Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অ্যাপে নিশ্চিত হবে হোম কোয়ারেন্টিন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 March 2020
‘অ্যাপে নিশ্চিত হবে হোম কোয়ারেন্টিন’
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমাতে ‘হোম কোয়ারেন্টিন’ পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে স্বয়ং চীন, তাইওয়ানসহ বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ সরকারও হোম কোয়ারেন্টিনকে কার্যকর পদ্ধতি বিবেচনায় পদক্ষেপ নিয়েছে। তবে হোম কোয়ারেন্টিন প্রয়োগের ধরন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে। এ সমস্যার সমাধানে হোম কোয়ারেন্টিনের উন্নত ও গতিশীল ব্যবস্থাপনায় দেশের তরুণ একদল প্রযুক্তিবিদের হাতে নির্মিত হতে চলেছে দুটি অ্যাপ।

অ্যাপ দুটি উন্নয়নে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক একদল শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তিবিদ। দলটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ব্যাকপ্যাক’-এর চিফ টেকনোলজি অফিসার সাকিব হাসান সৌর। এ দলে বুয়েটের যে গ্র্যাজুয়েটরা কাজ করছেন, তাদের মধ্যে আছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া ‘ব্যাকপ্যাক’-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরূপ গোলদার ধ্রুব ও প্রযুক্তি প্রতিষ্ঠান শপআপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাঈম রেজা। প্রযুক্তিদলের অন্য দুই সদস্য হলেন শাবিপ্রবির সিএসই গ্র্যাজুয়েট ‘ব্যাকপ্যাক’-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধ্বনঞ্জয় বিশ্বাস ও ফয়সাল আহমেদ।

অ্যাপ দুটির একটির নামকরণ করা হয়েছে ‘স্টে হোম’ এবং অন্যটি ‘কোয়ারেন্টিন ট্রাকার’। এর মধ্যে ‘কোয়ারেন্টিন ট্রাকার’ অ্যাপটির উন্নয়নকাজ ৯০ শতাংশ এবং ‘স্টে হোম’ অ্যাপটির ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাতারা বলছেন, ‘হোম কোয়ারেন্টিন’ ব্যবস্থাপনা আগামী তিনদিনের মধ্যে অ্যাপ দুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

মার্চের ১ তারিখ থেকে সাম্প্রতিক সময়ে দেশে ফেরা প্রবাসীদের খুঁজতে পুলিশের তোড়জোড়ও শুরু হয়েছে। কিন্তু দেশে ফেরা প্রবাসীদের কেন্দ্রীয় কোনো ডাটাবেজ না থাকায় সার্বক্ষণিক তদারকি করার কোনো সুযোগ নেই। এ ব্যবস্থা সহজ করতে ‘কোয়ারেন্টিন ট্রাকার’ অ্যাপটি সহায়তা করবে বলে জানাচ্ছে নির্মাতারা। এছাড়া ‘স্টে হোম’ অ্যাপটি দিয়ে পারিবারিক বা ছোট আকারের হোম কোয়ারেন্টিন ব্যবস্থার তদারকি করা যাবে।

কীভাবে কাজ করবে অ্যাপ দুটি, এ নিয়ে বণিক বার্তাকে এ দলের সমন্বয়ক ‘ব্যাকপ্যাক’-এর চিফ টেকনোলজি কর্মকর্তা সাকিব হাসান সৌর বলেন, ‘কোয়ারেন্টিন ট্রাকার’ অ্যাপটি করোনাভাইরাসের সন্দেহযুক্ত বা দেশের বাইরে থেকে আসা সব প্রবাসীর স্মার্টফোনে ইনস্টল করতে হবে। এরপর তাদের জন্য আলাদা একটা ওয়েব পোর্টাল চালু করে সবাইকে তদারকি করা যাবে। সেক্ষেত্রে হোম কোয়ারেন্টিনকৃত ওই ব্যক্তি অবস্থানকৃত বাড়িতে গিয়ে অ্যাপসের হোম কোয়ারেন্টিন বাটনে চাপ দিলে কেন্দ্রীয় ওয়েবের সঙ্গে যুক্ত হবেন। এরপর থেকে একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে কেন্দ্রীয় ওয়েবে সংকেত পাঠাবে। এ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সম্ভব হলে নির্দিষ্ট মেয়াদে সবাইকে বাড়িতে রাখা যাবে বলে মনে করেন তিনি।

‘স্টে হোম’ অ্যাপ সম্পর্কে তিনি বলেন, মনে করেন আপনার গ্রামের বাড়িতে বা ঢাকার কোনো একটি বাসার সবার কোয়ারেন্টিন নিশ্চিত করা দরকার। তাদের স্মার্টফোনে এ অ্যাপটি চালু করে আপনার স্মার্টফোনের ব্যবহূত অ্যাপটির সঙ্গে ওই মোবাইল নম্বরগুলো যুক্ত করলেই তাদের গতিবিধি সম্পর্কে জানা যাবে। এটা মূলত পারিবারিকভাবে ব্যবহারের জন্য।

সাকিব হাসান সৌর বলেন, ‘কোয়ারেন্টিন ট্রাকার’ অ্যাপটি নিয়ে এরই মধ্যে সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকার বা দায়িত্বশীল কোনো সংস্থা চাইলে বাণিজ্যিকভাবে নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এটা সংশ্লিষ্টদের বুঝিয়ে দিতে চান বলে জানান তিনি।

তবে প্রশাসনিক জটিলতার কারণে এখনই যদি ‘কোয়ারেন্টিন ট্রাকার’ অ্যাপটি কোনোভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ‘স্টে হোম’ অ্যাপটি আগামী তিনদিনের মধ্যে উন্মুক্ত করা হবে। আমরা আশা করছি, সরকারিভাবে ‘কোয়ারেন্টিন ট্রাকার’ ব্যবহারের উদ্যোগ নেয়া হবে। আর যারা তাদের পরিবারের ব্যাপারে একটু বাড়তি যত্ন নিতে চান, তারা ‘স্টে হোম’ অ্যাপটি ব্যবহার করবেন বলে মনে করছেন তরুণ এ প্রযুক্তিবিদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?
নির্বাচিত

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?

জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণফোনের বিশেষ পদক্ষেপ
নির্বাচিত

জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণফোনের বিশেষ পদক্ষেপ

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা
নির্বাচিত

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নির্বাচিত

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি বাজার

২ বছরের ওয়ারেন্টিসহ দেশে এলো শাওমির রেডমি নোট ১৭ সিরিজ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ
প্রযুক্তি সংবাদ

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গত বৃহস্পতিবার সকালে অদ্ভুত এক...

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2020

‘অ্যাপে নিশ্চিত হবে হোম কোয়ারেন্টিন’

Techzoom.TV |
TechzoomTV