Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমির সমস্ত ফোনে এল এই বিশেষ সুবিধা, নেটওয়ার্ক ছাড়াই হবে কল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 March 2020
রিয়েলমি সি২ রিভিউ: শক্তিশালী ব্যাটারি ও নজরকাড়া ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

চীনা স্মার্টফোন রিয়েলমি এর সমস্ত ফোনে একটি বিশেষ ফিচার চলে এল। এই ফিচারের সাহায্যে এবার সমস্ত রিয়েলমি ফোন ব্যবহারকারীরা নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবে। এই বিশেষ ফিচারের নাম ওয়াই-ফাই কলিং। গতমাসেই কোম্পানি বেশ কয়েকটি ফোনে এই ফিচারের সুবিধা দিয়েছিল। এবার সমস্ত রিয়েলমি ফোনের জন্য আপডেট আনা হয়েছে। রিয়েলমি তাদের ফোরাম পোস্টে এই খবর জানিয়েছে।

রিয়েলমি সি ২ফোনেও এসেছে সাপোর্ট :
যেসমস্ত ফোন জিও ও এয়ারটেলের VoWiFi সাপোর্ট শেষবারে পেল তাদের মধ্যে একটি ফোন রিয়েলমি সি ২। এই ফোনটি রিয়েলমির এন্ট্রি লেভেলের সবচেয়ে জনপ্রিয় ফোন। ওয়াই-ফাই কলিং সাপোর্টের অর্থ হল, যেসব রিয়েলমি ফোনে ব্যবহারকারীর কাছে এয়ারটেল এবং জিও সিম কার্ড রয়েছে তারা ওয়াই-ফাই কলিং পরিষেবাটির সুবিধা নিতে পারবেন। ফোরাম পোস্টে রিয়েলমি বলেছে, ‘আমরা আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, সমস্ত রিয়েলমি স্মার্টফোনে ওয়াই-ফাই কলিং ফিচার পাওয়া যাবে এবং এখন আমরা এটি সম্পন্ন করেছি। এখন VoWiFi কলিং ফিচারর রোলআউট সমস্ত রিয়েলমি ডিভাইসে সম্পন্ন হয়েছে।’

রিয়েলমি এক্স ২ প্রো ফোনে দেওয়া হয়েছিল প্রথম সাপোর্ট :
রিয়েলমি স্মার্টফোনগুলির মধ্যে সবার আগে ওয়াই-ফাই কলিং সুবিধা পেয়েছিলো রিয়েলমি এক্স ২ প্রো। এই ফোনে জানুয়ারী মাসেই এই আপডেট এসেছিল। এই ফোনটি কোম্পানি মিড প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করেছে। এদিকে ফেব্রুয়ারী মাসেও বেশ কয়েকটি ফোনে VoWiFi আপডেট আসে। এরপর মার্চে রিয়েলমি সি ২ সহ কোম্পানি বাকি ফোনগুলিতে এই আপডেট দিল। আপনাকে জানিয়ে রাখি ভোওয়াইফাই আপডেটের পাশাপাশি কোম্পানি মার্চের সিকিউরিটি প্যাচ ও দিয়েছে।

ওয়াইফাই কলিং কি এবং রিয়েলমি ফোনে কিভাবে ব্যবহার করা যাবে :
ওয়াই-ফাই কলিং হল সেই বিশেষ প্রযুক্তি যেখানে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে কল করা যাবে। এয়ারটেল ও জিও কেবল এই সুবিধা দিচ্ছে। এরজন্য কোম্পানি আলাদা কোনো চার্জ নিচ্ছে না। এমনকি আপনার ফোনে নেটওয়ার্ক না থাকলেও যদি ওয়াই-ফাই কানেকশন থাকে তাহলে কল করা সম্ভব।

রিয়েলমি ফোনে ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা নিতে হলে প্রথমে আপনাকে সুনিশ্চিত করতে হবে যে ফোনটি ওয়াই-ফাই দ্বারা কানেক্টেড। এবার ফোনের সেটিং অপশনে যান। এরপর সিম কার্ড এন্ড সেলুলার ডেটা বিকল্প বেছে নিন। এখানে সিম কার্ড এন্ড মোবাইল ডেটা অপশনে ক্লিক করুন। এবার সিম কার্ডের উপর ক্লিক করে ওয়াই-ফাই কলিং সিলেক্ট করুন। এবার Wi-Fi কলিং প্রেফারেন্স এ যান। এখানে ওয়াই-ফাই কলিং প্রেফার্ড এ ক্লিক করুন। আপনার ফোনে যদি এই অপশন না দেখতে পান তাহলে ফোনের সফটওয়্যার আপডেট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার ব্যবহার করবেন
কিভাবে করবেন

কিভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার ব্যবহার করবেন

স্যামসাংয়ের ‘ফুটবল ফ্যান ফেস্ট’ এ জমবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ‘ফুটবল ফ্যান ফেস্ট’ এ জমবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল!

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন

বিস্ময়কর স্মার্ট চশমা আনছে অ্যাপল
নির্বাচিত

বিস্ময়কর স্মার্ট চশমা আনছে অ্যাপল

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস
নির্বাচিত

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2020

রিয়েলমির সমস্ত ফোনে এল এই বিশেষ সুবিধা, নেটওয়ার্ক ছাড়াই হবে কল

Techzoom.TV |
TechzoomTV