Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বাড়ছে। মহামারী আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটি মোকাবেলায় ১০০ কোটি ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার ও পেমেন্ট অ্যাপ স্কয়ারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। খবর বিবিসি।

টুইটারে দেয়া জ্যাক ডরসির ঘোষণা অনুযায়ী, তিনি ব্যক্তিগত সম্পদের প্রায় ২৮ শতাংশ কভিড-১৯ মোকাবেলায় অনুদান দিতে যাচ্ছেন। এক টুইটে তিনি লিখেন, ‘নিডস আর ইনক্রিজিংলি আর্জেন্ট’।

চীনের উহান নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল হলেও এখন তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কভিড-১৯ দক্ষতার সঙ্গে মোকাবেলায় সক্ষম হয়েছে চীন। ভাইরাসটি এখন ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রূপ নিয়েছে। ইতালির পর এখন স্পেন ও যুক্তরাষ্ট্র করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বিশ্বজুড়ে অনেক দেশ ও অঞ্চল লকডাউনে থাকায় বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অনেক ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি অর্থ সংকটে পড়েছেন। যুক্তরাষ্ট্রে কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র) সংকট দেখা দিয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবাকর্মীরা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবাকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহে অনুদানের অর্থ ব্যয় করবেন জ্যাক ডরসি।

প্রতিবেদন অনুযায়ী, ৪৩ বছর বয়সী জ্যাক ডরসি একযোগে টুইটার এবং স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন। অনুদানের অর্থ দিতে তিনি স্কয়ারে নিজের নিয়ন্ত্রণে থাকা শেয়ার কাজে লাগাবেন, যা ‘স্মার্ট স্মল ফাউন্ডেশনের’ মাধ্যমে বিতরণ করা হবে।

বিবৃতিতে জ্যাক ডরসি জানান, অনুদানের অর্থ দিতে তিনি স্কয়ারের শেয়ার ছেড়ে দেবেন। কারণ প্রতিষ্ঠানটিতে তার নিয়ন্ত্রণে অনেক শেয়ার রয়েছে। অনুদানের অর্থ জোগাড়ে এসব শেয়ার ধাপে ধাপে বিক্রি করা হবে। কভিড-১৯ মহামারী থেমে গেলে অনুদানের কিছু অর্থ মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার পাশাপাশি গবেষণা খাতে ব্যয় করা হবে।

বিশ্বজুড়ে কভিড-১৯ আক্রান্ত বাড়তে শুরু করায় গত মার্চের শুরুর দিকে কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে টুইটার। বিশেষত হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার টুইটার কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছিল। বিশ্বব্যাপী টুইটারের ৫ হাজার কর্মীর স্বাস্থ্য সুরক্ষা এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে এ সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ওই সময় টুইটারের মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি বলেন, আমাদের চারপাশের মানুষের মধ্যে কভিড-১৯ আক্রান্তের ঝুঁকি কমিয়ে আনাই আমাদের লক্ষ্য। যে কারণে কর্মীদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে কিছুটা হলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হার কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টুইটার এর আগে কর্মীদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। জ্যাক ডরসির ‘সাইথ বাই সাউথওয়েস্ট’ সম্মেলনে যোগ দানের কথা থাকলেও তা বাতিল করা হয়েছিল। অবশ্য পরে করোনা আতঙ্কে ওই সম্মেলনটিই বাতিল ঘোষণা করা হয়েছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্লক চেইন প্রযুক্তি কী?
প্রযুক্তি সংবাদ

ব্লক চেইন প্রযুক্তি কী?

স্ন্যাপ ও টিকটকের সঙ্গে কাজ করছে মেটা
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপ ও টিকটকের সঙ্গে কাজ করছে মেটা

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো  ফোনের স্টক শেষ!
প্রযুক্তি বাজার

৩০ সেকেন্ড রেডমি কে৩০ প্রো ফোনের স্টক শেষ!

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

প্রোফাইল ফটো আকর্ষণীয় করতে ইনস্টাগ্রামের নতুন ফিচার

গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ
টেলিকম

গ্রামীণফোনকে আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix