Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ এপ্রিল ২০২০
চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীন। গত ডিসেম্বরের শেষ দিকে দেশটিতে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন শিল্পের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অনেক স্মার্টফোন কারখানার কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। দেশটিতে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে সব ব্যবসা কার্যক্রমও। দেশটির স্মার্টফোন বাজারে বিক্রিও এখন পুরোপুরি আগের অবস্থায় ফেরার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চীনভিত্তিক ডিভাইস নির্মাতা শাওমির পক্ষ থেকে এমন দাবি করা হয়। খবর রয়টার্স।

শাওমির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শৌ জি চিউ বলেন, চীনের স্মার্টফোন বাজার সম্পূর্ণরূপে নভেল করোনাভাইরাসের প্রভাবমুক্ত হতে চলেছে। এরই মধ্যে স্মার্টফোন বাজার বিক্রি বিবেচনায় ৮০ থেকে ৯০ শতাংশ স্বাভাবিক হয়ে উঠেছে।

তিনি বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। যে কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্মার্টফোন বিক্রিতে ধস দেখা দেয়। জানুয়ারি-মার্চ প্রান্তিকে শাওমি কী ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে তা প্রকাশ করেননি তিনি।

শাওমির এ কর্মকর্তার দাবি, নভেল করোনাভাইরাসের ভয়াবহতা চীনের বাইরে গুরুত্বপূর্ণ অনেক বাজারে ছড়িয়ে পড়লেও বৈশ্বিক স্মার্টফোন বাজার শিগগিরই আগের অবস্থানে ফিরবে। চলতি মাস পর্যন্ত বাজারে কিছুটা মন্দা ভাব দেখা যাবে। তবে আগামী মাসে বৈশ্বিক স্মার্টফোন বাজারের কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠবে। আশা করছি, চীনের মতো বৈশ্বিক বাজারেও স্মার্টফোন বিক্রি স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সম্প্রতি গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক খতিয়ান প্রকাশ করেছে শাওমি। এতে দেখা যায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ, যা বিশ্লেষকদের পর্বাভাসের চেয়ে বেশি। একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট বিক্রি ৫ হাজার ৬৫০ কোটি চাইনিজ ইউয়ানে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের মোট বিক্রি ৪ হাজার ৪৪২ কোটি ইউয়ানের চেয়ে বেশি। বিক্রির ক্ষেত্রেও বিশ্লেষকদের পূর্বাভাস অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রি ৫ হাজার ৫৬০ কোটি ইউয়ানে পৌঁছানোর পূর্বাভাস ছিল।

শাওমির রাজস্ব আয়ের ৬০ শতাংশই আসে মোবাইল ডিভাইস বিক্রি থেকে। এছাড়া প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপন ও অন্যান্য কনজিউমার হার্ডওয়্যার বিক্রির মাধ্যমে রাজস্ব আয় করে আসছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোবাইল ডিভাইস ব্যবসা বিভাগের রাজস্ব ২৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৮০ কোটি ইউয়ানে পৌঁছেছে।

গত ফেব্রুয়ারিতে শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন চীনের স্মার্টফোন শিল্পসংশ্লিষ্টদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশটি অর্থনৈতিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়বে। যে কারণে স্মার্টফোন শিল্পসংশ্লিষ্টদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন লেই জুন।

ওই সময় তিনি বলেন, হুবেই রাজ্যে আমার বেড়ে ওঠা। উহান কলেজে আমি চার বছর পড়াশোনা করেছি। কাজেই উহান ঘিরে আমার অনুভূতি অনেক গভীর। আমি বিশ্বাস করি, চীনের উহান একটি ঐশ্বর্যময় শহর এবং সেখানকার বাসিন্দারা নভেল করোনাভাইরাস মোকাবেলায় সফল হবেন। বাস্তবে উহান সফল হয়েছে।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চীনজুড়েই স্মার্টফোন শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প উৎপাদন কারখানা ও সরবরাহকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দেশটির কিছু অঞ্চলে টানা কয়েক সপ্তাহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। এখন দেশটির অনেক স্টোর ও শপিংমল প্রাণ ফিরে পেতে শুরু করেছে।

চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রযুক্তিপণ্য বাজারের চিত্র বদলে গেছে। ভাইরাসটি সংক্রমিত হয়ে চীনে কভিড-১৯ আক্রান্ত কমলেও বিশ্বের অনেক দেশে মৃত ও আক্রান্তের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলছে।

বিশ্লেষকদের ভাষ্যে, নভেল করোনাভাইরাসের কারণে বিলম্বিত কাজ পুনরায় শুরু, কর্মীদের কাজে যোগদানের অনিশ্চয়তা, চীন ভ্রমণে নিষেধাজ্ঞাসহ নানা কারণে জানুয়ারি-মার্চ প্রান্তিকের উৎপাদন ও সরবরাহে বিলম্ব ঘটতে দেখা গেছে। চীন স্মার্টফোনসহ অন্যান্য প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রধান হাব। নভেল করোনাভাইরাসের কারণে দেশটির উৎপাদন খাতে প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের বৃহৎ প্রযুক্তি জায়ান্টগুলো তাদের ডিভাইস উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভরশীল।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগমন্ত্রী বললেন, ‘মন চাইছে আত্মহত্যা করি’

মোবাইল ব্যবসায়ীদের আড়ালে আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলন
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যবসায়ীদের আড়ালে আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলন

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং
নির্বাচিত

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং

ইমো ব্যবহারকারীদের জন্য রবি’র সেরা অফার
নির্বাচিত

যোগাযোগের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ইমো’র পপ-আপ সেফটি টিপস চালু

হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ হিস্ট্রি শেয়ারিং’
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে ‘শিডিউলড মেসেজ’: নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানো হবে আরও সহজ!

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন
নির্বাচিত

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix