Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু ছিলেন আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকঃ মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১৮ মার্চ ২০২০
বঙ্গবন্ধু  ছিলেন আধুনিক  ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকঃ মোস্তফা জব্বার
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক মুজিব কর্নার স্থাপন করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বুধবার ঢাকায় গুলশানে টেলিটক প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নার উদ্বোধন করেন।

এই উপলক্ষ্যে টেলিটক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শক। ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ- উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগের মহাসড়কে সংযুক্ত করেন। বঙ্গবন্ধুর অবদান নিয়ে মুজিববর্ষে শত কর্মসূচি বাস্তবায়ন করার আছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি সংস্থায় মুজিব কর্নার করা হবে বলে মন্ত্রী ঘোষণা দেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সতর্কতার কারণে মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠান সশরীরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান পালন করতে না পারায় ব্যক্তিগত আনন্দ বা সামাজিকতা হয়ত হয়নি। কিন্তু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানমালা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। ডিজিটাল প্রযুক্তির সুবাধে আমরা মাঠের অনুষ্ঠানের ঘাটতি অনেকটাই অতিক্রম করতে পেরেছি। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করতে পারা দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠারই সফলতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠে ৭ মার্চের ভাষণের অংশবিশেষ দশকোটিরও বেশী মোবাইল গ্রাহককে পৌছে দেয়া হচ্ছে । একইভাবে করোনা সংক্রান্ত সতর্কতা এবং বঙ্গবন্ধুর জন্ম দিনের শুভেচ্ছা আমরা ডিজিটাল মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। ডাক বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী দেশের চারকোটি পরিবারের হাতে পৌছে দেওয়া হচ্ছে। মোবাইল রিংটোনে করোনা ভাইরাসের সতর্ক বার্তা পৌছে দেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে টেলিটক অগ্রণী ভূমিকা পালন করছে এবং আগামীতেও করবে।

জনাব মোস্তাফা জব্বার বলেন, মুজিব জন্মশতবর্ষের কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জনাব মো: আবদুল হামিদ এর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র শুভেচ্ছা বাণী সম্বলিত এই পোস্টকার্ড হস্তান্তর করা হয়েছে। এরই মধ্য দিয়ে দেশব্যাপী চারকোটি পরিবারের প্রতিটি পরিবারের প্রধানের হাতে ডাকযোগে এই পোস্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হলো। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ১৭ মার্চ গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

উল্লেখ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গত ১৭ মার্চ ডাকভবনে কেক কেটে জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত অনুষ্ঠানমালার শুভ সূচনা করেন।
টেলিটকে মুজিব কর্নার উদ্বোধনের আগে মন্ত্রী টেলিটকে সদ্য যোগদানকৃত ৬০ জন কর্মকর্তার দেড় মাসব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি আদর্শ মানুষ হওয়ার জন্য বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকবঙ্গবন্ধুমোস্তফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা মোবাইলের নতুন সংযোজন করা হল মটোরোলা মোটো জি৭১ ৫জি
নির্বাচিত

মটোরোলা মোবাইলের নতুন সংযোজন করা হল মটোরোলা মোটো জি৭১ ৫জি

প্রথমবারের মতো ডাক ভবনে অফিস করলেন নাহিদ
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো ডাক ভবনে অফিস করলেন নাহিদ

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক
নির্বাচিত

আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক

ঈদে মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ঈদে মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
টেলিকম

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix