Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ এপ্রিল ২০২০
ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা ফক্সকনের মুনাফা কমেছে ২৩ দশমিক ৭ শতাংশ। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ায় অ্যাপলের মতো অন্যতম ক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে পণ্যের চাহিদা কমায় মুনাফা কমেছে। গত সোমবার প্রতিষ্ঠানটির জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক খতিয়ানে এমন তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

তাইওয়ানভিত্তিক ফক্সকন চীনে স্থাপিত কারখানায় অ্যাপলের আইফোন সংযোজনের কাজ করে আসছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিজেদের নিট মুনাফা ৪ হাজার ৭৭৬ কোটি তাইওয়ানিজ ডলারে দাঁড়ানোর তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি, যা বিশ্লেষকদের পূর্বাভাসকৃত নিট মুনাফা ৪ হাজার ৬৯৪ কোটি তাইওয়ানিজ ডলারের চেয়ে কিছুটা বেশি। তবে তা গত বছরের প্রথম প্রান্তিকের নিট মুনাফার চেয়ে ২৩ দশমিক ৭ শতাংশ কম। গত বছর জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৬ হাজার ২৬১ কোটি তাইওয়ানিজ ডলারে পৌঁছেছিল।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল। গত ডিসেম্বরের শেষ দিকে উহানে প্রথম নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। এরপর উহান লকডাউন ঘোষণা করে চীন। কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে আরো অনেক প্রতিষ্ঠানের মতো স্মার্টফোন উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ফক্সকন।

বিবৃতিতে ওই সময় ফক্সকন জানায়, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন উৎপাদন শিল্পেরও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমরা চীনে স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর কর্মীদের অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছি। এর নেতিবাচক প্রভাব পড়েছে জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক খতিয়ানে।

গত মাসের শেষ দিকে ফক্সকনের প্রতিষ্ঠাতা টেরি গো বলেন, চীনে নভেল করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। চীনে স্থাপিত স্মার্টফোন কারখানাগুলোর কার্যক্রম প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরছে।

অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী ফক্সকনের সিংহভাগ উৎপাদন কারখানা চীনে অবস্থিত। এর সরবরাহকারীদেরও বেশির ভাগই চীনে অবস্থিত। নভেল করোনাভাইরাসের ভয়াবহতা চীনের বাইরেও ছড়িয়ে পড়লে চলতি বছরের প্রথম প্রান্তিকের রাজস্ব ১৫ শতাংশ হ্রাসের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে প্রান্তিকটিতে প্রতিষ্ঠানটির রাজস্ব পূর্বাভাসের চেয়ে বেশি কমেছে, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি।

টেরি গো আগেই সতর্ক করেছিলেন, উৎপাদন স্বাভাবিক হলেও নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারে। কারণ নভেল করোনাভাইরাস আতঙ্কে ডিভাইস বাজারে চাহিদা কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনাভাইরাস সংক্রমণকে মহামারী রোগ ঘোষণা করেছে। মোবাইল ডিভাইসের গুরুত্বপূর্ণ দুই বাজার যুক্তরাষ্ট্র ও চীনে নভেল করোনাভাইরাসের তীব্র প্রভাব পড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলেও ভোক্তারা প্রযুক্তি পণ্যে ব্যয় বন্ধ করলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।

আইফোন নির্মাতা অ্যাপল ফক্সকনের প্রধান গ্রাহক। চীনে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। গত মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৬ হাজার ৭০০ কোটি ডলার রাজস্ব আয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তা পূরণ সম্ভব হবে না। কারণ আইফোন উৎপাদনের জন্য তারা এখনো শতভাগ ফক্সকনের ওপর নির্ভরশীল। অ্যাপল এখনো প্রথম প্রান্তিকের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেনি।

চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ডগুলোর পাশাপাশি নভেল করোনাভাইরাসের প্রভাব অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের ওপরও পড়ছে। বিনিয়োগকারীদের সতর্ক করে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় রাজস্ব আয় অনেকাংশে কম হবে। প্রতিষ্ঠানটি স্বীকার করে নেয়, তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

অ্যাপল প্রথম কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান, যা চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার বিষয় স্বীকার করে নেয়। দেশটিতে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অ্যাপল জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৪ কোটি ১০ লাখ ইউনিট আইফোন উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূরণ সম্ভব হয়নি। কারণ ফক্সকনের কারখানায় টানা কয়েক সপ্তাহ আইফোন উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। উৎপাদন বিভ্রাটের কারণে সরবরাহ ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের প্রতিবেদন অনুযায়ী, চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রযুক্তিপণ্য বাজারের চিত্র বদলে গেছে। শুরুতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা লাগামহীনভাবে বেড়েছে। এখন চীনের আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বাড়ছে। ভয়াবহ এ পরিস্থিতিতে জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্মার্টফোন উৎপাদন ১২ শতাংশ কমে ২৭ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে
প্রযুক্তি বাজার

১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে

যে কারণে বিনামূল্যে বাইক মেরামত করে দেবে সুজুকি
অটোমোবাইল

যে কারণে বিনামূল্যে বাইক মেরামত করে দেবে সুজুকি

৪৮মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

৪৮মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার

হলোগ্রামে নতুন যুগ: এবার দেখা যাবে না, স্পর্শও করা যাবে!
প্রযুক্তি সংবাদ

হলোগ্রামে নতুন যুগ: এবার দেখা যাবে না, স্পর্শও করা যাবে!

ওয়ালটন ক্যাবলস এর সাথে কি করবেন চিত্রনায়ক সিয়াম? 
নির্বাচিত

ওয়ালটন ক্যাবলস এর সাথে কি করবেন চিত্রনায়ক সিয়াম? 

পার্কিংকই নিয়ে এলো নতুন সুবিধা
অটোমোবাইল

পার্কিংকই নিয়ে এলো নতুন সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix