশিল্প) পণ্যগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে শহরে বিক্রি করা হচ্ছে।

সরকারের আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে ফেসবুকের মাধ্যমে অনলাইন ব্যবসা করছেন এক লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। যারা অনলাইন ই-কমার্স সাইটগুলো ব্যবহার করতে পারেন না। এছাড়া গ্রামে ইন্টারনেট সুবিধা ভালো না থাকায় ফেসবুকের মাধ্যমে অল্প পরিসরে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। এসব ক্ষুদ্র উদ্যোক্তার আগামী জুনের মধ্যে একশপের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে।

এমনই একজন ক্ষুদ্র উদ্যোক্তা লক্ষ্মীপুরের কামরুল হাসান। লক্ষ্মীপুর পৌরসভায় কম্পিউটার ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজ করতেন বছর দুয়েক আগে। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এলাকার যুবকদের অনলাইন ইনকামে উৎসাহিত করতেন। ওই কাজ করতে গিয়ে সরকারের এটুআই প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেবার কথা জানতে পারেন। পরে প্রশিক্ষণ নিয়ে নিজ পৌরসভায় ডিজিটাল সেন্টারে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যোগ দেন। এটুআই প্রোগ্রামের আওতায় পরবর্তীতে ই-কমার্স মার্কেটপ্লেস একশপ চালু হলে সেখানেও কাজ করা শুরু করেন তিনি। এরপর একশপ থেকে অর্ডার হওয়া পণ্যগুলো গ্রামের মানুষের কাছে পৌঁছে দেন। তার ভাষ্যে, একশপ আসার পর প্রতি মাসে আড়াই লাখ টাকার মতো ব্যবসা হয়। একশপে যুক্ত হওয়া প্রতিষ্ঠানের বিক্রীত পণ্য থেকে কমিশন বাবদ প্রতি মাসে তিনি ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন।

একশপে যুক্ত হয়ে ব্যবসা প্রসারিত হয়েছে যশোরের সাগরদাঁড়ি উপজেলার মো. আবু হানিফের। গ্রামের গাছে গাছে থাকা মৌচাক সংগ্রহ করে তা যথাযথ প্রক্রিয়াজাত করে মফস্বল শহরে বিক্রি করেন। মধু সংগ্রহের জন্য বেশকিছু লোকও রয়েছে তার। কিন্তু গ্রামাঞ্চলে এসব মধুর ভালো দাম না পাওয়ায় ব্যবসা বাড়েনি হানিফের। গত বছরের জুলাইয়ে একশপের কথা জানতে পারেন গ্রামের এক যুবকের মাধ্যমে। এরপর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এখন নিজের পণ্য দেশব্যাপী বিক্রি করছেন। রাজধানীসহ বড় শহরগুলোতে হানিফের মধু যাচ্ছে। প্রতি মাসে ৫০ হাজার টাকার মতো মধু বিক্রি হচ্ছে তার।

একশপে যুক্ত হয়ে কামরুল ও হানিফের মতো জীবনের গল্পও পাল্টে গেছে হাজারো ক্ষুদ্র উদ্যোক্তার। একশপের মাধ্যমে গ্রাম থেকে বিন্নি চাল, আম, গুড়, মধু, চিড়া, তেল ইত্যাদি পণ্য শহরে যাচ্ছে। অন্যদিকে গ্রামে দুষ্পাপ্য ওষুধ, বিভিন্ন সরঞ্জাম শহর থেকে গ্রামে যাচ্ছে।

এটুআই সূত্রমতে, ২০২০ সালের মধ্যে এক লাখ ক্ষুদ্র উদ্যোক্তার পণ্য দেশ ও দেশের বাইরে বিক্রি হবে। এরই মধ্যে তুরস্ক, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও উগান্ডায় একশপের মাধ্যমে পণ্য বিক্রির কাজ শুরু হয়েছে।

এটুআই প্রকল্পের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামী বলেন, একশপ বর্তমানে ইউনিয়ন পর্যায়ে চালু রয়েছে। সেবাটি গ্রাম পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে কাজ চলছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের কাছে একশপকে নিয়ে যাওয়ার

Tags: ই-কমার্সএকশপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে
প্রযুক্তি সংবাদ

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের ভবিষ্যত তৈরি করেছে ওয়ালটন: ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূত

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

এলসিডিতে ১১০০ কোটি ডলার স্যামসাংয়ের

নতুন বছরে নতুন লোগোতে দারাজ
ই-কমার্স

২০ জনকে চাকরি দেবে দারাজ

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়া: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে

শেষ সময়ের দুর্দান্ত কেনাকাটায় ব্যাস্ত যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতারা!
প্রযুক্তি সংবাদ

শেষ সময়ের দুর্দান্ত কেনাকাটায় ব্যাস্ত যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতারা!

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix