Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 April 2020
ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ
Share on FacebookShare on Twitter

বাংলা ভাষায় স্বীকৃত বাংলাদেশের জাতীয় ডোমেইন ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) নবায়নে বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। কভিড-১৯ এর বৈশ্বিক সংকটের সৃষ্ট প্রভাব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর নির্দেশে বিটিসিএল আজ রোববার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা মার্চ ২০২০ থেকে পহেলা জুন ২০২০ পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) নবায়ন করা যাবে। ইতোমধ্যে যে সকল গ্রাহক পহেলা মার্চের পর বিলম্ব মাশুলসহ ডোমেইন নবায়ন করেছেন তাদের বিলম্ব মাশুল ফেরৎ দেওয়া হবে।

এর আগে ২০১৮ সালের ৭ মার্চ থেকে ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) ডোমেইনের দাম কমিয়ে আনা হয়। সবার জন্য সহজলভ্য ও দেশী এক্সটেনসনে ডোমেইনের ব্যবহার বাড়াতেই মূলত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর দিক নির্দেশনায় এই উদ্যেগ নেওয়া হয়।

ইতোপূর্বে এই দুটি ডোমেইন প্রিমিয়াম ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য ছিলো যথাক্রমে ৫ হাজার এবং ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু নুতন এ ঘোষণায় পূর্বমূল্য কমিয়ে সকলের জন্য একটি মাত্র ক্যাটাগরিতে বার্ষিক বিক্রয় মূল্য মাত্র ৮০০ টাকা নির্ধারণ করা হয়।

২০১৭ সালে বাংলাদেশি ডোমেইন ডট বাংলার ২০১৮ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ ১ বৎসর যাত্রার পরেও ব্যবহার ছিলো অসন্তোষজনক। উচ্চ মূল্য ও প্রিমিয়াম ক্যাটাগরিতে থাকার ফলেই ব্যবহারকারীদের আগ্রহ কম ছিলো এই দেশীয় ডোমেইন নেম এ।

২০১৮ সালের মার্চ পর্যন্ত এক বছরে মাত্র ৪শত ৪২ জন গ্রাহক বা প্রতিষ্ঠান ডটবাংলা ডোমেইন ব্যবহার করেছেন, যাদের মধ্যে অধিকাংশেরই বিল বকেয়ার জন্য লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়। মূল্য হ্রাস করার পর গত দুই বছরেরও কম সময়ে ডোমেইন দুটির মোট গ্রাহক সংখ্যা ২৫হাজার ৭শত ২৪টিতে উন্নীত হয়েছে এবং সরকারি রাজস্ব বহুগুণ বৃদ্ধি পেযেছে। ডটবাংলা ডোমেইন সহজ ও সুলভে বিক্রির জন্য ইতোমধ্যেই প্রমোশনাল সেল বিভাগ গঠিত হয়েছে এবং ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ডোমেইন নিবন্ধন করা সম্ভব।

এছাড়াও বৈশ্বিক এই দুর্যোগের সময়েও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ঘরে বসে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবা নির্বিঘ্ন করতে কতিপয় জরুরী উদ্যে্াগ গ্রহণ করা হয়। এর মধ্যে ইণ্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরী সেবার অন্তর্ভূক্ত করে গত ২৪ মার্চ ২০২০ তারিখে সরকারি আদেশ অন্যতম। এর ফলে ইণ্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ ইণ্টারনেট ও টেলিফোন সেবায় নিয়োজিত সার্ভিস সমূহ বিশেষ করে সাবমেরিন ক্যাবল, টেলিটক এবং বিটিসিএল এর জন্য যে কোন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। মন্ত্রী নেটওয়ার্ক সচল রাখাসহ পরিবর্তিত পরিস্থিতিতে ব্রডব্যান্ড ও মোবাইল ইণ্টারনেটের বর্ধিত চাহিদা মেটাতে সংশ্লিষ্টদের সাথে নিরলসভাবে কাজ করছেন।

ডোমেইন ডট বাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) নবায়ন ও নিবন্ধনের জন্য bdia.btcl.com.bd লিংকে সংশ্লিষ্টগণ যোগাযোগ করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেকোনো ব্র্যান্ডের পুরনোটির বদলে নিন ওয়ালটনের নতুন এসি 
নির্বাচিত

যেকোনো ব্র্যান্ডের পুরনোটির বদলে নিন ওয়ালটনের নতুন এসি 

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

আপনার সব কথা রেকর্ড করছে যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

আপনার সব কথা রেকর্ড করছে যে অ্যাপ

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

সফটওয়্যার আপডেট পেলো রিয়েলমি তিন ফোন, থাকছে বিশেষ টুল
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার আপডেট পেলো রিয়েলমি তিন ফোন, থাকছে বিশেষ টুল

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন
প্রযুক্তি সংবাদ

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের...

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 April 2020

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

Techzoom.TV |
TechzoomTV